CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

নিজের মনের কথা এতদিনে প্রকাশ্যে খুল্লামখুল্লা বলে ফেললেন সচিনপুত্র অর্জুন তেন্ডুলকর! বেরিয়ে এল অনেক 'গোপন' কথা!

বাবা সচিন তেন্ডুলকর ছিলেন কিংবদন্তি ব্যাটার। কিন্তু, ছেলে হলেন অলরাউন্ডার। তিনি মূলত মিডিয়াম পেসার। আইপিএল ২০২৬-এ লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলছেন তিনি। তবে এরই মধ্যে এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কার্যত বিস্ফোরক তথ্য জানালেন সচিনপুত্র অর্জুন তেন্ডুলকর।

Arjun Tendulkar interview
Arjun Tendulkar interview

বাবা হলেন ক্রিকেট জগতের 'ঈশ্বর'। আর তাই বাবার পাশাপাশি এখন ছেলেও ক্রিকেট খেলেন। কিন্তু এখনও পর্যন্ত ছেলে বাবার মতো সেই উচ্চতায় উঠতে পারেননি। হ্যাঁ, কথা হচ্ছে সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকরকে নিয়ে। বাবা সচিন তেন্ডুলকর ছিলেন কিংবদন্তি ব্যাটার। কিন্তু, ছেলে হলেন অলরাউন্ডার। তিনি মূলত মিডিয়াম পেসার। আইপিএল ২০২৬-এ লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলছেন তিনি। তবে এরই মধ্যে এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কার্যত বিস্ফোরক তথ্য জানালেন সচিনপুত্র অর্জুন তেন্ডুলকর

সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কী জানালেন অর্জুন তেন্ডুলকর?

অর্জুন তেন্ডুলকর প্রথমে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন। কিন্তু তিনি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেললেও এবার তিনি লখনউ সুপার জায়ান্টসে এসেছেন। এদিকে রঞ্জি ট্রফি অভিষেকে তিনি সেঞ্চুরি করেছিলেন। কিন্তু মুম্বই দলে সেরকমভাবে ধারাবাহিক হতে পারেননি। এখন ঘরোয়া ক্রিকেটে তাঁর ঠিকানা হল গোয়া। যেখানে বোলিংয়ের পাশাপাশি লোয়ার অর্ডারে তিনি ব্যাটিং করেন। তবে সম্প্রতি ‘দ্য শুভঙ্কর মিশ্র শো’-তে এসে ক্রিকেট ও ব্যক্তিগত জীবন নিয়ে এবার খুব স্পষ্টভাবে মন্তব্য করেন সচিন-পুত্র। অর্জুনের উদ্দেশ্যে প্রশ্ন করা হয়েছিল, তিনি কীভাবে নিজেকে শান্ত ও স্থির রাখেন। এই প্রশ্নের জবাবে অৰ্জুন বলেন, 'গোয়ায় আমার পাঁচটি পোষ্য আছে, আর আমি ওদের সঙ্গে খেলে সময় কাটাই।' 

আরো পড়ুন: LSG vs DC: রাহুলকে 'গোল্ডেন ডাক' করতেই বিরাট রেকর্ড গড়লেন মহম্মদ শামি!

'শুভঙ্কর মিশ্র শো'-তে আর কী বললেন অর্জুন তেন্ডুলকর:

এরপরেই অর্জুনকে প্রশ্ন করা হয়, তাঁর ক্রিকেটার কোনও বন্ধু আছে কিনা। এই উত্তরে অর্জুন জানান, 'আমার আসলে কোনও ক্রিকেটার বন্ধু নেই; আমার বেশিরভাগ বন্ধুই ক্রিকেট খেলে না।' তিনি কী ক্রিকেট নিয়ে বন্ধুদের সঙ্গে কথা বলেন কিনা, প্রশ্নের জবাবে সচিন-পুত্র বলেন, 'না, ওরা ক্রিকেট সম্পর্কে বেশি কিছু জানে না।'

অর্জুন তেন্ডুলকর কি সমালোচনাকে ভয় পান?

অর্জুন তেন্ডুলকরকে সমালোচনাকে ভয় পাওয়া নিয়ে প্রশ্ন করেন সঞ্চালক শুভঙ্কর মিশ্র। এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'না, আমি ভয় পাই না।' বলে রাখা ভালো, বছরের পর বছর ধরে, অর্জুনকে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার হতে হয়েছে, যার প্রধান কারণ হল তাঁর বাবার ক্যারিয়ার ও ভক্তদের চাপ। আইপিএলে মুম্বইয়ে পাঁচ বছর থাকলেও মাত্র পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন অর্জুন। এই পাঁচটি ম্যাচে ৩ উইকেট নিয়েছেন তিনি। তার মধ্যে একটি ম্যাচেই ব্যাট করার সুযোগ পেয়েছিলেন। ৯ বলে করেছিলেন ১৩ রান। সঞ্জীব গোয়েন্‌কার লখনউয়ে নতুন ভূমিকায় দেখা যেতে পারে অর্জুনকে। লখনউয়ে অনেক বেশি সুযোগের আশায় অর্জুন। সেই কারণেই নিজের ধার আরও বাড়ানোর চেষ্টা করছেন তিনি।'

আরো পড়ুন: ২০২৬-এ সব মিলিয়ে ৪৯টি টি-২০ ম্যাচ খেলতে হবে সূর্যকুমার যাদবদের, রেস্টের কোনো জায়গায় নেই?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে