IPL: ক্রিকেট বিশ্বে এবার রাজ করবে আইপিএল, ১০টি দল বেড়ে ১২টি দল হতে চলেছে !

এই চলতি আইপিএলের মাঝেই ভবিষ্যতের ভাবনা শুরু করে দিয়েছে গভর্নিং কাউন্সিল। আরও বড় ভাবে আইপিএল করার ভাবনা নিয়েছে তারা। এই মরশুমে সবকিছু মিলিয়ে মোট ৭৪টি ম্যাচ রয়েছে। কিন্তু এরপর তা বাড়িয়ে ৯৪ ম্যাচ করার ভাবনা নিয়েছে আইপিএলের গভর্নিং কাউন্সিল।

Souvik Das
Souvik Das

2 মিনিট পড়া
IPL 12 teams
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

শুরু হয়ে গিয়েছে আইপিএল ২০২৬। রমরমিয়ে চলছে আইপিএলের আসর। কিন্তু, এই চলতি আইপিএলের মাঝেই ভবিষ্যতের ভাবনা শুরু করে দিয়েছে গভর্নিং কাউন্সিল। আরও বড় ভাবে আইপিএল করার ভাবনা নিয়েছে তারা। এই মরশুমে সবকিছু মিলিয়ে মোট ৭৪টি ম্যাচ রয়েছে। কিন্তু এরপর তা বাড়িয়ে ৯৪ ম্যাচ করার ভাবনা নিয়েছে আইপিএলের গভর্নিং কাউন্সিল। এমনকি বাড়তে পারে আইপিএলের দলের সংখ্যাও।

১২টি দল হবে আইপিএলে!

ইতিমধ্যেই আইপিএলের চেয়ারম্যান অরুণ ধূমল এই খবর দিয়েছেন। সূত্রের খবর, ‘ফিনান্সিয়াল টাইমস’-কে তিনি জানিয়েছেন, আইপিএলের জন্য আরও বেশি দিন রাখার চেষ্টা করছেন তাঁরা। এ বিষয়ে ধূমল বলেন, “এখন মার্চের মাঝামাঝি থেকে মে-র শেষ পর্যন্ত সময় আছে। জুন মাস এলেই দক্ষিণ ভারতে বর্ষা চলে আসে। তাই পরে সময় বাড়ানোর সুযোগ কম। তাই আমাদের ভাবতে হচ্ছে।” 

কবে বাড়ানো হবে আইপিএলের দল:

আপাতত ২০২৭ সাল পর্যন্ত আইপিএল বড় হওয়ার সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন অরুণ ধুমল। তিনি বললেন, “৭৪ ম্যাচ বাড়িয়ে ৯৪ ম্যাচ করতে হলে আমাদের আরও ডবল-হেডার (দিনে দু’টি করে ম্যাচ) বাড়াতে হবে। তাতে সম্প্রচারকারীদের সমস্যা হতে পারে। ওদের কথাটাও তো ভাবতে হবে। তাই এ বারও আমরা ৭৪ ম্যাচই রেখেছি।”

আরো পড়ুন: KKR vs SRH Highlights: কাজে লাগল না মুজারাবানির পারফরম্যান্স, ৬৫ রানের বড় ব্যবধানে ঘরের মাঠে লজ্জার হার হারল কেকেআর!

আইপিএল বড় করার জন্য কোপ পড়বে দ্বিপাক্ষিক সিরিজে?

এ প্রসঙ্গে ধূমল জানিয়েছেন, আইপিএল বড় করার জন্য কোপ পড়বে দ্বিপাক্ষিক সিরিজে। তিনি বলেন, “২০২৭ সাল থেকে নতুন পর্যায় শুরু হলে আমরা বুঝতে পারব কত গুলো দ্বিপাক্ষিক সিরিজ় কমাতে পারব। তা হলে কিছুটা জায়গা পাওয়া যাবে। এখনই দলের সংখ্যা বাড়ানো হচ্ছে না। তবে দলের সংখ্যা ভবিষ্যতে বাড়তে পারে। এখন সব দল সব দলের বিরুদ্ধে দুটো করে ম্যাচ খেলে না। প্রতিটা দল হোম-অ্যাওয়ে ভিত্তিতে খেললেই ম্যাচের সংখ্যা বাড়বে।”

টি-২০ সিরিজের দিকেই বেশি নজর দেওয়া হচ্ছে:

এখন বিশ্ব জুড়ে টি-২০ লিগের রমরমা। ধূমল জানিয়েছেন, অনেক দেশই দ্বিপাক্ষিক সিরিজের সংখ্যা কমিয়ে দিয়েছে। কারণ, টি-২০ লিগের আর্থিক দিকটাও রয়েছে। ধূমল বলেন, “অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ়, সংযুক্ত আরব আমিরশাহি, সব দেশেই লিগ হচ্ছে। অনেক দেশ দ্বিপাক্ষিক সিরিজ়ের সংখ্যা কমিয়ে দিয়েছে। তাতে তারাও সময় পাচ্ছে। আমরাও আলোচনা করছি। দেখা যাক, কী হয়।”

আরো পড়ুন: আইপিএল অতীত, আইপিএলের মতোই আরও একটি টি-২০ লিগ অনুষ্ঠিত হতে চলেছে ভারতের মাটিতে!

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে