যুদ্ধের আঁচ থেকে রেহাই পেল না চলতি বিশ্বকাপও, আইসিসি-র কক্ষে তড়িঘড়ি হয়ে গেল মিটিং!

এমনিতে মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ সরাসরি টি-২০ বিশ্বকাপে পড়ার কথা নয়। এর কারণ হল, বিশ্বকাপে মধ্যপ্রাচ্যের কোনও দলই অবশিষ্ট নেই। কিন্তু যুদ্ধের ফলে যে সমস্যাটা তৈরি হয়েছে, তা হল মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়া।

Souvik Das
Souvik Das

2 মিনিট পড়া
IRAN ISRAEL WAR
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

মধ্যপ্রাচ্যের অবস্থা খুব শোচনীয়। একদিকে আমেরিকা-ইসরায়েল, অন্যদিকে ইরান। যুদ্ধের আঁচ আরও বেড়ে গেল তখন যখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেইকে শেষ করে দেওয়া হল। একদিনে ইরান ৬টি দেশে মিসাইল ছুঁড়েছে। আর এই  যুদ্ধের পরোক্ষ প্রভাব পড়ল চলতি টি-২০ বিশ্বকাপেও

চলতি বিশ্বকাপেও যুদ্ধের আঁচ, এবার কী হবে?

আকাশপথে যাতায়াতে সমস্যা তৈরি হয়েছে। আর তাতেই ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, সম্প্রচারের সঙ্গে যুক্ত কর্মী ও বিশ্বকাপের আয়োজনের দায়িত্বে থাকা কর্মী, ইভেন্ট ম্যানেজমেন্টের কর্মী, পাশাপাশি বিভিন্ন দেশের বোর্ডের আধিকারিকরা আটকে পড়েছে। আর, এবার এ নিয়েই উদ্বিগ্ন আইসিসি। তড়িঘড়ি মিটিং শেষ করে আইসিসি-র তরফে জারি করা হল বিবৃতি। যাঁরা এই যুদ্ধ পরিস্থিতিতে প্রভাবিত হয়েছেন, তাঁদের জন্য বিকল্প সফরসূচি ইতিমধ্যেই তৈরি করা হচ্ছে।

আরো পড়ুন: ইডেনের মাঠে খেলা‌ হলেই কালোবাজারি শুরু, ৯০০-র টিকিট বিক্রি হচ্ছে ৩০০০ টাকায়?

কেন আইসিসি তড়িঘড়ি করে বিবৃতি জারি করল?

এমনিতে মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ সরাসরি টি-২০ বিশ্বকাপে পড়ার কথা নয়। এর কারণ হল, বিশ্বকাপে মধ্যপ্রাচ্যের কোনও দলই অবশিষ্ট নেই।  কিন্তু যুদ্ধের ফলে যে সমস্যাটা তৈরি হয়েছে, তা হল মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়া। আর এর ফলে সমস্যায় পড়ছেন বিশ্বকাপের সঙ্গে যুক্ত বহু মানুষ। আসলে ভারত থেকে ইউরোপ, অস্ট্রেলিয়া যাওয়ার বহু বিমানের ট্রানজিট পয়েন্ট দুবাই হিসাবে কাজ করে। কিন্তু সেই দুবাইয়েই এই মুহূর্তে পরিষেবা বন্ধ রেখেছে দেশের নামকরা বিমানসংস্থাগুলি।

প্রথম থেকেই আশঙ্কা ছিল, আর সেই আশঙ্কাকে সত্যি করে শনিবার তেহরানে যৌথ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইজরায়েল ও আমেরিকা। আর তাতেই অশান্ত হয়ে উঠছে গোটা মধ্যপ্রাচ্য। বন্ধ হয়ে গিয়েছে আকাশসীমা। আর তাই এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে পরিষেবা স্থগিত রেখেছে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো-সহ দেশের প্রায় সব বিমানসংস্থা। ইতিমধ্যেই ইন্ডিগো জানিয়েছে, ইরান এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় আকাশসীমা বন্ধ থাকার কারণে পরিষেবা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। 

পাশাপাশি, স্পাইসজেটের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘দুবাইতে আকাশসীমা বন্ধ থাকার কারণে, আমাদের কিছু পরিষেবা ব্যাহত হতে পারে।’ এছাড়া, এয়ার ইন্ডিয়া জানিয়েছে, 'বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে মধ্যপ্রাচ্যে সাময়িকভাবে আমাদের পরিষেবা স্থগিত করা হয়েছে।' শুধু ভারত নয়, শ্রীলঙ্কার বিমানসংস্থাগুলিও পরিষেবা স্থগিত রেখেছে। যার জেরে সমস্যা পড়তে হচ্ছে বিশ্বকাপের সঙ্গে জড়িত কর্মকর্তাদের।

আরো পড়ুন: তিনি 'একাই একশো', তবে নিজের সর্বোচ্চটুকু দিয়েও শেষ হাসিটা হাসতে পারলেন না শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন! ভাঙলেন রোহিতের রেকর্ড!

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে