CSE
Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%
নিউজ

KKR vs SRH Highlights: কাজে লাগল না মুজারাবানির পারফরম্যান্স, ৬৫ রানের বড় ব্যবধানে ঘরের মাঠে লজ্জার হার হারল কেকেআর!

কেকেআর বনাম এসআরএইচ আজকের ম্যাচ হাইলাইটস দেখে নিন।

Nitish Kumar Reddy-1
Nitish Kumar Reddy-1

২রা এপ্রিল,বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক অজিঙ্কা রাহানে।

দেখে নিন সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশ!

অভিষেক শর্মা, ট্রাভিস হেড*, ঈশান কিষান (ক্যাপ্টেন ও উইকেটকিপার), হেনরিক ক্লাসেন*, নীতীশ কুমার রেড্ডি, অনিকেত ভার্মা, সলিল অরোরা, হর্ষ দুবে, শিবাঙ্গ কুমার, ডেভিড পেইন*, জয়দেব উনাদকাট

ইমপ্যাক্ট সাব: হর্ষল প্যাটেল, লিয়াম লিভিংস্টোন*, ইশান মালিঙ্গা*, আর স্মরণ, সাকিব হুসেন।

দেখে নিন কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ!

অজিঙ্কা রাহানে (অধিনায়ক), ক্যামেরন গ্রিন*, অঙ্গকৃশ রঘুবংশী (উইকেটরক্ষক), রিঙ্কু সিং, রমনদীপ সিং, অনুকুল রায়, সুনীল নারিন*, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, ব্লেসিং মুজারাবানি*, কার্তিক ত্যাগী

ইমপ্যাক্ট সাব: ফিন অ্যালেন*, মনীশ পান্ডে, তেজস্বী সিং, সৌরভ দুবে, রোভম্যান পাওয়েল*।

KKR vs SRH: আজকের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের পারফরম্যান্স!

প্রথমে ওপেন করতে ক্রিজে এলেন ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা। দুজন ব্যাটারের থেকে আজ হায়দরাবাদের যথেষ্ট প্রত্যাশা ছিল প্রথম থেকেই। শুরুটা দুর্দান্ত করেছিল হায়দরাবাদ। কিন্তু একটু পরেই ছন্দপতন হল।

প্রথম উইকেট হারাল সানরাইজার্স হায়দরাবাদ:

 হায়দরাবাদের ওপেনার ট্রাভিস হেড ৫.৪ ওভারে ৪৬ রান করে সাজঘরে ফিরে গেলেন। হাফসেঞ্চুরির একেবারে দোরগোঁড়ায় পৌঁছে গিয়েছিলেন তিনি। কিন্তু, কার্তিক ত্যাগীর বলে ক্যামেরন গ্রিন দুর্দান্ত ক্যাচ নিলেন। তিন নম্বরে ব্যাট করতে নামলেন অধিনায়ক ঈশান কিষান।

কলকাতার জন্য 'আশির্বাদ' হয়ে এলেন মুজারাবানী:

 ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছিলেন সানরাইজার্স হায়দরাবাদ দলের অধিনায়ক ঈশান কিষান। কিন্তু, শেষপর্যন্ত ব্লেসিং মুজারাবানীর বলে তাঁকে সাজঘরে ফিরে যেতে হল। মুস্তাফিজুর রহমানের জায়গায় কলকাতা নাইট রাইডার্স দলে খেলতে এসেছেন মুজারাবানী। আইপিএল টুর্নামেন্টে প্রথম উইকেট শিকার করলেন তিনি। নবম ওভারের দ্বিতীয় বলে রিঙ্কু সিংয়ের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন ঈশান। ৯ বলে ১৪ রান করলেন তিনি।

এরপর, ওভারের চতুর্থ বলে তিনি অভিষেক শর্মার উইকেটও শিকার করলেন। এক্ষেত্রে সামনের দিকে ডাইভ দিয়ে অসাধারণ একটি ক্যাচ নিলেন বরুণ চক্রবর্তী। ২১ বলে ৪৮ রান করে ফিরে যেতে হল অভিষেক শর্মাকে। যদিও এই আউট নিয়ে অভিষেকের যথেষ্ট সন্দেহ ছিল। ফলে তিনি DRS নেন। কিন্তু, তৃতীয় আম্পায়ার তাঁর সিদ্ধান্ত বদল করলেন না। অবশেষে খানিকটা অসন্তুষ্ট হয়েই মাঠ ছাড়লেন অভিষেক। 

আরো পড়ুন: আইপিএল অতীত, আইপিএলের মতোই আরও একটি টি-২০ লিগ অনুষ্ঠিত হতে চলেছে ভারতের মাটিতে!

১ রান করেই আউট অনিকেত বর্মা:

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে সানরাইজার্স হায়দরাবাদ দশম ওভারের দ্বিতীয় বলে চতুর্থ উইকেট হারাল। মাত্র ১ রান করে ফিরে গেলেন অনিকেত বর্মা। অনুকূল রয়ের বলে বড় শট মারতে গিয়ে আউট হয়ে গেলেন তিনি।

হাফসেঞ্চুরি হাঁকিয়েই সাজঘরে ফিরলেন ক্লাসেন:

অন্তিম ওভারের চতুর্থ বলে আউট হয়ে গেলেন হেনরিক ক্লাসেন। এর আগে অবশ্য তিনি ৩৪ বলে ৫০ রান করেন। তবে ব্লেসিং মুজারাবানীর হাত থেকে রেহাই পেলেন না তিনিও। পরের বলেই আউট হয়ে ফিরে যান। ওভারের শেষ বলে শিবাঙ্গ কুমারও ৪ রান করে আউট হয়ে যান। এই ম্যাচে ব্লেসিং মুজারাবানী ৪ উইকেট শিকার করলেন। ৮ উইকেট হারিয়ে সানরাইজার্স হায়দরাবাদ পৌঁছাল ২২৬ রানে। 


KKR vs SRH: আজকের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্স!

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২২৭ রানের টার্গেট তাড়া করতে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু, দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই তারা প্রথম ধাক্কা খায় কেকেআর। ব্যক্তিগত ২৮ রানে ফিরে গেলেন দলের ওপেনার ফিন অ্যালেন। হর্ষ দুবে তাঁর উইকেট শিকার করেন। 

আরো পড়ুন:নিজের মনের কথা এতদিনে প্রকাশ্যে খুল্লামখুল্লা বলে ফেললেন সচিনপুত্র অর্জুন তেন্ডুলকর! বেরিয়ে এল অনেক 'গোপন' কথা! 

বেশিক্ষণ টিকে থাকতে পারলেন না অজিঙ্কা রাহানে:  

কলকাতা নাইট রাইডার্স পঞ্চম ওভারের শেষ বলে ৬৭ রানে দ্বিতীয় উইকেট হারাল। ব্যক্তিগত ৮ রানে আউট হয়ে গেলেন কেকেআর অধিনায়ক অজিঙ্কা রাহানে। জয়দেব উনাদকাট তাঁর উইকেট শিকার করেন।

রান আউট হয়ে যান ক্যামেরন গ্রিন: 

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ষষ্ঠ ওভারের শেষ বলে কলকাতা নাইট রাইডার্স তাদের তৃতীয় উইকেট হারাল। এবার রান আউট হয়ে গেলেন ক্যামেরন গ্রিন। ২৫.২০ কোটি টাকার ক্রিকেটার মাত্র ২ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন। এরপর ব্যাট করতে নামেন রিঙ্কু সিং। 

আউট হয়ে যান অঙ্গকৃষ রঘুবংশী:

কেকেআর ১১ ওভারের শেষ বলে তাদের চতুর্থ উইকেট হারাল। দলের ১২০ রানের মাথায় অঙ্গকৃষ রঘুবংশীর উইকেট হারাল তারা। ৫২ রান করে রঘুবংশী প্যাভিলিয়নে ফিরে গেলেন। 

এরপর, কলকাতা নাইট রাইডার্স ১২ ওভারের দ্বিতীয় বলে পঞ্চম উইকেট হারাল। দলের ১২০ রানের মাথায় অনুকূল রয়ের উইকেট হারাল তারা। এই ম্যাচে অনুকূল রানে খাতায় খুলতে পারলেন না।

এরপর, ২৫ বলে ৩৫ রান করে আউট হন রিঙ্কুও। ১৩৯ রানে কেকেআরের ষষ্ঠ উইকেট পড়ে যায়। ।

দু’টি ছক্কা মেরে আউট হয়ে যান নারাইন। চার বলে ১২ রান করলেন তিনি। এরপর, মাত্র ১০ রান করে আউট রমনদীপ। অষ্টম উইকেট হারায় কেকেআর। 

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে লজ্জার হার হারল কেকেআর: ঘরের মাঠে ৬৫ রানের বড় ব্যবধানে লজ্জার হার হারল কেকেআর। পর পর দু’ম্যাচে হারল তারা।

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 609 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে