আইপিএলের জন্য কেরিয়ার শেষ হয়ে গেল এই ক্রিকেটারের— আইপিএলের মাঝেই বেরিয়ে এল 'গোপন' সত্য!
ইতিমধ্যেই বেশ কয়েকটি দুর্দান্ত ম্যাচ দেখে ফেলেছেন সমর্থকেরা। তবে, এবার আইপিএলের মাঝেই কার্যত বোমা ফাটালেন প্রাক্তন ব্রিটিশ ক্রিকেটার। নিজের কেরিয়ার শেষ হওয়ার জন্য আইপিএলকেই দায়ি করলেন তিনি। আইপিএল না থাকলে আরও কয়েক বছর ক্রিকেট খেলতে পারতেন তিনি বলে জানিয়েছেন সেই প্রাক্তন ক্রিকেটার। কিন্তু কে এই ব্যাটার?

এই তো কয়েকদিন আগেই শুরু হল আইপিএল ২০২৬-এর মরশুম। কিন্তু দেখতে দেখতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫টি ম্যাচ হতে চলল আইপিএলের। ইতিমধ্যেই বেশ কয়েকটি দুর্দান্ত ম্যাচ দেখে ফেলেছেন সমর্থকেরা। তবে, এবার আইপিএলের মাঝেই কার্যত বোমা ফাটালেন প্রাক্তন ব্রিটিশ ক্রিকেটার। নিজের কেরিয়ার শেষ হওয়ার জন্য আইপিএলকেই দায়ি করলেন তিনি। আইপিএল না থাকলে আরও কয়েক বছর ক্রিকেট খেলতে পারতেন তিনি বলে জানিয়েছেন সেই প্রাক্তন ক্রিকেটার। কিন্তু কে এই ব্যাটার? তিনি আর কেউ নন, কেভিন পিটারসেন।
আইপিএলের জন্য কেরিয়ার শেষ হয়ে গেছে এই ক্রিকেটারের!
আইপিএলে ধারাভাষ্য করতে এসেছেন কেভিন পিটারসেন। আর সেখানেই তিনি জানালেন যে, আইপিএল খেলার জন্য দেশের হয়ে খেলতে পারেননি কেভিন। এমনকি, বোর্ডের নির্দেশের থেকেও বেশিদিন খেলতে চেয়েছিলেন কেভিন। কিন্তু তার ফলে বোর্ডের চোখে খারাপ হয়ে যান পিটারসেন। সম্প্রতি একটি টকশো-তে অংশগ্রহণ করেছিলেন কেভিন পিটারসেন। সেখানেই ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে মুখ খোলেন তিনি।
আইপিএল নিয়ে কেভিন পিটারসেনের মন্তব্য:
কেভিন পিটারসেনের কথায়,”আমি অনেক ত্যাগ করেছি। অনেক স্যাক্রিফাইস করেছি। আমার কেরিয়ারও শেষ হয়ে গিয়েছে। সেই সময় বোর্ডের অনেকে আমার বিরুদ্ধে চলে গিয়েছিল।”
আইপিএল কীভাবে শেষ করল পিটারসেনের কেরিয়ার:
সেই সময়ে যদি তিনি আইপিএল নিয়ে না ভাবতেন, তাহলে হয়ত আজ এই দিন তাঁকে দেখতে হত না। এ প্রসঙ্গে তিনি বললেন,”আমি কেরিয়ারে ১০০র বেশি টেস্ট খেলেছি। আরও ৫০-৬০টি টেস্ট বেশি খেলার কথা ছিল আমার। মাত্র ৩৩ বছর বয়সেই ইংল্যান্ডের জার্সিতে আমার কেরিয়ার শেষ হয়ে গেল।”
কেন আইপিএলের জন্য শেষ হয়ে গেছে কেভিন পিটারসেনের কেরিয়ার?
বিদেশী এই ক্রিকেটারের দাবি, আইপিএলে খেলাকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে মিডিয়াকে প্রভাবিত করেছিল ইংল্যান্ড বোর্ড। তাই বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের ২০০৮ সালে আইপিএল খেলতে দেয়নি ইংল্যান্ড বোর্ড। পরের বছর ৩ সপ্তাহের জন্য ব্রিটিশ ক্রিকেটারদের অনুমতি দেওয়া হয়। সেই সময়ে আরসিবিতে যোগ দেন পিটারসেন। কিন্তু তিনি খেলতে চেয়েছিলেন ৩ সপ্তাহের বেশি তাই বোর্ডের সঙ্গে জড়িয়ে পড়েন সংঘাতে। আর তাতেই তাঁর কেরিয়ার যথেষ্ট প্রভাবিত হয়।
ট্যাগ:


