আইপিএল ২০২৬ থেকে নির্বাসিত হবেন শ্রেয়স আইয়ার?

পর পর দুই ম্যাচ জয়লাভ করে এখন আইপিএলের পয়েন্ট তালিকায় সকলের শীর্ষে রয়েছে পঞ্জাব কিংস। কিন্তু তার পরেও একাধিক সমস্যায় পড়েছেন পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার।

Tuhina Bhattacharya
Tuhina Bhattacharya

2 মিনিট পড়া
Shreyas Iyer fined
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

শুরু হয়ে গিয়েছে আইপিএল ২০২৬-এর আসর। পঞ্জাব কিংস ইতিমধ্যেই দুরন্ত ছন্দে রয়েছে। এমনকি পর পর দুই ম্যাচ জয়লাভ করে এখন আইপিএলের পয়েন্ট তালিকায় সকলের শীর্ষে রয়েছে পঞ্জাব কিংস। কিন্তু তার পরেও একাধিক সমস্যায় পড়েছেন পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার। পর পর দুটি ম্যাচে শাস্তি পেয়েছেন তিনি। দ্বিতীয় ম্যাচে তো শ্রেয়স-সহ পঞ্জাবের ১২ ক্রিকেটারকে শাস্তি দেওয়া হয়েছে। 

আইপিএল ২০২৬ থেকে কি এবার নির্বাসিত হবেন শ্রেয়স আইয়ার?

পঞ্জাবের প্রথম ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে মন্থর বোলিংয়ের জন্য শ্রেয়সকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল। আর দ্বিতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেও সেই একই ছবিই দেখা গিয়েছে। মন্থর বোলিংয়ের জন্য এ বার ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে শ্রেয়সকে।

আরো পড়ুন:CSK vs PBKS Highlights: ভরাডুবি অবস্থা সিএসকে-র, হাসতে হাসতে ২১০ রান করে ম্যাচ জিতে গেল শ্রেয়সের পঞ্জাব! 

কঠোর শাস্তি পেলেন শ্রেয়স?

আইপিএলের নিয়মের ২.২২ ধারা অনুযায়ী এই শাস্তি পেয়েছেন শ্রেয়স আইয়ার। তবে শুধু শ্রেয়স নন, দলের ১১ ক্রিকেটার ও ইমপ্যাক্ট প্লেয়ার প্রিয়াংশ আর্যকেও শাস্তি দেওয়া হয়েছে। প্রত্যেককে হয় ৬ লক্ষ টাকা, নয়তো ম্যাচ ফির ২৫ শতাংশ (যে ক্ষেত্রে টাকার পরিমাণ কম) জরিমানা করা হয়েছে।

আইপিএলের নিয়ম অনুযায়ী কি আর খেলতে পারবেন না শ্রেয়স?

২০২৪ সাল পর্যন্ত তিনটি ম্যাচে মন্থর বোলিং করলে সেই দলের অধিনায়ককে এক ম্যাচ নির্বাসিত করা হত। কিন্তু ২০২৫ সাল থেকে নিয়ম বদলেছে। এখন নির্বাসিত না করে আর্থিক জরিমানা করা হয়। পাশাপাশি মাঠে নামার ক্ষেত্রে কিছু বিধিনিষেধও জারি করা হয়। কিন্তু নির্বাসিত করা হয় না। ফলে এর পরেও মন্থর বোলিং করলে শ্রেয়স নির্বাসিত হবেন না। যদিও অন্য একটি সমস্যায় পড়তে পারেন পঞ্জাব কিংসের অধিনায়ক। আইপিএলের গভর্নিং কাউন্সিল এখন আইসিসির কোড অফ কনডাক্টের সঙ্গে নিজেদের জুড়ে দিয়েছে। অর্থাৎ, বার বার এই দোষ করলে ডি-মেরিট পয়েন্ট পেতে পারেন শ্রেয়স।

আরো পড়ুন: কেকেআরের ২৫ কোটি জলে গিয়েছে, কেকেআরের এই ক্রিকেটারকে নিয়ে বড় কথা বলে দিলেন হরভজন সিং!

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে