CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

RR vs RCB: আইপিএলের আজকের ম্যাচে বৈভব-বিরাট মুখোমুখি হচ্ছে, ২২ গজে কে হবে আজকের 'হিরো'?

মহাতারকা বনাম ভবিষ্যতের মহাতারকা মুখোমুখি হচ্ছে আজ। শুক্রবার গুয়াহাটিতে অনুষ্ঠিত হতে চলেছে রাজস্থান রয়‍্যালস বনাম রয়‍্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ‌। হ্যাঁ, বিরাট কোহলি নামক নক্ষত্রের বিরুদ্ধে আজ মহাসমরে নামছেন ভবিষ্যতের আরেক উজ্বল নক্ষত্র বৈভব সূর্যবংশী।

Virat Kohli and Vaibhav Suryavanshi
Virat Kohli and Vaibhav Suryavanshi

জমে উঠেছে আইপিএল ২০২৬-এর আসর। মহাতারকা বনাম ভবিষ্যতের মহাতারকা মুখোমুখি হচ্ছে আজ।  শুক্রবার গুয়াহাটিতে অনুষ্ঠিত হতে চলেছে রাজস্থান রয়‍্যালস বনাম রয়‍্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ‌। হ্যাঁ, বিরাট কোহলি নামক নক্ষত্রের বিরুদ্ধে আজ মহাসমরে নামছেন ভবিষ্যতের আরেক উজ্বল নক্ষত্র বৈভব সূর্যবংশী। এবারের আইপিএলে তিনটি ম্যাচেই জয় পেয়েছে রাজস্থান। বেঙ্গালুরুও জিতেছে দু'টি ম্যাচে।

বিরাট বনাম বৈভব— কে হবে আজকের 'হিরো'?

এই দুই দলেই তারকারও কোনো অভাব নেই। তবু গ্রেম স্মিথ থেকে শুরু করে অনিল কুম্বলেরা অপেক্ষা করে আছেন বৈভব নামক বিস্ময়ের আরও একবার বিস্ফোরণ দেখার জন্য। প্রথম বলে বুমরাহকে ছক্কা হাঁকানোর পর সকলের মুখে মুখে ঘুরছে বৈভব সূর্যবংশীর কথা। ক্রিকেটের সমস্ত ফরম্যাটে অন্যতম সেরা বোলার জাসপ্রীত বুমরাহ। দু’জনের দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে ছিল ক্রিকেট দুনিয়া। সেখানে বুমরাহর প্রথম বলেই বিরাট ছক্কা হাঁকায় বৈভব। অনেকেই বলছেন, অর্জুন যেমন জলের প্রতিকৃতি দেখে ঘূর্ণায়মান ধাতব মাছের চোখ বিদ্ধ করেছিলেন, তেমনই গুয়াহাটির বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বুমরাহর বলের দিকে নজর রেখে জোড়া ছক্কা হাঁকিয়েছে বৈভব।

আরো পড়ুন: KKR vs LSG: কেকেআরের বিরুদ্ধে জিতেও বিরাট দুঃসংবাদ পেল লখনউ, ২ কোটির এই প্লেয়ারকে পাবে না দলে!

যশস্বী জয়সওয়ালের দিকেও থাকছে আকর্ষণ!

হ্যাঁ, আজকের ম্যাচে বিরাট-বৈভব যদি প্রথম আকর্ষণ হন, তাহলে যশস্বী জয়সওয়াল হলেন দ্বিতীয় আকর্ষণ। বৈভব-যশস্বী জুটি শুরুতেই ঝড় তুলছেন। বেঙ্গালুরুর যেমন লক্ষ্য থাকবে রাজস্থানের ওপেনিং জুটিকে ভাঙার, আর তেমনই রাজস্থানের লক্ষ্য বিরাট ও ফিল সল্টকে দ্রুত ফেরানোর।

রজত পাটিদার এবং টিম ডেভিডও দুর্দান্ত ফর্মে রয়েছেন:

রজত পাটিদার এবং টিম ডেভিডও দুর্দান্ত ফর্মে রয়েছেন, আর বলতে হবে দেবদত্ত পাড়িক্কলের কথাও। রাজস্থানের ব্যাটিং বিভাগ ভাঙার জন্য দায়িত্ব থাকবে ড্যারেল ডাফির উপর। এছাড়া রয়েছেন ক্রুণাল পাণ্ডেয়া এবং সুয়শ শর্মা। রাজস্থানের বোলিংয়ের ভরসা জোফ্রা আর্চার, রবি বিষ্ণোই।

আরো পড়ুন: IPL 2026: আইপিএল ২০২৬-এর শেষে ইন্ডিয়া থেকে 'নাম কাটা' হতে পারে এই তাবড় খেলোয়াড়ের!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে