<![CDATA[অপরাজেয় 'ভারত', ২০২৪ সাল থেকে ৭টি আইসিসি ট্রফি খেলে ৭-টিই জিতেছে ভারত!]]> https://www.cricketwinner.com RSS for Node Tue, 10 Mar 2026 08:33:24 GMT https://www.cricketwinner.com/favicon.ico Cricket Winner https://cricketwinner.com/ 185 185 <![CDATA[অপরাজেয় 'ভারত', ২০২৪ সাল থেকে ৭টি আইসিসি ট্রফি খেলে ৭-টিই জিতেছে ভারত!]]> https://www.cricketwinner.com/bn/cricket-news/india-perfect-record-7-icc-trophies-since-2024/ https://www.cricketwinner.com/bn/cricket-news/india-perfect-record-7-icc-trophies-since-2024/ Sun, 08 Mar 2026 23:56:19 GMT souvik-das India in ICC Tournaments
India in ICC Tournaments

সালটা ২০২৩। এক দিনের বিশ্বকাপে টানা ১০ ম্যাচ জিতেছিল ভারত। কিন্তু, দুর্ভাগ্যবশত ফাইনালে হেরে গিয়েছিল। 
যদিও সেটাই ছিল শেষ। তারপর থেকে সাদা বলের ক্রিকেটে আইসিসি প্রতিযোগিতায় এখনও পর্যন্ত অপরাজেয় ভারত। ২০২৪ সাল থেকে সাদা বলের ক্রিকেটে সাতটি আইসিসি ট্রফি খেলেছে ভারত আর সাতটিতেই চ্যাম্পিয়ন হয়েছে। ৭-ই মার্চ, রবিবার অহমদাবাদেও দেখা গেল সেই একই ছবি। 

১. টি-২০ বিশ্বকাপ (২০২৪):

রোহিত শর্মার হাত ধরে শুরুটা হয়েছিল। ২০০৭ সালে চ্যাম্পিয়ন্স হওয়ার পর থেকে টি-২০ ক্রিকেটে আর জিততে পারেনি ভারত। ২০২৪ সালে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে হওয়া বিশ্বকাপে ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত।

আরো পড়ুন: বিশ্বকাপ হোক বা আইপিএল—ফাইনাল হারতে ক্রিকেটার গম্ভীর কোনোদিন জানেন না! এটাই গম্ভীরের 'পাওয়ার'!

২. মহিলাদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ (২০২৪):

এই প্রতিযোগিতায় ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শেফালি বর্মার নেতৃত্বাধীন দল। ফলে তখনও কার্যত জয়ের স্বাদ পায় ভারত।

৩. চ্যাম্পিয়ন্স ট্রফি (২০২৫):

এরপর, আসে চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তান আয়োজক দেশ ছিল। কিন্তু তা সত্ত্বেও ভারত তাদের সব ম্যাচ খেলেছিল দুবাইয়ে। আর এই বছরও অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয় ভারত। ফাইনালে নিউজিল্যান্ডকে ধরাশায়ী করেন রোহিতেরা।

৪. মহিলাদের এক দিনের বিশ্বকাপ (২০২৫):

দীর্ঘ, ৪২ বছরের খরা কাটিয়ে প্রথম বার মহিলাদের এক দিনের বিশ্বকাপে জেতে ভারত। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেন হরমনপ্রীত কৌরেরা। তখনও জয়ের স্বাদ পান আপামোর ভারতবাসী।

৫. দৃষ্টিহীনদের টি-২০ বিশ্বকাপ (২০২৫):

প্রথমবারের জন্য দৃষ্টিহীন মহিলাদের টি-২০ বিশ্বকাপ আয়োজিত হয়েছিল। শ্রীলঙ্কায় আয়োজিত সেই প্রতিযোগিতায় নেপালকে হারিয়ে ট্রফি জিতে নেয় ইন্ডিয়ায়।

আরো পড়ুন: টি-২০ বিশ্বকাপ শেষ হলেই অবসর নিয়ে নেবেন সূর্যকুমার কুমার যাদব! আদৌ কি এই খবর সত্যি?

৬. পুরুষদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ (২০২৬):

এরপর জিম্বাবোয়েতে আয়োজিত প্রতিযোগিতায় ফাইনালে ইংল্যান্ডকে ১০০ রানের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বৈভব সূর্যবংশীর ভারত।

৭. টি-২০ বিশ্বকাপ (২০২৬):

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। প্রথম বার ঘরের মাঠে টি-২০ বিশ্বকাপ জিতেছে তারা। পর পর দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নজিরও গড়ল ভারত।

]]>
U/A 13+