CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

আইপিএল ২০২৬ এবার সবথেকে 'লম্বা সিজন' হতে চলেছে, কিন্তু কেন? আর কী কী চমক থাকছে এই মরসুমে?

আইপিএল ২০২৬-এ ইতিমধ্যেই বেশ কয়েকটি দলে অধিনায়কত্বেও বদল করা হয়েছে। এবার রাজস্থান রয়্যালসের অধিনায়ক হয়েছেন রিয়ান পরাগ। এদিকে চেন্নাই সুপার কিংসের নেতৃত্বে ফিরছেন রুতুরাজ গায়কোয়াড়।

IPL 2026
IPL 2026

ইতিমধ্যেই আইপিএল ২০২৬-এর সূচি প্রকাশ করে দিয়েছে বিসিসিআই। আইপিএলের এই মরসুমে মোট ৮৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সাধারণত ১০টি দলের ফরম্যাটে মোট ৭৪টি ম্যাচ খেলা হয়। কিন্তু এবার ২০২৬ সালের আইপিএল মরসুমে দলগুলি একে অপরের বিরুদ্ধে হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে দু'বার করে খেলবে। আর এই কারণেই ম্যাচের সংখ্যাও আগের থেকে বৃদ্ধি পাচ্ছে। 

আইপিএল ২০২৬ কতদিন ধরে চলবে?

আইপিএল ২০২৬ শুরু হচ্ছে আগামী ২৮ মার্চ থেকে। আর চলবে ৩১ মে পর্যন্ত। সুতরাং, প্রায় ৬৪ দিন ধরে চলবে এবারের আইপিএল।

আরো পড়ুন: আর মন মানছে না, বিশ্বকাপ জয় তো হল, এবার বিয়ের পালা! নিজের ছোটবেলার বান্ধবীকে বিয়ে করতে চলেছেন 'এই' ক্রিকেটার!

স্যাটেলাইট স্টেডিয়াম!

আইপিএল ২০২৬-এর আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, স্যাটেলাইট স্টেডিয়াম। কিন্তু কী এই স্যাটেলাইট স্টেডিয়াম? আসলে, একটি দল তাদের হোম ম্যাচগুলি একাধিক স্টেডিয়ামে খেলবে। কিছু স্টেডিয়ামে পরিকাঠামোগত কাজ চলছে। আর কয়েকটি রাজ্যে নির্বাচনের জন্য এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফলে, আরও বেশি সংখ্যায় অন্যান্য শহরের দর্শকরাও মাঠে বসে খেলা উপভোগ করার সুযোগ পাবেন।

এবারের আইপিএলে রাজস্থান রয়্যালস তাদের হোম ম্যাচ দুটি শহরে খেলবে। জয়পুরের সোয়াই মানসিংহ স্টেডিয়ামে মোট ৪টি এবং গুয়াহাটির বর্শাপাড়া স্টেডিয়ামে মোট ৩টি ম্যাচ খেলবে তারা।

বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও এবার দুটি শহরে তাদের হোম ম্যাচ খেলবে। বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে মোট ৫টি এবং রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং স্টেডিয়ামে মোট ২টি ম্যাচ খেলবে তারা। আবার, পাঞ্জাব সুপার কিংস আবার ধর্মশালাকে তাদের দ্বিতীয় হোম ভেন্যু হিসেবে ব্যবহার করবে। আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৩১ মে, বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে।

আরো পড়ুন: এবারের আইপিএলে আরও বিধ্বংসী হতে চলেছে, নাইট শিবিরে এবার এন্ট্রি নিলেন ভয়ঙ্কর ওপেনাররা! কী করবে প্রতিপক্ষ দল?

এবারের আইপিএলে আরও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন:

আইপিএল ২০২৬-এ ইতিমধ্যেই বেশ কয়েকটি দলে অধিনায়কত্বেও বদল করা হয়েছে। এবার রাজস্থান রয়্যালসের অধিনায়ক হয়েছেন রিয়ান পরাগ। এদিকে চেন্নাই সুপার কিংসের নেতৃত্বে ফিরছেন রুতুরাজ গায়কোয়াড়। মহেন্দ্র সিং ধোনি কেবলমাত্র উইকেটকিপার-ব্যাটার হিসেবে দলে থাকছেন। এবারের আইপিএলে দর্শকদের অভিজ্ঞতা ভালো করতে সব স্টেডিয়ামে 'স্মার্ট রিপ্লে সিস্টেম' নামে নতুন প্রযুক্তি ব্যবহার করা হবে। এর ফলে থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত আরও দ্রুত আসবে এবং আরও বেশি নির্ভুল হবে।

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে