CSK vs PBKS Highlights: ভরাডুবি অবস্থা সিএসকে-র, হাসতে হাসতে ২১০ রান করে ম্যাচ জিতে গেল শ্রেয়সের পঞ্জাব!
সিএসকে বনাম পিবিকেএস ম্যাচের হাইলাইটস দেখে নিন।

চিপকের এম এ চিদম্বরম স্টেডিয়ামে আজ মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও পাঞ্জাব কিংস। প্রথম ম্যাচে হেরেছে চেন্নাই। অন্যদিকে, প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করেছে পাঞ্জাব। আজ পাঞ্জাবকে ঘরের মাঠে হারানোই চ্যালেঞ্জ হবে সিএসকের কাছে। নতুন দলের হয়ে দ্বিতীয় ম্যাচেও খরা কাটল না সঞ্জু স্যামসনের। শুক্রবার প্রথম চিপকের মাঠে চেন্নাইয়ের হয়ে খেলতে নেমেছিলেন সঞ্জু। কিন্তু মাত্র ৭ রান করে ফিরতে হল তাঁকে। বিপদ থেকে চেন্নাইকে উদ্ধার করলেন তরুণ ক্রিকেটার আয়ুষ মাত্রে। পরের দিকে চালিয়ে খেলে দলকে টানলেন সরফরাজ খান। পঞ্জাবের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২০৯/৫ তোলে চেন্নাই।
CSK vs PBKS: পঞ্জাবের বিরুদ্ধে ২০৯ রান করল চেন্নাই!
এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার। প্রথমে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে-কে শুরু থেকেই কাজে লাগাতে চেয়েছিল চেন্নাই। তবে প্রথম ওভারে অর্শদীপ সিংহ মাত্র পাঁচ রান দেন। দ্বিতীয় ওভারের শুরুতেই জেভিয়ার বার্টলেটকে চার মারেন রুতুরাজ গায়কোয়াড়। পঞ্চম বলে সঞ্জুও একটি চার মারেন। আর সেই ওভারের শেষ বলেই আবারও বড় শট খেলতে গিয়ে ফিরে যান সঞ্জু স্যামসন। ব্যাটের কানায় লেগে বল উইকেটকিপার প্রভসিমরন সিংহের হাতে চলে যায়।
আরো পড়ুন: কেকেআরের ২৫ কোটি জলে গিয়েছে, কেকেআরের এই ক্রিকেটারকে নিয়ে বড় কথা বলে দিলেন হরভজন সিং!
CSK vs PBKS হাফসেঞ্চুরি করলেন আয়ুষ!
শুরুতেই ধাক্কা খাওয়ার পরেও চেন্নাইয়ের আগ্রাসন কমেনি। আয়ুষ ক্রিজে নামার পর থেকেই চালিয়ে খেলতে থাকেন। রুতুরাজও সঙ্গ দিতে থাকেন তাঁকে। বার্টলেটের দ্বিতীয় ওভারে টানা তিনটি চার মারেন আয়ুষ। পরের ওভারে বিজয়কুমার বিশাখকে ছয় মারেন। তবু ৬ ওভারে ৫৭ রানের বেশি তুলতে পারেনি চেন্নাই।
কিছুটা ধীরগতিতে খেলে ২২ বলে ২৮ করে ফিরে যান রুতুরাজ। ১২তম ওভারে যুজবেন্দ্র চহলের বলে আয়ুষের সহজ ক্যাচ ফেলেন শশাঙ্ক। তবে নিজের ইনিংস বেশি দূর টানতে পারেননি আয়ুষ। পরের ওভারেই ফিরে যান। বিশাখের বলে আয়ুষের ক্যাচ ধরেন চহল। চেন্নাই নিলামে কার্তিক শর্মাকে ১৪.২ কোটি টাকায় কিনেছিল। তিনি টানা দ্বিতীয় ম্যাচে ব্যর্থ। এ দিন ১ রানে ফিরলেন। তবে ক্রিজ নেমে তিনটি চার মেরে পঞ্জাবের বোলারদের চাপ বাড়িয়ে দেন সরফরাজ। ১৭তম ওভারে বিশাখকে আবার তিনটি চার মারেন। সেই বিশাখই তুলে নেন সরফরাজকে (৩২)। শেষের দিকে শিবম দুবের (অপরাজিত ৪৫) দাপটে ২০০ পেরিয়ে যায় চেন্নাই।
আরো পড়ুন: CSK vs PBKS: দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ সঞ্জু স্যামসন, ৫০ রান করে চেন্নাইকে উদ্ধার করলেন আয়ুষ!
CSK vs PBKS: আজকের ম্যাচে পঞ্জাব কিংসের পারফরম্যান্স!
পঞ্জাবের জয়ের জন্য দরকার ছিল ২১০ রান। সেই রানকে লক্ষ্য রেখেই আজ ব্যাট করতে নামেন পঞ্জাবের ওপেনাররা।
দারুন শুরু পাঞ্জাবের:
৮ ওভার শেষে পাঞ্জাব কিংস ৮৮/১। প্রভসিমরন ৩১ বলে ৩৮ নট আউট।
১০০ রান উঠল পাঞ্জাবের স্কোরবোর্ডে:
১০ ওভারেই ১০০ তুলে ফেলল পাঞ্জাব কিংস।
তৃতীয় উইকেট পড়ল পাঞ্জাবের। আউট হলেন কুপার কনোলি। তিনি করলেন ২২ বলে ৩৬ রান। পাঞ্জাব তখন ১২৭/৩।
ম্যাচে জয়ের দিকে এগোচ্ছে পাঞ্জাব কিংস। ১৪ ওভার শেষে তাদের স্কোর ১৪৮/৩। তখন ৩৬ বলে পাঞ্জাবকে করতে হত ৬২ রান।
হাফ সেঞ্চুরি করলেন শ্রেয়স আইয়ার:
মরসুমের প্রথম হাফ সেঞ্চুরি করলেন ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। ২৬ বলে করলেন ৫০। পাঞ্জাবের স্কোর ১৮৬/৩। জয়ের জন্য দরকার ছিল ১৯ বলে ২৪ রান।
কিন্তু ম্যাচ শেষ করে আসতে পারলেন না পাঞ্জাব ক্যাপ্টেন শ্রেয়স। অংশুল কম্বোজের বলে আউট হলেন শ্রেয়স। ২৯ বলে ৫০ করে আউট হলেন তিনি।
চেন্নাইকে হারিয়ে ম্যাচ জিতল পঞ্জাব:
যদিও শেষমেষ ৮ বল বাকি থাকতেই ৫ উইকেটে চেন্নাইকে হারিয়ে দিল পঞ্জাব।
ট্যাগ:


