CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

IPL 2026: ১৮ হাজার কোটি টাকা দিতে রাজি, আইপিএলের মাঝেই বদলে যাচ্ছে আরসিবি-র মালিকানা!

আইপিএল ২০২৬-এর মাঝেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মালিকানায় বদল আসতে চলেছে। এবার ১৮ হাজার কোটি টাকা খরচ করে দল কিনতে এমন এক সংস্থা আগ্রহ দেখিয়েছে যারা রাজস্থান রয়্যালসেরও দল কিনতে আগ্ৰহ প্রকাশ করে। সুতরাং, একই সঙ্গে আইপিএলের দুটি দলের মালিকানা কিনতে চায় এই সংস্থা।

RCB Ownership Change
RCB Ownership Change

এত দিন লড়াই ছিল কেবলমাত্র দুটি সংস্থার মধ্যে। কিন্তু এবার হঠাৎ করেই তা বেড়ে গেল। আইপিএল ২০২৬-এর মাঝেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মালিকানায় বদল আসতে চলেছে। এবার ১৮ হাজার কোটি টাকা খরচ করে দল কিনতে এমন এক সংস্থা আগ্রহ দেখিয়েছে যারা রাজস্থান রয়্যালসেরও দল কিনতে আগ্ৰহ প্রকাশ করে। সুতরাং, একই সঙ্গে আইপিএলের দুটি দলের মালিকানা কিনতে চায় এই সংস্থা।

কোন সংস্থা আইপিএলের মাঝেই ১৮ হাজার কোটি টাকা দিয়ে আরসিবি-কে কিনতে চাইছে?

এর শুরুতে প্রায় পাঁচটি সংস্থা আরসিবি দল কিনতে আগ্রহ দেখিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও শেষমেষ তা দুইয়ে নেমে এসেছিল। সুইডেনের সংস্থা ইকিউটি-র বিরুদ্ধে লড়াই ছিল মণিপাল হাসপাতাল, আমেরিকার সংস্থা কোহ্‌লবার্গ ক্রেভিস রবার্টস ও সিঙ্গাপুরের সংস্থা টেমাসেকের মিলিত কোম্পানির। এ বার সেই লড়াইয়ে এসেছে আদিত্য বিড়লা গোষ্ঠী এবং আমেরিকার বিনিয়োগকারী ডেভিড ব্লিৎজারের মিলিত কোম্পানি। তারা ইতিমধ্যেই রাজস্থান রয়্যালস কেনার দৌড়ে পা বাড়িয়েছে। এমনকি সেখানে দরপত্রও তারা জমা দিয়েছে। তবে বেঙ্গালুরু কিনতে মৌখিক কথা হলেও এখনও পর্যন্ত তারা কোনো দরপত্র জমা দেয়নি বলেই এযাবৎ জানা গিয়েছে। যদি তারা দরপত্র জমা দেয় তাহলে বিরাট কোহলিদের দলের মালিকানা বদলে যাবে।

আরো পড়ুন: আইপিএল শুরুর আগেই কেকেআরে এন্ট্রি নিচ্ছেন সৌরভ!

আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী হবে আরসিবি:

সূত্র মারফত জানা গিয়েছে, আরসিবির বাজারদর প্রায় সাড়ে ১৮ হাজার কোটি টাকা ধার্য করেছে দলের বর্তমান মালিক ব্রিটেনের পানীয় প্রস্তুতকারক সংস্থা দিয়াজিয়োর অংশ ইউনাইটেড স্পিরিটস লিমিটেড। আর যে সংস্থাগুলি এখন দৌড়ে রয়েছে তারা এই পরিমাণ টাকা দিতে তৈরি। ইতিমধ্যেই দরপত্র জমাও দিয়ে দিয়েছে তারা। যদি এই ধার্য দামেই আরসিবি বিক্রি হয় তাহলে প্রতিযোগিতার ইতিহাসে তা সবচেয়ে দামি দল হবে। 

সঞ্জীব গোয়োঙ্কার রেকর্ড ভেঙে যেতে পারে:

এর আগে ২০২১ সালে ৭৮৫৯ কোটি টাকায় লখনউ সুপার জায়ান্টস কিনেছিলেন কলকাতার বিখ্যাত শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা। এবার সেই রেকর্ড কার্যত ভেঙে যেতে পারে।

কত তারিখের মধ্যে বদলে যেতে পারে আইপিএলের মালিকানা?

দিয়াজিয়ো চাইছে আগামী ৩১শে মার্চের মধ্যেই সমস্ত চুক্তি করে ফেলতে। কেননা, এক বার নতুন মালিক ঠিক হয়ে গেলে তার পরেই ভারতীয় বোর্ডকে তা জানাতে পারবে তারা। আর এই পুরো প্রক্রিয়া শেষ হতে প্রায় ৪৫ থেকে ৯০ দিন সময় লাগতে পারে। সবকিছু ঠিকঠাক হলে চলতি বছর সেপ্টেম্বর বা অক্টোবর মাসেই নতুন মালিকের হাতে দল তুলে দেওয়া হবে। অর্থাৎ, আগামী মরসুম থেকে নতুন মালিকের অধীনেই ২২ গজের ময়দানে খেলতে নামবেন বিরাট কোহলিরা।

আরো পড়ুন: বাংলাদেশে আইপিএল সম্প্রচার ব্যান এবার তোলা হবে?

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে