CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

Rinku Singh: আইপিএল ২০২৬-এ কেকেআরের তরফে বড় 'পদ' পেয়ে গেলেন রিঙ্কু সিং!

এবার আইপিএল ২০২৬-এ খেলার আগেই হাসি ফুটল রিঙ্কুর মুখে। এবার কেকেআরে বড়সড় প্রমোশন হল টিম ইন্ডিয়ার তারকা ব্যাটারের। আগামী মরশুমের জন্য রিঙ্কুকে ভাইস ক্যাপ্টেন করল নাইট তারকারা।

Rinku Singh KKR Vice Captain
Rinku Singh KKR Vice Captain

কয়েকদিন আগেই টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। সেই দলে ছিলেন রিঙ্কু সিং। যদিও সব ম্যাচে তাঁকে খেলতে দেখা যায়নি। কিন্তু তা সত্ত্বেও তিনি দলের অংশ ছিলেন। কিন্তু সেই জয়ের স্বাদ সেভাবে উপভোগ করতে পারেননি রিঙ্কু। কেননা, সেই সময় রিঙ্কু পিতৃহারা হন।তবে এবার আইপিএল ২০২৬-এ খেলার আগেই হাসি ফুটল রিঙ্কুর মুখে। এবার কেকেআরে বড়সড় প্রমোশন হল টিম ইন্ডিয়ার তারকা ব্যাটারের। আগামী মরশুমের জন্য রিঙ্কুকে ভাইস ক্যাপ্টেন করল নাইট তারকারা। অজিঙ্কা রাহানের ডেপুটি হিসাবে দায়িত্ব দিয়ে আগামী দিনের জন্য অধিনায়ক হিসাবে রিঙ্কুকে গ্রুপ করতে চায় নাইট তারকারা।

আইপিএল ২০২৬-এর আগেই পদোন্নতি হল রিঙ্কু সিংয়ের!

আইপিএল ২০২৫-এ কেকেআরের সহ-অধিনায়ক ছিলেন ভেঙ্কটেশ আইয়ার। কিন্তু হতশ্রী পারফরম্যান্সের জেরে তাঁকে এই মরশুমে ছেঁটে ফেলা হয়েছে। আন্দ্রে রাসেলের মতো সিনিয়র তারকা কেউ নেই। সুনীল নারিনও কেরিয়ারের প্রায় শেষের দিকে। ফলত, কেকেআরের লিডারশিপ গ্রুপে কার্যত একটা শূন্যতা তৈরি হয়েছে। তাই রাহানে ছাড়া সেভাবে সিনিয়র কোনও তারকা নেই বলা চলে। সেহেতু রিঙ্কুকেই সহ-অধিনায়ক হিসাবে বাছা হল।

কেন রিঙ্কু সিংকে‌ কেকেআরের সহ-অধিনায়ক করা হল:

আসলে, রিঙ্কু সিং বেশ কয়েক মরশুম ধরে কেকেআরে রয়েছেন। নাইটদের খেলার ধরন, ড্রেসিং রুমের পরিবেশ বেশ ভালোরকম বোঝেন রিঙ্কু। দলের হয়ে অতীতে ভালো পারফর্মও করছেন তিনি। এছাড়াও তিনি দায়িত্ব নিতে পছন্দ করেন। চাপের মুখে জ্বলে ওঠার  অনেক দৃষ্টান্ত রয়েছে তাঁর। তাছাড়া কোচ অভিষেক নায়ারের সঙ্গেও দুর্দান্ত একটা রসায়ন রয়েছে রিঙ্কুর। অধিনায়ক হিসাবেও তিনি অনভিজ্ঞ নন। ঘরোয়া ক্রিকেটে উত্তরপ্রদেশেও নেতৃত্ব দেন। আবার ইউপি প্রিমিয়ার লিগের দলকেও তিনি নেতৃত্ব দেন। ফলে আগামী দিনে সম্ভাব্য অধিনায়ক হিসাবেও রিঙ্কুকে দেখেছে শাহরুখ খানের দল।

আরো পড়ুন: Jasprit Bumrah: আইপিএল শুরুর কয়েকদিন আগে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে বুমরাহ, আইপিএল ২০২৬-এ আদৌ তিনি খেলবেন তো?

অধিনায়ক রাহাকে সাহায্য করবেন রিঙ্কু!

এই মরশুমের নেতৃত্বে কেকেআরের নেতৃত্বে অবশ্য এবারে অজিঙ্কা রাহানেই থাকছেন। রিঙ্কু তাঁকে সাহায্য করবেন। উত্তরপ্রদেশের ব্যাটারের এই প্রমোশনের অর্থ, এই মরশুমে ব্যাট হাতেও অতিরিক্ত দায়িত্ব নিতে পারেন রিঙ্কু সিং। গত কয়েক মরশুমে রিঙ্কুকে দেখা গিয়েছে বড্ড দেরিতে ব্যাট করতে আসতে, কিন্তু সেভাবে নিজেকে অন্বেষণ সুযোগও পাচ্ছেন না রিঙ্কু। এবার সহ-অধিনায়ক হয়ে আর একটু উপরে ব্যাট করতে আসতে পারেন তিনি।  

রাসেলের ১২ নম্বর জার্সিকে অবসরে পাঠানো হয়েছে:

এদিকে এদিন আরও একটি বড় সিদ্ধান্ত নিয়েছে কেকেআর। সেটা হল আন্দ্রে রাসেলের ১২ নম্বর জার্সিকে অবসরে পাঠানো। নাইটদের হয়ে আর কেউ ওই জার্সি গায়ে দিতে পারবেন না।

আরো পড়ুন: Rajasthan Royals: আমেরিকার তিন বিখ্যাত ব্যবসায়ীর হাতে চলে গেল রাজস্থান রয়্যালস, কত কোটিতে কিনলেন তাঁরা?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে