CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

আইপিএলের জন্য কেরিয়ার শেষ হয়ে গেল এই ক্রিকেটারের— আইপিএলের মাঝেই বেরিয়ে এল 'গোপন' সত্য!

ইতিমধ্যেই বেশ কয়েকটি দুর্দান্ত ম্যাচ দেখে ফেলেছেন সমর্থকেরা। তবে, এবার আইপিএলের মাঝেই কার্যত বোমা ফাটালেন প্রাক্তন ব্রিটিশ ক্রিকেটার। নিজের কেরিয়ার শেষ হওয়ার জন্য আইপিএলকেই দায়ি করলেন তিনি। আইপিএল না থাকলে আরও কয়েক বছর ক্রিকেট খেলতে পারতেন তিনি বলে জানিয়েছেন সেই প্রাক্তন ক্রিকেটার। কিন্তু কে এই ব্যাটার?

Kevin Pietersen IPL career end
Kevin Pietersen IPL career end

এই তো কয়েকদিন আগেই শুরু হল আইপিএল ২০২৬-এর মরশুম। কিন্তু দেখতে দেখতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫টি ম্যাচ হতে চলল আইপিএলের। ইতিমধ্যেই বেশ কয়েকটি দুর্দান্ত ম্যাচ দেখে ফেলেছেন সমর্থকেরা। তবে, এবার আইপিএলের মাঝেই কার্যত বোমা ফাটালেন প্রাক্তন ব্রিটিশ ক্রিকেটার। নিজের কেরিয়ার শেষ হওয়ার জন্য আইপিএলকেই দায়ি করলেন তিনি। আইপিএল না থাকলে আরও কয়েক বছর ক্রিকেট খেলতে পারতেন তিনি বলে জানিয়েছেন সেই প্রাক্তন ক্রিকেটার। কিন্তু কে এই ব্যাটার? তিনি আর কেউ নন, কেভিন পিটারসেন

আইপিএলের জন্য কেরিয়ার শেষ হয়ে গেছে এই ক্রিকেটারের!

আইপিএলে ধারাভাষ্য করতে এসেছেন কেভিন পিটারসেন। আর সেখানেই তিনি জানালেন যে, আইপিএল খেলার জন্য দেশের হয়ে খেলতে পারেননি কেভিন। এমনকি, বোর্ডের নির্দেশের থেকেও বেশিদিন খেলতে চেয়েছিলেন কেভিন। কিন্তু তার ফলে বোর্ডের চোখে খারাপ হয়ে যান পিটারসেন। সম্প্রতি একটি টকশো-তে অংশগ্রহণ করেছিলেন কেভিন পিটারসেন। সেখানেই ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে মুখ খোলেন তিনি। 

আরো পড়ুন: RR vs MI Highlights: রোহিত-সূর্য-হার্দিক পরপর সবাই আউট, যশস্বী-বৈভবের 'ঝোড়ো' ইনিংসকে টেক্কা দিতে পারল না মুম্বই!

আইপিএল নিয়ে কেভিন পিটারসেনের মন্তব্য:

কেভিন পিটারসেনের কথায়,”আমি অনেক ত্যাগ করেছি। অনেক স্যাক্রিফাইস করেছি। আমার কেরিয়ারও শেষ হয়ে গিয়েছে। সেই সময় বোর্ডের অনেকে আমার বিরুদ্ধে চলে গিয়েছিল।”

আইপিএল কীভাবে শেষ করল পিটারসেনের কেরিয়ার:

সেই সময়ে যদি তিনি আইপিএল নিয়ে না ভাবতেন, তাহলে হয়ত আজ এই দিন তাঁকে দেখতে হত না। এ প্রসঙ্গে তিনি বললেন,”আমি কেরিয়ারে ১০০র বেশি টেস্ট খেলেছি। আরও ৫০-৬০টি টেস্ট বেশি খেলার কথা ছিল আমার। মাত্র ৩৩ বছর বয়সেই ইংল্যান্ডের জার্সিতে আমার কেরিয়ার শেষ হয়ে গেল।” 

কেন আইপিএলের জন্য শেষ হয়ে গেছে কেভিন পিটারসেনের কেরিয়ার?

বিদেশী এই ক্রিকেটারের দাবি, আইপিএলে খেলাকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে মিডিয়াকে প্রভাবিত করেছিল ইংল্যান্ড বোর্ড। তাই বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের ২০০৮ সালে আইপিএল খেলতে দেয়নি ইংল্যান্ড বোর্ড। পরের বছর ৩ সপ্তাহের জন্য ব্রিটিশ ক্রিকেটারদের অনুমতি দেওয়া হয়। সেই সময়ে আরসিবিতে যোগ দেন পিটারসেন। কিন্তু তিনি খেলতে চেয়েছিলেন ৩ সপ্তাহের বেশি তাই বোর্ডের সঙ্গে জড়িয়ে পড়েন সংঘাতে। আর তাতেই তাঁর কেরিয়ার যথেষ্ট প্রভাবিত হয়।

আরো পড়ুন: Vaibhav Sooryavanshi: বৈভব সূর্যবংশীই 'সেরা', জস বাটলারের থেকে ১৫ বছর বয়সেই 'বিশেষ সার্টিফিকেট' পেলেন বৈভব!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 381 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে