CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

আইপিএল শুরুর আগেই কেকেআরে এন্ট্রি নিচ্ছেন সৌরভ!

চোটের জেরে ছিটকে যেতে হয়েছে হর্ষিত রানাকে। এখানেই শেষ নয়, হর্ষিতের পরেও ছিটকে গিয়েছেন আকাশ দীপও।

Sourav Dubey in KKR
Sourav Dubey in KKR

আইপিএল ২০২৬-এর শুরুর আগেই একের পর এক সমস্যা হাজির হচ্ছে কেকেআর শিবিরে। এবারের দলে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান নেই। শুধু তাই নয়, চোটের জেরে ছিটকে যেতে হয়েছে হর্ষিত রানাকে। এখানেই শেষ নয়, হর্ষিতের পরেও ছিটকে গিয়েছেন আকাশ দীপও। আর সেই কারণেই এত দ্রুত পরিবর্ত ক্রিকেটারকে বেছে নিতে হচ্ছে কেকেআরকে। মুস্তাফিজুরের জায়গায় ব্লেসিং মুজারাবানিকে সই করিয়েছিল শাহরুখ খানের দল। আর এবার আকাশ দীপের পরিবর্ত পেয়ে গেল নাইটরা। 

আকাশদীপের পরিবর্তে কাকে দলে নিল কেকেআর?

বিদর্ভের বাঁহাতি পেসার সৌরভ দুবেকে আকাশদীপের পরিবর্তে নিচ্ছে কলকাতা। ইতিমধ্যেই কেকেআর শিবিরে যোগ দিয়েছেন ২৮ বছর বয়সী এই পেসার। হর্ষিত রানার পর বাংলার পেসার আকাশ দীপ ছিটকে যাওয়ায় দেশীয় পেস বোলিং ইউনিটে যথেষ্ট চাপ বেড়েছিল। যা সামাল দিতেই সৌরভ দুবের অন্তর্ভুক্তি। ২০২২ সালের আইপিএলে ২০ লক্ষ টাকা দিয়ে তাঁকে কিনেছিল সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু তখন তিনি সুযোগ পাননি। তবে এবার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। দলের প্রয়োজনে তিনি বড় মঞ্চে নিজেকে প্রমাণের সুযোগ পেতে পারেন বলেই আশা করা যাচ্ছে।

আরো পড়ুন: বাংলাদেশে আইপিএল সম্প্রচার ব্যান এবার তোলা হবে?

সৌরভকে দলে নেওয়ায় কী বললেন সুব্রত বন্দ্যোপাধ্যায়!

গত ডিসেম্বরে আবু ধাবিতে মিনি নিলামে সৌরভের বেস প্রাইস ছিল ৩০ লক্ষ টাকা। তাও অবিক্রীত ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত আকাশদীপের পরিবর্ত হিসাবে কেকেআরে সুযোগ পাচ্ছেন তিনি। সূত্রের খবর, প্রাক্তন জাতীয় নির্বাচক সুব্রত বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বলেন, "সৌরভ অত্যন্ত প্রতিভাবান বাঁহাতি পেসার। ২০১৯ সালে রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে বাংলাদেশ সফরে গিয়েছিল। ও বাড়তি বাউন্স আদায় করতে পারে। দু'দিকেই সুইং করাতে সক্ষম। নাইট রাইডার্স ম্যানেজমেন্টের এটা ভালো সিদ্ধান্ত।"

সৌরভ দুবের পারফরম্যান্স:

এখনও পর্যন্ত ৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ১৬ উইকেট নিয়েছেন বাঁহাতি পেসার। ২০১৯ সালে ভারতের এমার্জিং এশিয়া কাপের দলে ছিলেন সৌরভ। নেপালের বিরুদ্ধে ২৬ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন। সেই প্রতিযোগিতায় সব মিলিয়ে তিন ম্যাচে ৭ উইকেট নিয়েছিলেন। এখনও হর্ষিত রানার পরিবর্ত ঘোষণা করেনি কেকেআর। মাথিশা পাথিরানার জন্যও অপেক্ষা করতে হচ্ছে তাদের।

আরো পড়ুন: বৈভব খুব অবাধ্য ছেলে, একদমই পেশাদার নয়, বৈভবের গোপন কথা ফাঁস করে দিলেন তাঁর-ই সতীর্থ!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে