CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

KKR vs SRH: প্রকাশ্যে গালি দিলেন অভিষেক শর্মা, তারপরেই শাস্তি হল হায়দরাবাদের ব্যাটারের, কাকে কী বললেন অভিষেক?

এই ম্যাচ শেষে কড়া শাস্তি পেলেন অভিষেক শর্মা। সানরাইজার্স হায়দরাবাদের এই ওপেনারকে ম্যাচ ফির ২৫ শতাংশই জরিমানা করা হয়েছে। এদিন কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে নিজের অপকর্মের মাসুল দিতে হয়েছে অভিষেককে। কী এমন করলেন অভিষেক?

Abhishek Sharma fined
Abhishek Sharma fined

২ এপ্রিল, বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচে কেকেআর ৬৫ রানের ব্যবধানে হায়দরাবাদের কাছে হেরে যায়‌। কিন্তু, এই ম্যাচ শেষে কড়া শাস্তি পেলেন অভিষেক শর্মা। সানরাইজার্স হায়দরাবাদের এই ওপেনারকে ম্যাচ ফির ২৫ শতাংশই জরিমানা করা হয়েছে। এদিন কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে নিজের অপকর্মের মাসুল দিতে হয়েছে অভিষেককে।

KKR vs SRH ম্যাচে কাকে গালি‌ দিয়েছেন অভিষেক শর্মা?

আইপিএল ২০২৬-এর প্রথম ম্যাচে রান পাননি অভিষেক শর্মা। কিন্তু এদিন কেকেআরের বিরুদ্ধে ২১ বলে ৪৮ রানের ইনিংস খেলেও বিতর্কে জড়ালেন তিনি। আইপিএলের আচরণবিধি ভঙ্গের কারণে জরিমানা তো হয়েইছে, এর পাশাপাশি এক ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে অভিষেককে। তাঁর বিরুদ্ধে গালি দেওয়ার অভিযোগ ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। যদিও তিনি কার উদ্দেশ্যে গালি দিয়েছেন, তা নিশ্চিত নয়। কিন্তু অভিষেকের কথা শোনা গিয়েছে স্টাম্প মাইক্রোফোনে।

আরো পড়ুন: IPL: ক্রিকেট বিশ্বে এবার রাজ করবে আইপিএল, ১০টি দল বেড়ে ১২টি দল হতে চলেছে !

কী বলছে আইপিএলের নিয়ম:

আইপিএলে আচরণবিধির ২.৩ ধারা অনুযায়ী, যে কোনও ভাষায় এমন কোনও শব্দ ব্যবহার করা যায় না, যেগুলি আপত্তিকর, অশ্লীল এবং কোন ব্যক্তির জন্য অপমানসূচক হিসেবে পরিচিত। তাই এইক্ষেত্রে স্টাম্প মাইক্রোফোনের মাধ্যমে বা অন্য কোনোভাবে এমন কোনো শব্দ দর্শকেরা শুনতে পেলে সংশ্লিষ্ট ক্রিকেটারকে অপরাধী হিসেবেই বিবেচনা করা হয়। শুধু কাউকে উদ্দেশ্য করে ব্যবহৃত খারাপ শব্দই নয়, কেউ নিজের উপর রাগ বা হতাশা থেকে এমন ধরনের কোনও শব্দ ব্যবহার করলেও তা শাস্তি যোগ্য। 

অভিষেক শর্মাকে সতর্ক করে দেওয়া হয়েছে!

শাস্তি তো পেয়েইছেন অভিষেক শর্মা। এবার শাস্তির পাশাপাশি অভিষেককে সতর্ক করে দিয়েছেন কলকাতা-হায়দরাবাদ ম্যাচের ম্যাচ রেফারি শক্তি সিং। তাঁর বিরুদ্ধে লেভেল ওয়ান পর্যায়ের অপরাধ প্রমাণিত হয়েছে। আর পুনরায় এমন কিছু কান্ড করলে কড়া শাস্তি হতে পারে হায়দরাবাদের ওপেনিং ব্যাটার অভিষেক শর্মাকে। তাই, এই পর্যায়ে এই সংক্রান্ত বিষয়ে নিজেকে একটু সতর্ক করে তোলা অভিষেকের জন্য মঙ্গলময় হবে বলেই মনে করছেন ফ্যানেরা।

আরো পড়ুন: KKR vs SRH Highlights: কাজে লাগল না মুজারাবানির পারফরম্যান্স, ৬৫ রানের বড় ব্যবধানে ঘরের মাঠে লজ্জার হার হারল কেকেআর!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে