Jasprit Bumrah: কেকেআরের মুখোমুখি হয়ে রবিবার প্রথম ম্যাচে কি আদৌ খেলতে পারবেন জাসপ্রীত বুমরাহ?
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএলের প্রথম ম্যাচ খেলতে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। তার আগে জাসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) হঠাৎ করেই বেঙ্গালুরুর উৎকর্ষ কেন্দ্রে যাওয়ায় জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু তা মিটে গেল বুধবার।

আইপিএল ২০২৬-এর মহারন শুরু হতে চলেছে। আগামী ২৯শে মার্চ থেকেই শুরু হয়ে যাচ্ছে এই মরশুমের আইপিএল। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএলের প্রথম ম্যাচ খেলতে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। তার আগে জাসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) হঠাৎ করেই বেঙ্গালুরুর উৎকর্ষ কেন্দ্রে যাওয়ায় জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু তা মিটে গেল বুধবার।
আইপিএল ২০২৬-এর প্রথম ম্যাচে কি আদৌ খেলবেন জাসপ্রীত বুমরাহ!
সূত্র মারফত জানা গিয়েছে যে, জাসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) দ্রুত মুম্বই শিবিরে যোগ দেবেন। প্রথম ম্যাচ খেলা নিয়ে কোনওপ্রকার সংশয় নেই। আসলে, আইপিএল এবং তার পরে বুমরাহকে অনেকগুলি ম্যাচ খেলতে হবে। সাদা বলের সিরিজের পাশাপাশি টেস্ট সিরিজও রয়েছে।
কেন বুমরাহকে উৎকর্ষ কেন্দ্রে ডাকা হয়েছিল?
আসলে, জাসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) ধকল নিয়ন্ত্রণ পরীক্ষা করে দেখার জন্যই তাঁকে উৎকর্ষ কেন্দ্রে ডাকা হয়েছে। সেখানে চিকিৎসক এবং ফিজিওদের সামনে বল করছেন তিনি। এরপরেই ঠিক হবে বুমরাহের শরীর ঠিক কতটা ধকল নিতে পারবে।
আরো পড়ুন: Sanju Samson: আইপিএল ২০২৬-এ কি সিএসকে-র ক্যাপ্টেন হতে চলেছেন সঞ্জু স্যামসন?
কবে বুমরাহ মুম্বই ইন্ডিয়ান্সের শিবিরে যোগ দেবেন:
জাসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) গত কয়েক দিন ধরেই উৎকর্ষ কেন্দ্রে রয়েছেন। সেখানে তিনি নিয়মিত বলও করছেন। এর পাশাপাশি, শক্তি বাড়ানো এবং নিয়ন্ত্রণ নিয়েও কাজ করতে হচ্ছে তাঁকে। দু’-এক দিনের মধ্যেই মুম্বই শিবিরে তিনি যোগ দিতে পারেন। ফলে, কেকেআর ম্যাচ খেলার জন্যও হাতে সময় থাকছে।
আইপিএলের ইতিহাসে মুম্বইয়ের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন বুমরাহ:
জাসপ্রীত বুমরাহ ১৪৮টি ম্যাচে ১৮৬টি উইকেট নিয়েছেন। সম্প্রতি টি-২০ বিশ্বকাপেও সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন তিনি। এবার মুম্বইয়ের পেস বিভাগে ট্রেন্ট বোল্ট, শার্দূল ঠাকুর, দীপক চহার, করবিন বশ, হার্দিক পান্ডেয়া, অশ্বনী কুমার ও মহম্মদ সালাহউদ্দিনের মতো ক্রিকেটার রয়েছেন।
আরো পড়ুন: সৌরভ গাঙ্গুলি আইপিএল ২০২৬ শুরুর আগেই বিস্মিত! কিন্তু কেন?
ট্যাগ:


