CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

Rajasthan Royals: আমেরিকার তিন বিখ্যাত ব্যবসায়ীর হাতে চলে গেল রাজস্থান রয়্যালস, কত কোটিতে কিনলেন তাঁরা?

আইপিএল ২০২৬ শুরুর আগেই বড়সড় খবর। আমেরিকার ব্যবসায়ী কাল সোমানির নেতৃত্বাধীন কনসোর্টিয়াম রাজস্থান রয়্যালসের ১০০ শতাংশ মালিকানায় কার্যত কিনে নিয়েছে।

Rajasthan Royals Ownership change
Rajasthan Royals Ownership change

মালিকানা বদল হয়ে গেল রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals)। প্রথম বারের আইপিএল চ্যাম্পিয়ন দল এবার বিক্রি হয়ে গেল। আইপিএল ২০২৬ শুরুর আগেই বড়সড় খবর। আমেরিকার ব্যবসায়ী কাল সোমানির নেতৃত্বাধীন কনসোর্টিয়াম রাজস্থান রয়্যালসের ১০০ শতাংশ মালিকানায় কার্যত কিনে নিয়েছে। 

কত কোটিতে বিক্রি হল রাজস্থান রয়্যালস? 

১৬৩ কোটি ডলারে বিক্রি হয়ে গেল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। আইপিএল ২০২৫-এর পরেই দল বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয় বর্তমান মালিক গোষ্ঠীর তরফে। ফলত, দল বিক্রির প্রক্রিয়াও জলদি শুরু হয়ে যায়। বেশ কয়েকটি গোষ্ঠীই এই দল কিনতে আগ্রহী ছিল। কিন্তু, পরপর কয়েকটি প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর শেষমেষ সোমানির নেতৃত্বাধীন কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি চূড়ান্ত করেছেন রাজস্থান শিবিরের বর্তমান মালিকেরা। 

ভারতীয় মূল্যে কত টাকা পেল রাজস্থানের আগের মালিক:

হ্যাঁ, ভারতীয় মূল্যে প্রায় ১৫ হাজার ২৮৫ কোটি ৩৯ লাখ টাকার চুক্তি হয়েছে। সোমানির নেতৃত্বাধীন কনসোর্টিয়ামে রয়েছেন আমেরিকার আরও দু'জন ব্যবসায়ী। তাঁরা হলেন- ওয়ালমার্টের কর্ণধার রব ওয়ালটন ও ফোর্ডের কর্ণধার হ্যাম্প পরিবার।

আরো পড়ুন: IPL 2026: ১৮ হাজার কোটি টাকা দিতে রাজি, আইপিএলের মাঝেই বদলে যাচ্ছে আরসিবি-র মালিকানা!

এর আগে কয়েকটি প্রস্তাব ফিরিয়ে দেয় রাজস্থান:

কয়েক দিন আগেই রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বর্তমান বোর্ড কলুম্বিয়া প্যাসিফিক ক্যাপিটাল পার্টনার্সের ১৬ হাজার কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। কারণ, সেই সময় তাঁরা ভেবেছিলেন যে, আরও বেশি দাম হয়ত তাঁরা পাবেন। কিন্তু সেই হিসেবে কম দামেই দলের সম্পূর্ণ মালিকানা বিক্রি করে দিল রাজস্থানের বর্তমান বোর্ড। এছাড়াও, এর আগে অন্য আর একটি আগ্রহী সংস্থা প্রায় ১১,৯৫৬ কোটি টাকার প্রস্তাব দিয়েছিল। কিন্তু সেটাও তখন ফিরিয়ে দিয়েছিলেন বর্তমান কর্ণধারেরা।

এখন রাজস্থান রয়্যালসের মালিকানা কার কাছে গেল?

বর্তমানে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) ৬৫ শতাংশ মালিকানা রয়েছে ইমার্জিং মিডিয়া স্পোর্টিং হোল্ডিংস লিমিটেডের হাতে। এই সংস্থার কর্ণধার হলেন মনোজ বাদালে। পাশাপাশি, অংশীদার হিসেবে রয়েছে রেডবার্ড ক্যাপিটাল এবং ল্যাচলান মার্ডক। তাদের হাতে যথাক্রমে ১৫ এবং ১৩ শতাংশ শেয়ার রয়েছে। তাছাড়াও কয়েকটি সংস্থা রয়েছে।

আরো পড়ুন: আইপিএল শুরুর আগেই কেকেআরে এন্ট্রি নিচ্ছেন সৌরভ!

ট্যাগ:Rajasthan Royals

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 369 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে