CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

KKR vs LSG: কেকেআরের বিরুদ্ধে জিতেও বিরাট দুঃসংবাদ পেল লখনউ, ২ কোটির এই প্লেয়ারকে পাবে না দলে!

এই মরশুমের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স এখনও পর্যন্ত জয়ের স্বাদ পায়নি। শেষ ম্যাচে কেকেআরকে হারিয়েছে লখনউ সুপার জায়ান্টস। কিন্তু কেকেআরের বিরুদ্ধে জয়ের পরেই বড়সড় একটা দুঃসংবাদ এল লখনউ সুপার জায়ান্টস শিবিরে।

Wanindu Hasaranga out of IPL 2026 due to injury
Wanindu Hasaranga out of IPL 2026 due to injury

আইপিএল ২০২৬-এর আসর একেবারে জমে উঠেছে। কিন্তু, এই মরশুমের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স এখনও পর্যন্ত জয়ের স্বাদ পায়নি। শেষ ম্যাচে কেকেআরকে হারিয়েছে লখনউ সুপার জায়ান্টস। কিন্তু কেকেআরের বিরুদ্ধে জয়ের পরেই বড়সড় একটা দুঃসংবাদ এল লখনউ সুপার জায়ান্টস শিবিরে। আইপিএলের একটিও ম্যাচ না খেলে লিগ থেকে ছিটকেই গেলেন ২ কোটি টাকার এই অলরাউন্ডার। জানেন, কে এই অলরাউন্ডার? 

আইপিএল ২০২৬ থেকে ছিটকে গেলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা!

গত টি-২০ বিশ্বকাপের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। আর তারপর থেকেই মাঠের বাইরে রয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার। তাঁর চোট এখনও পর্যন্ত সারেনি। আইপিএলে তাঁর খেলার আর কোনো সম্ভাবনা নেই। লখনউয়ের গ্লোবাল ডিরেক্টর টম মুডি হাসরঙ্গ সম্পর্কে বলেছেন, ‘‘ওয়ানিন্দু হাসারাঙ্গা এ বার আমাদের সঙ্গে যোগ দিতে পারবে না। ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে আমরা ওর পরিবর্ত খেলোয়াড় বেছে নেওয়ার চেষ্টা করব।’’

আরো পড়ুন: IPL 2026: আইপিএল ২০২৬-এর শেষে ইন্ডিয়া থেকে 'নাম কাটা' হতে পারে এই তাবড় খেলোয়াড়ের!

হাসারাঙ্গার সঙ্গে ২ কোটি টাকার চুক্তি করেছিল লখনউ সুপার জায়ান্টস!

আইপিএলের গত নিলামের আগে হাসারাঙ্গাকে ছেড়ে দিয়েছিল রাজস্থান রয়্যালস। লখনউ তাঁর সঙ্গে ২ কোটি টাকায় চুক্তি করেছিল। হাসারাঙ্গা এখনও বল করতে পারছেন না। স্বাভাবিক ভাবেই শ্রীলঙ্কা ক্রিকেট তাঁকে এই অবস্থায় আইপিএল খেলার অনুমতি দেবে না। শ্রীলঙ্কার অলরাউন্ডার নিজেও বোর্ডের কাছে আইপিএল খেলার অনুমতি চাননি। চোট সম্পূর্ণ ঠিক হওয়ার পর হাসারাঙ্গাকে ফিটনেস পরীক্ষা দিতে হবে। তার পর প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার অনুমতি পাবেন বলেই খবর।

হাসারাঙ্গার পরিবর্তে কাকে নেবে লখনউ শিবির:

হাসারাঙ্গার পরিবর্ত হিসাবে লখনউ নিতে পারে দক্ষিণ আফ্রিকার জর্জ লিন্ডেকে। ৩৪ বছরের অলরাউন্ডার বাঁ হাতে স্পিন করেন। ইতিমধ্যেই ২৫০টি টি-২০ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২১৮টি উইকেট রয়েছে লিন্ডের। গত টি-২০ বিশ্বকাপে এবং নিউজিল্যান্ড সফরে দক্ষিণ আফ্রিকা দলে ছিলেন তিনি।

আরো পড়ুন: KKR vs LSG: আউট ছিলেন না ফিন অ্যালেন, ফিন অ্যালেনের ক্যাচ নিয়ে বিতর্ক তু্ঙ্গে, আসল সত্যটা ধরা পড়ল ভিডিওতে?

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে