CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

Jasprit Bumrah: আইপিএল শুরুর কয়েকদিন আগে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে বুমরাহ, আইপিএল ২০২৬-এ আদৌ তিনি খেলবেন তো?

সোমবার বুমরাহ বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে গিয়েছেন। আর তারপর থেকেই শুরু হয়েছে জল্পনা। ঠিক কী কারণে বুমরাহ আইপিএল শুরুর পাঁচ দিন আগে সেখানে গেলেন?

Jasprit Bumrah Fitness
Jasprit Bumrah Fitness

কী হবে আইপিএল ২০২৬-এ (IPL 2026)? কারণ, প্রায় প্রত্যেকটা দিনই কোনও না কোনও ক্রিকেটারের চোটের ও আইপিএল থেকে ছিটকে যাওয়ার নিরন্তর খবর আসছে। এর মাঝেই আবার আগুনে ঘি ঢাললেন জাসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। এর মধ্যেই উদ্বেগ বাড়ালেন জাসপ্রীত বুমরাহ। সোমবার তিনি বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে গিয়েছেন। আর তারপর থেকেই শুরু হয়েছে জল্পনা। ঠিক কী কারণে বুমরাহ আইপিএল শুরুর পাঁচ দিন আগে সেখানে গেলেন? 

কেন বুমরাহ আইপিএল ২০২৬ শুরুর আগেই বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে গিয়েছেন?

আসলে, কোনো ক্রিকেটার সাধারণত নিজেদের চোটের চিকিৎসা বা অনুশীলন করাতে জন্য সিওইতে যান। এমনকি বিসিসিআইয়ের একটা মেডিক্যাল টিম তাঁদের চিকিৎসাও করেন। এভাবে চোটমুক্ত হয়ে গেলে তারপর চলে রিহ্যাব পর্ব। এছাড়া, সমস্ত কিছু খতিয়ে দেখে ক্রিকেটারদের মাঠে ফেরার অনুমতি দেন বোর্ডের চিকিৎসকেরা। পাশাপাশি, বিশেষ অনুশীলনের জন্যও অনেক সময় সিইও-তে পৌঁছান ক্রিকেটারেরা। শুধু তাই নয়, ভারতের বিভিন্ন দলের প্রস্তুতি শিবিরও হয় সেখানে। কিন্তু এখন ভারতীয় দলের কোনও শিবির তো চলছে না। বরঞ্চ আইপিএল ২০২৬-এর প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছে দলগুলি। নিজের নিজের শিবিরেই প্রস্তুতি নিচ্ছেন ক্রিকেটারেরা। আর স্বাভাবিক ভাবেই মুম্বই ইন্ডিয়ান্সের শিবিরে না গিয়ে বুমরাহ (Jasprit Bumrah) সিইও-তে যাওয়ায় যথেষ্ট জল্পনা তৈরি হয়েছে। বুমরাহ নিজে বেঙ্গালুরু যাওয়া নিয়ে কোনও কথাই বলেননি। এমনকি, বিসিসিআই বা মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষের তরফেও কোনো কিছুই জানানো হয়নি।

আরো পড়ুন: IPL 2026: ১৮ হাজার কোটি টাকা দিতে রাজি, আইপিএলের মাঝেই বদলে যাচ্ছে আরসিবি-র মালিকানা!

২৯ মার্চ মুম্বই ইন্ডিয়ান্স মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে!

চলতি মাসের আগামী ২৯ মার্চ মুম্বই ইন্ডিয়ান্স তাদের প্রথম ম্যাচেই মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। ভারতের টি-২০ বিশ্বকাপজয়ী দলে থাকা ক্রিকেটারদের কয়েক দিন ছাড় দিয়েছিলেন মুম্বই কোচ মাহেলা জয়বর্ধনে। সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডেয়াদের অতিরিক্ত বিশ্রাম দিতেই প্রস্তুতি শিবির থেকে ছাড় দিয়েছিলেন তিনি। আর সেই মতোই এবার সোমবার বুমরাহর (Jasprit Bumrah) মুম্বইয়ের শিবিরে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু তিনিও চলে যান বেঙ্গালুরুতে। যদিও কেন তিনি‌ সেখানে গিয়েছিলেন সেটা একেবারেই স্পষ্ট নয়।

আরো পড়ুন: আইপিএল শুরুর আগেই কেকেআরে এন্ট্রি নিচ্ছেন সৌরভ!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে