IPL 2026: আইপিএল না খেললে ১ কোটি ৬০ লাখ টাকা জলে যাবে এই শ্রীলঙ্কান ক্রিকেটারের, তড়িঘড়ি মামলা উঠল আদালতে!

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে নুয়ান তুষারার আইপিএল খেলা কার্যত অনিশ্চিত। ফিটনেস পরীক্ষায় পাস করতে না পারায় তাঁকে ছাড়পত্র দেয়নি শ্রীলঙ্কা ক্রিকেট। আর শ্রীলঙ্কা বোর্ডের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ জোরে বোলার সরাসরি আদালতের দ্বারস্থ হলেন। তারপর কী হল?

Souvik Das
Souvik Das

2 মিনিট পড়া
Nuwan Thushara RCB Legal case
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

আইপিএল ২০২৬-এর আসর কার্যত জমে উঠেছে। কিন্তু এরই মাঝে বেঙ্গালুরুর জন্য এল খারাপ খবর। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-র হয়ে নুয়ান তুষারার আইপিএল খেলা কার্যত অনিশ্চিত। ফিটনেস পরীক্ষায় পাস করতে না পারায় তাঁকে ছাড়পত্র দেয়নি শ্রীলঙ্কা ক্রিকেট। আর শ্রীলঙ্কা বোর্ডের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ জোরে বোলার সরাসরি আদালতের দ্বারস্থ হলেন। বোর্ড আদালতকে নিজেদের অবস্থান ইতিমধ্যেই পরিষ্কার করে দিয়েছে।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল ২০২৬-এও পাবে না নুয়ান তুষারাকে!

গত বছর আইপিএলেও বেঙ্গালুরুর হয়ে খেলেছিলেন তুষারা। আর এই বারও তাঁকে ধরে রেখেছে বেঙ্গালুরু কর্তৃপক্ষ। কিন্তু শ্রীলঙ্কা ক্রিকেটের অনুমতি না পাওয়ায় এই বার খেলতে পারছেন না। ফিটনেস পরীক্ষায় পাস করতে না পারলে বোর্ডের চুক্তিতে থাকা ক্রিকেটারদের আইপিএল খেলার অনুমতি দিচ্ছেন না শ্রীলঙ্কার কর্তারা। তুষারার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে।

আইপিএল খেলার জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন নুয়ান তুষারা!

যদিও, বোর্ডের এই সিদ্ধান্তকে কলম্বো জেলা আদালতে চ্যালেঞ্জ করেছেন এই জোরে বোলার। তাঁর যুক্তি, এই মুহূর্তে তিনি শ্রীলঙ্কা ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তিতে নেই। গত ৩১ মার্চ শেষ হয়ে গিয়েছে চুক্তির মেয়াদ। বোর্ড তাঁকে এই ভাবে কোনোমতেই আটকে রাখতে পারে না। শ্রীলঙ্কা ক্রিকেটের সিদ্ধান্তকে অযৌক্তিক এবং তাঁর জীবিকার পথে বাধা হিসাবে ব্যাখ্যা করেছেন তুষারা। 

আরো পড়ুন: RR vs RCB: আইপিএলের আজকের ম্যাচে বৈভব-বিরাট মুখোমুখি হচ্ছে, ২২ গজে কে হবে আজকের 'হিরো'?

আইপিএল না খেললে কি টাকা পাবেন না:

হ্যাঁ, আইপিএল না খেললে বেঙ্গালুরুর কাছ থেকে ১ কোটি ৬০ লাখ টাকা পাবেন না নুয়ান তুষারা।

আইনি লড়াইয়ের প্রস্তুতি নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেটও:

সংস্থার পক্ষ থেকে আদালতে জানানো হয়েছে, নুয়ান তুষারা-কে ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে তাদের যুক্তিসঙ্গত আপত্তি রয়েছে। শ্রীলঙ্কার সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আদালতে বোর্ডের সিদ্ধান্তের উপর অন্তর্বর্তিকালীন নিষেধাজ্ঞার আবেদন করেছেন তুষারা। তিনি আইনি নোটিস দিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেটের চেয়ারম্যান শাম্মি সিলভা, সচিব বান্দুলা দিশানায়েক, কোষাধ্যক্ষ সুজীব গোদালিয়াদ্দা এবং প্রধান নির্বাহী কর্তা অ্যাশলি ডি সিলভাকে। আগামী ২৩ এপ্রিল তুষারার করা মামলার প্রথম শুনানি হবে। তার পর আদালতের নির্দেশে শ্রীলঙ্কার জোরে বোলার বেঙ্গালুরুর হয়ে মাঠে নামতে পারলেও অর্ধেক আইপিএলই খেলা হবে না তুষারার। এখন দেখার বিষয় আদালত ঠিক কী রায় দেয়।

আরো পড়ুন: KKR vs LSG: আউট ছিলেন না ফিন অ্যালেন, ফিন অ্যালেনের ক্যাচ নিয়ে বিতর্ক তু্ঙ্গে, আসল সত্যটা ধরা পড়ল ভিডিওতে?

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে