CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

IPL 2026: আইপিএল ২০২৬-এর শেষে ইন্ডিয়া থেকে 'নাম কাটা' হতে পারে এই তাবড় খেলোয়াড়ের!

এই মরশুমে কেকেআর শুরুটা একেবারেই ভালো করতে পারেনি। পর পর ম্যাচ হারতে হয়েছে কেকেআরকে। আর এই সময় কিছুতেই নিজের ব্যর্থতার জাল ছেড়ে বেরিয়ে আসতে পারছেন না কলকাতা নাইট রাইডার্সের রহস্যময় স্পিনার।

Varun Chakravarthy in danger of selection in Indian team
Varun Chakravarthy in danger of selection in Indian team

রমরমিয়ে চলছে আইপিএল ২০২৬-এর মরসুম। কিন্তু এই মরশুমে কেকেআর শুরুটা একেবারেই ভালো করতে পারেনি। পর পর ম্যাচ হারতে হয়েছে কেকেআর-কে। আর এই সময় কিছুতেই নিজের ব্যর্থতার জাল ছেড়ে বেরিয়ে আসতে পারছেন না কলকাতা নাইট রাইডার্সের রহস্যময় স্পিনার হিসেবে পরিচিত বরুণ চক্রবর্তী। সম্প্রতি টি-২০ বিশ্বকাপেও নিজেকে সেই অর্থে মেলে ধরতে পারেননি এই ভারতীয় ক্রিকেটার। অনেকেই মনে করছেন, বরুণের বল করার ধরণ বুঝে গেছেন ব্যাটসম্যানরা। তাই হয়তো সে পরিশ্রম করেও ফল পাচ্ছেন না। যে বোলারের উপর এক প্রকার চোখ বন্ধ করে ভরসা করত নাইট শিবির, তাঁকেই গত পঞ্জাব ম্যাচের একাদশে রাখেননি অজিঙ্কা রাহানেরা। 

আরো পড়ুন: KKR vs LSG: আউট ছিলেন না ফিন অ্যালেন, ফিন অ্যালেনের ক্যাচ নিয়ে বিতর্ক তু্ঙ্গে, আসল সত্যটা ধরা পড়ল ভিডিওতে?

বরুণ চক্রবর্তীর নাম কি তাহলে টিম ইন্ডিয়া থেকে 'বাদ' যাবে?

টেস্ট ক্রিকেট খেলেন না বরুণ চক্রবর্তী। আসন্ন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ভারতীয় দলের ভাবনাতেও নেই এই বাঙালি খেলোয়াড়। ফলে শুধুমাত্র টি-২০তেই বর্তমান চক্রবর্তী। কিন্তু সাম্প্রতিক সময়ে বল হাতে যেভাবে তিনি বারবার ব্যর্থ হচ্ছেন তাতে খুব বেশিদিন হয়ত টিম ইন্ডিয়ায় থাকা হবে না এই প্লেয়ারের,  হ্যাঁ, এমনটাই মনে করছেন ক্রিকেট মহলের একাংশ।

কী হবে বরুণ চক্রবর্তীর ভবিষ্যৎ?

বরুণ চক্রবর্তীকে নিয়ে কেউ কেউ বলছেন, নিজের বোলিং করার ধরণ প্রত্যেক মুহূর্তে কিছুটা বদলে নেওয়ার চেষ্টা করছেন এই ভারতীয় ক্রিকেটার। কিন্তু সেটা করেও ব্যাটারদের হাত থেকে রেহাই পাচ্ছেন না তিনি।

আরো পড়ুন: KKR vs LSG Highlights: একা দায়িত্ব নিয়ে নাইট তারকাদের রাতের 'ঘুম' কেড়ে নিলেন মুকুল চৌধুরী, পরপর ৪ ম্যাচে হারল কেকেআর!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে