CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

২২ বছরের কনৌলি-তে মজলেন শ্রেয়স, প্রশংসা করলেন শুভমানেরও!

তিনি মেনে নিলেন চাপের মুখ থেকে কুপার কনৌলির ইনিংস কীভাবে তাঁদের উদ্ধার করেছে। দলকে জয় এনে দিতে পেরে চরম খুশি এই অস্ট্রেলীয় ব্যাটারও।

Cooper Connolly-1
Cooper Connolly-1

শুভমান গিলের গুজরাট টাইটান্সকে বধ করার কৃতিত্ব ২২ বছরের সতীর্থকে দিলেন পঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আয়ার। তিনি মেনে নিলেন চাপের মুখ থেকে কুপার কনৌলির ইনিংস কীভাবে তাঁদের উদ্ধার করেছে। দলকে জয় এনে দিতে পেরে চরম খুশি এই অস্ট্রেলীয় ব্যাটারও।

কনৌলিকে নিয়ে কী বললেন শ্রেয়স আইয়ার?

সূত্রের খবর, শুভমানদের বিরুদ্ধে জয়ের কৃতিত্ব কনৌলিকে দিয়ে শ্রেয়স বলেছেন, ‘‘কনৌলি দুর্দান্ত ব্যাট করল। কয়েকটা শট তো অসাধারণ। বিশেষ করে রশিদ খানকে যে ছয়টা মারল। ও কিন্তু আগে রশিদের বল কখনও খেলেনি।’’ দলের চাপে পড়ে যাওয়া নিয়ে বলেন, ‘‘হাতে বরফ দিচ্ছিলাম। ম্যাচের দিকে নজর ছিল না। সে সময়ই পর পর দুটো উইকেট পড়ে গিয়ে চাপ তৈরি হয়। আইপিএলে এমন হয়েই থাকে। এই পরিস্থিতিতেও কনোলি মাথা ঠান্ডা রেখে ম্যাচটা বের করে আনল। আমাদের লক্ষ্যই হচ্ছে, শেষ পর্যন্ত লড়াই করা। সে ভাবেই জয় এসেছে।’’

অর্শদীপ প্রসঙ্গে কী বললেন শ্রেয়স?

গুজরাটকে কম রানে আটকে রাখা নিয়ে শ্রেয়স বলেছেন, ‘‘অর্শদীপ সিংহ প্রথম ওভার করে এসে বলল, উইকেট মন্থর। বল পড়ে থমকে যাচ্ছে। ওর কথা শুনে আমরা ঠিক করি, যতটা সম্ভব কম গতিতে বল করব। বলটাকে তাড়াতাড়ি পুরনো করার চেষ্টা করেছি আমরা। বিজয়কুমার বৈশাখের কথাও বলব। গত বছর ফাইনালে দারুণ পারফর্ম করেছিল। এ বার যেন সেখান থেকেই শুরু করল। বৈশাখ বড় ম্যাচের খেলোয়াড়। ওর উপর আমাদের আস্থা রয়েছে।’’

আরো পড়ুন: Shreyas Iyer: আইপিএল ২০২৬-এর শুরুতেই ১২ লক্ষ টাকা জরিমানা গুণতে হল শ্রেয়সকে! লজ্জার নজির গড়লেন অর্শদীপও!

শুভমানের প্রসংশা করলেন শ্রেয়স:

এছাড়াও, শ্রেয়স প্রশংসা করেছেন শুভমনের ফিল্ডিং সাজানোরও। পঞ্জাব অধিনায়ক বলেছেন, ‘‘আমি ব্যাট করার সময় দেখলাম শর্ট লেগে ফিল্ডার রেখেছে। এ রকম আগে দেখিনি। শুভমনকে বললামও। আইপিএলে অধিনায়কেরা আগ্রাসী হচ্ছে। এটা ভালোই।’’

ম্যাচ সেরা হয়ে কী বললেন কনৌলি:

এদিন ম্যাচের সেরার পুরস্কার পেয়ে কনৌলি বলেছেন, ‘‘বিশ্বমানের ক্রিকেটারদের সঙ্গে খেলার জন্য মুখিয়ে ছিলাম। এটা নতুন অভিজ্ঞতা। নিজের পারফরম্যান্সে আমি খুশি। আশা করছি গোটা আইপিএলেই দলকে এ ভাবে সাহায্য করতে পারব।’’ আইপিএলের জন্য কী ভাবে প্রস্তুতি নিয়েছেন? অস্ট্রেলীয় এই তরুণ আরও বলেছেন, ‘‘এখানে আসার আগে কিছু দিন পরিবার এবং বন্ধুদের সঙ্গে কাটিয়েছি। আমার খেলাটা অনেকটা ছন্দের উপর নির্ভর করে। খুব বড় বড় ছয় মারতে পারি না। রিকি পন্টিংকে কোচ হিসাবে পেয়ে উপকৃত হয়েছি।’’

আরো পড়ুন: Vaibhav Sooryavanshi : বৈভবের জন্য ১০ কোটি টাকা আলাদা করে তুলে রেখেছিল রাজস্থান, কেন ১০ কোটি তুলে রেখেছিল রাজস্থান তা বুঝিয়ে দিলেন 'সূর্যবংশী'!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে