আইপিএল ২০২৬ এবার সবথেকে 'লম্বা সিজন' হতে চলেছে, কিন্তু কেন? আর কী কী চমক থাকছে এই মরসুমে?
আইপিএল ২০২৬-এ ইতিমধ্যেই বেশ কয়েকটি দলে অধিনায়কত্বেও বদল করা হয়েছে। এবার রাজস্থান রয়্যালসের অধিনায়ক হয়েছেন রিয়ান পরাগ। এদিকে চেন্নাই সুপার কিংসের নেতৃত্বে ফিরছেন রুতুরাজ গায়কোয়াড়।

ইতিমধ্যেই আইপিএল ২০২৬-এর সূচি প্রকাশ করে দিয়েছে বিসিসিআই। আইপিএলের এই মরসুমে মোট ৮৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সাধারণত ১০টি দলের ফরম্যাটে মোট ৭৪টি ম্যাচ খেলা হয়। কিন্তু এবার ২০২৬ সালের আইপিএল মরসুমে দলগুলি একে অপরের বিরুদ্ধে হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে দু'বার করে খেলবে। আর এই কারণেই ম্যাচের সংখ্যাও আগের থেকে বৃদ্ধি পাচ্ছে।
আইপিএল ২০২৬ কতদিন ধরে চলবে?
আইপিএল ২০২৬ শুরু হচ্ছে আগামী ২৮ মার্চ থেকে। আর চলবে ৩১ মে পর্যন্ত। সুতরাং, প্রায় ৬৪ দিন ধরে চলবে এবারের আইপিএল।
স্যাটেলাইট স্টেডিয়াম!
আইপিএল ২০২৬-এর আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, স্যাটেলাইট স্টেডিয়াম। কিন্তু কী এই স্যাটেলাইট স্টেডিয়াম? আসলে, একটি দল তাদের হোম ম্যাচগুলি একাধিক স্টেডিয়ামে খেলবে। কিছু স্টেডিয়ামে পরিকাঠামোগত কাজ চলছে। আর কয়েকটি রাজ্যে নির্বাচনের জন্য এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফলে, আরও বেশি সংখ্যায় অন্যান্য শহরের দর্শকরাও মাঠে বসে খেলা উপভোগ করার সুযোগ পাবেন।
এবারের আইপিএলে রাজস্থান রয়্যালস তাদের হোম ম্যাচ দুটি শহরে খেলবে। জয়পুরের সোয়াই মানসিংহ স্টেডিয়ামে মোট ৪টি এবং গুয়াহাটির বর্শাপাড়া স্টেডিয়ামে মোট ৩টি ম্যাচ খেলবে তারা।
বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও এবার দুটি শহরে তাদের হোম ম্যাচ খেলবে। বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে মোট ৫টি এবং রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং স্টেডিয়ামে মোট ২টি ম্যাচ খেলবে তারা। আবার, পাঞ্জাব সুপার কিংস আবার ধর্মশালাকে তাদের দ্বিতীয় হোম ভেন্যু হিসেবে ব্যবহার করবে। আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৩১ মে, বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে।
এবারের আইপিএলে আরও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন:
আইপিএল ২০২৬-এ ইতিমধ্যেই বেশ কয়েকটি দলে অধিনায়কত্বেও বদল করা হয়েছে। এবার রাজস্থান রয়্যালসের অধিনায়ক হয়েছেন রিয়ান পরাগ। এদিকে চেন্নাই সুপার কিংসের নেতৃত্বে ফিরছেন রুতুরাজ গায়কোয়াড়। মহেন্দ্র সিং ধোনি কেবলমাত্র উইকেটকিপার-ব্যাটার হিসেবে দলে থাকছেন। এবারের আইপিএলে দর্শকদের অভিজ্ঞতা ভালো করতে সব স্টেডিয়ামে 'স্মার্ট রিপ্লে সিস্টেম' নামে নতুন প্রযুক্তি ব্যবহার করা হবে। এর ফলে থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত আরও দ্রুত আসবে এবং আরও বেশি নির্ভুল হবে।
ট্যাগ:


