CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

সৌরভ গাঙ্গুলি আইপিএল ২০২৬ শুরুর আগেই বিস্মিত! কিন্তু কেন?

আইপিএল ২০২৬ শুরু হওয়ার আগে একই দিনেই আইপিএলে বিক্রি হয়ে গেল দু'টি দল।জানা যায়, প্রায় ১৫ হাজার কোটি টাকায় বিক্রি হয়েছে রাজস্থান রয়্যালস দলটি। আর তারপর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১৬ হাজার কোটি টাকারও বেশি মূল্যে বিক্রির খবর আসে। আর যা দেখে কার্যত স্তব্ধ সৌরভ গাঙ্গুলি।

Sourav Ganguly IPL 2026
Sourav Ganguly IPL 2026

আইপিএল ২০২৬ শুরুর আগেই কার্যত বিস্মিত হয়ে গেলেন সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। এমন ঘটনা হয়ত এর আগে কখনও ঘটেনি। আইপিএল ২০২৬ শুরু হওয়ার আগে একই দিনেই আইপিএলে বিক্রি হয়ে গেল দু'টি দল।জানা যায়, প্রায় ১৫ হাজার কোটি টাকায় বিক্রি হয়েছে রাজস্থান রয়্যালস দলটি। আর তারপর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১৬ হাজার কোটি টাকারও বেশি মূল্যে বিক্রির খবর আসে। আর যা দেখে কার্যত স্তব্ধ সৌরভ গাঙ্গুলি।

আইপিএল ২০২৬ শুরুর আগেই স্তম্ভিত সৌরভ গাঙ্গুলি!

আইপিএল শুরু হয়েছিল ২০০৮ সালে। কোটি টাকার লিগের ইতিহাসের প্রথম বলটি খেলেছিলেন সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। তারপর কেটে গিয়েছে দীর্ঘ ১৮ বছর। ২০০৮ সালে রাজস্থান রয়্যালসের মূল্য ছিল ৩২০ কোটি টাকা। আর আরসিবি'র মূল্য ছিল প্রায় ৪৫০ কোটি টাকা। সেখানে আজ ১৮ বছর পর দু'টি দল বিক্রি হল মোট ৩২ হাজার কোটি টাকায়।

সৌরভ গাঙ্গুলির মন্তব্য:

সূত্রের খবর, এই প্রসঙ্গে তিনি সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) বলছেন, "আইপিএলের প্রথম বলটা আমি খেলেছিলাম। সেখান থেকে আজ আইপিএল কোথায় এসে দাঁড়িয়েছে। বছরে মাত্র আড়াই-তিন মাস এই প্রতিযোগিতা হয়। তাতেই এই জায়গায় পৌঁছে গিয়েছে। আমার মতে, আইপিএল এখন আমেরিকার ন্যাশনাল বাস্কেটবল লিগের সঙ্গে পাল্লা দিতে পারে। বিশ্বের যে কোনও প্রান্তের লিগের সম্প্রচারমূল্যের সমান। আইপিএলকে এখন সেই জায়গায় রাখা যায়। এমনকী ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচের থেকেও বড়। যে অঙ্কের টাকা লেনদেন হচ্ছে, তা সত্যিই মাথা ঘুরিয়ে দেওয়ার মতো।"

আরো পড়ুন: Rinku Singh: আইপিএল ২০২৬-এ কেকেআরের তরফে বড় 'পদ' পেয়ে গেলেন রিঙ্কু সিং!

মালিক বদলে গেল আরসিবি ও রাজস্থানের!

কাল সোমানির নেতৃত্বাধীন কনসোর্টিয়াম রাজস্থান রয়্যালস দলকে কেনার জন্য ১.৬৩ বিলিয়ন অফার দিয়েছিল। ভারতীয় বাজারে যার মূল্য ১৫ হাজার ৩০০ কোটি টাকা। সেই অফার ইতিমধ্যেই গ্রহণ করেছে রাজস্থান বোর্ড। পাশাপাশি, কুমার মঙ্গলম বিড়লার মালিকানাধীন আদিত্য বিড়লা গ্রুপের নেতৃত্বে একটি কনসোর্টিয়াম আইপিএলের অন্যতম জনপ্রিয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মালিকানা পেল। ওই কনসোর্টিয়ামে বিড়লারা ছাড়াও রয়েছে টাইমস অফ ইন্ডিয়া গ্রুপ। আমেরিকান ক্রীড়া বিনিয়োগকারী ডেভিড ব্লিৎজার এবং মার্কিন সংস্থা ব্ল্যাকস্টোন। এর মধ্যে নতুন মালিকদের মধ্যে সবচেয়ে বেশি শেয়ার থাকবে আদিত্য বিড়লা গ্রুপের। বিড়লার নেতৃত্বাধীন কনসোর্টিয়াম ১.৮ বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১৬,৮৯০ কোটি টাকা দর হাঁকে। আর তাতেই শেষ পর্যন্ত তাঁদের হাতেই গেল মালিকানা।

আরো পড়ুন: Jasprit Bumrah: আইপিএল শুরুর কয়েকদিন আগে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে বুমরাহ, আইপিএল ২০২৬-এ আদৌ তিনি খেলবেন তো?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 756 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে