CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

IPL: আইপিএল স্রষ্টা ললিত মোদী এপ্রিল ফুল উপলক্ষ্যে Cricker Winner-এর তরফে শেয়ার করা একটি পোস্টে সাড়া দিলেন, টেনে আনলেন Dream11-কে!

ইতিমধ্যেই বেশ কয়েকটি ম্যাচ সফলভাবে সম্পন্ন হয়েছে। কিন্তু, এরই মধ্যে ঘটে গেল বিরাট কান্ড। আইপিএল স্রষ্টা ললিত মোদী এবার Dream11-কে নিয়ে সমালোচনা করলেন, তাও আবার Cricket Winner-এর তরফে শেয়ার করা একটি পোস্টে।

Lalit Modi on Dream XI
Lalit Modi on Dream XI

জমে উঠেছে আইপিএল ২০২৬-এর আসর। অপেক্ষার অবসান ঘটিয়ে জোর কদমে চলছে এই মরশুমের আইপিএল। ইতিমধ্যেই বেশ কয়েকটি ম্যাচ সফলভাবে সম্পন্ন হয়েছে। কিন্তু, এরই মধ্যে ঘটে গেল বিরাট কান্ড। আইপিএল স্রষ্টা ললিত মোদী এবার Dream11-কে নিয়ে সমালোচনা করলেন, তাও আবার Cricket Winner-এর তরফে শেয়ার করা একটি পোস্টে। 

Dream11-কে নিয়ে সমালোচনা করলেন ললিত মোদী!

১লা এপ্রিল ২০২৬, বুধবার Cricket Winner-এর তরফে এপ্রিল ফুল উপলক্ষ্যে একটি পোস্ট শেয়ার করা হয়। সেই পোস্টে বলা হচ্ছে যে, আইপিএল ২০২৬ নাকি স্থগিত করা হয়েছে। দাবি করা হয়েছে, বিসিসিআই জানিয়েছে— লক্ষ লক্ষ মানুষ “Cricket Winner” দেখছে, কিন্তু তাদের অনুসরণ (follow) করছে না। সেই কারণেই নাকি আইপিএল তখনই আবার শুরু হবে, যখন ফলোয়ারের সংখ্যা বাড়বে। দর্শকদের দ্রুত ফলো করার অনুরোধও জানানো হয়েছে।
 
তবে এই পুরো বিষয়টি আসলে একটি মজার ছলে বানানো পোস্ট, যার শেষে স্পষ্ট করে “এপ্রিল ফুল” লেখা রয়েছে। অর্থাৎ, এটি একটি প্র্যাঙ্ক বা ঠাট্টা— বাস্তবে আইপিএল স্থগিত হওয়ার সঙ্গে ফলোয়ার বাড়ানোর কোনও সম্পর্ক নেই। 

Dream11-কে নিয়ে ললিত মোদীর কমেন্ট! 

কিন্তু এই পোস্টেই Dream11-কে নিয়ে কার্যত সমালোচনা করেছেন ললিত মোদী। তিনি এই পোস্টের নীচে লিখেছেন- “Dream11-এর মতো কোম্পানিগুলি ভুয়ো খবর ছড়িয়ে বর্ণনাকে বদলানোর চেষ্টা করছে। কারণ তারা আসলে আইপিএল থেকে অবৈধ জুয়া খেলা নিয়েই বেশি চিন্তিত।”

আরো পড়ুন: ২২ বছরের কনৌলি-তে মজলেন শ্রেয়স, প্রশংসা করলেন শুভমানেরও!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে