CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

কেকেআরের ২৫ কোটি জলে গিয়েছে, কেকেআরের এই ক্রিকেটারকে নিয়ে বড় কথা বলে দিলেন হরভজন সিং!

দু’ম্যাচে অবদান মাত্র ২০ রান। বলও করেননি, তাই উইকেট নেওয়ার কোনো প্রশ্নই নেই। আইপিএল ২০২৬-এর দু’ম্যাচে এটাই ২৫.২০ কোটির ক্যামেরন গ্রিনের পারফরম্যান্স, যা ক্ষিপ্ত করেছে সমর্থকদের। এমনকি চরম রেগে গিয়েছেন হরভজন সিংহও। তাঁর মতে, এই দলে জায়গা পাওয়ার যোগ্যই নন ক্যামেরন গ্রিন।

Cameron Green bought for 25 lakhs by KKR
Cameron Green bought for 25 lakhs by KKR

প্রথম ম্যাচে ১৮ রানের পর দ্বিতীয় ম্যাচে মাত্র ২ করেছেন। দু’ম্যাচে অবদান মাত্র ২০ রান। বলও করেননি, তাই উইকেট নেওয়ার কোনো প্রশ্নই নেই। আইপিএল ২০২৬-এর দু’ম্যাচে এটাই ২৫.২০ কোটির ক্যামেরন গ্রিনের পারফরম্যান্স, যা ক্ষিপ্ত করেছে সমর্থকদের। এমনকি চরম রেগে গিয়েছেন হরভজন সিংহও। তাঁর মতে, এই দলে জায়গা পাওয়ার যোগ্যই নন ক্যামেরন গ্রিন

২৫ কোটি খরচ করা বেকার হল কেকেআরের!

মুম্বইয়ের কাছে প্রথম ম্যাচ হারার পর হায়দরাবাদের কাছেও ইডেনের প্রথম খেলাতে হেরে গিয়েছে কেকেআর। এদিকে ব্যাটিংয়ে কোনও অবদানই রাখতে পারছেন না ক্যামেরন গ্রিন। এদিন আউট হয়েছেন সতীর্থের সঙ্গে ভুল বোঝাবুঝিতে।

আরো পড়ুন: CSK vs PBKS: দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ সঞ্জু স্যামসন, ৫০ রান করে চেন্নাইকে উদ্ধার করলেন আয়ুষ!

ক্যামেরন গ্ৰিনকে নিয়ে কী বললেন হরভজন সিং?

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে হরভজন সিং বলেছেন, “আমার মনে হয় ক্যামেরন গ্রিন এই দলে জায়গা পেতেই পারে না। সহজ কারণ হল, ও বল করছে না। কেকেআরের উচিত টিম সেইফার্টকে দলে এনে ওকে দিয়ে ওপেন করানো। গ্রিন বল না করলে, ওর থেকে ভাল ব্যাটার কেকেআরের দলে রয়েছে। সেইফার্টের মতো বিকল্প রয়েছে। রভমান পাওয়েল রয়েছে। ওকেও খেলানো যেতে পারে।”

আইপিএল ২০২৬-এ এখন কেকেআরের পয়েন্ট টেবিলে অবস্থান:

দুই ম্যাচে হারের পর কেকেআর পয়েন্ট তালিকায় এখন ৯ নম্বরে রয়েছে। বোলিং, ব্যাটিং সব বিভাগেই চিন্তা রয়েছে তাদের। তাঈ হরভজন সিং বলেছেন, “প্রথম দুটো ম্যাচে হারের পর নিঃসন্দেহে যাবতীয় চাপ এখন কেকেআরের উপরে। এখান থেকে প্রত্যাবর্তন করতে চাইলে কয়েকটা বিষয় ঠিক করতে হবে। ওদের বোলিংয়ের উন্নতি দরকার সকলের আগে। এ ছাড়াও সেইফার্ট বা পাওয়েলকে অবিলম্বে খেলানো উচিত। ওদের শক্তি রয়েছে এবং বড় রান করতে পারে।”

আরো পড়ুন: KKR vs SRH: প্রকাশ্যে গালি দিলেন অভিষেক শর্মা, তারপরেই শাস্তি হল হায়দরাবাদের ব্যাটারের, কাকে কী বললেন অভিষেক?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে