পরবর্তী টি-২০ বিশ্বকাপে কি ভারতীয় দলের কোচ হিসেবে গৌতম গম্ভীরই থাকবেন? এবার সব প্রশ্নের উত্তর দিয়ে দিলেন জয় শাহ...
এখন থেকেই প্রশ্ন উঠছে যে, গৌতম গম্ভীরকেই কি কোচ হিসেবে পরের টি-২০ বিশ্বকাপ পর্যন্ত রেখে দেবে ভারতীয় ক্রিকেট বোর্ড? এর পাশাপাশি, যে সূর্যকুমার যাদবের নেতৃত্বে টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন হল ভারত, সেই সূর্যকুমারেরই বা ভবিষ্যৎ কী?

ভারত ইতিমধ্যেই প্রমাণ করে দেখিয়ে দিয়েছে যে, ২২ গজের মাঠে তাদের দাপট ঠিক কতটা। এরই মধ্যে ভারতের দু'দুটি আইসিসি ট্রফি জেতা হয়ে গিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি ও টি-২০ বিশ্বকাপ। আর, এর সঙ্গে এসেছে এশিয়া কাপও। আর এই সবটাই হয়েছে গৌতম গম্ভীরের আমলে। তাই এখন থেকেই প্রশ্ন উঠছে যে, গৌতম গম্ভীরকেই কি কোচ হিসেবে পরের টি-২০ বিশ্বকাপ পর্যন্ত রেখে দেবে ভারতীয় ক্রিকেট বোর্ড? এর পাশাপাশি, যে সূর্যকুমার যাদবের নেতৃত্বে টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন হল ভারত, সেই সূর্যকুমারেরই বা ভবিষ্যৎ কী?
আরো পড়ুন: আইপিএল ২০২৬-এ কে হবেন কেকেআরের 'ক্যাপ্টেন'? উঠে এল বিরাট তথ্য!
সব প্রশ্নের উত্তর দিয়ে দিলেন জয় শাহ!
হ্যাঁ, এবার বড়সড় ইঙ্গিত দিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। যিনি এখনও বকলমে ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআইয়ের যাবতীয় বড় সিদ্ধান্ত নেন। এদিন মুম্বইয়ের এক অনুষ্ঠানে জয় শাহ বলেন, 'সূর্য আর গৌতম ভাইয়ের জন্য আমার একটা বার্তা আছে। ওপর থেকে নীচে নামতে কয়েক মাস সময় লাগে মাত্র। কিন্তু নীচ থেকে ওপরে উঠতে বছরের পর বছর সময় লাগে। এভাবেই কঠোর পরিশ্রম করে যাও। ট্রফি জিততে থাকো।'
এখানেই শেষ নয়। এর পরে পরেই জয় শাহ বলেন, 'আমি যখন ভারতীয় ক্রিকেট বোর্ডে ছিলাম, ২০২৮ সালের অলিম্পিক্স পর্যন্ত পরিকল্পনা করেছিলাম। এখন আমি আইসিসি-তে। ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্বে অন্যরা। তবে ২০৩০, ২০৩১ এমনকী, ২০৩৬ সালের জন্যও পরিকল্পনা করা উচিত।'
আরো পড়ুন: এ কি, রান আউট হয়ে নিজের দেশেই ঠাট্টার পাত্র হলেন সলমন! নিজের দেশের ট্রাফিক পুলিশই বিদ্রুপ করল!
পরবর্তী টি-২০ বিশ্বকাপ কবে হবে?
এর পরের টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মাটিতে হওয়ার কথা টুর্নামেন্ট। আর সব কিছু ঠিকঠাক থাকলে সেই টুর্নামেন্টেও গম্ভীর কোচ ও সূর্য অধিনায়ক থাকতে পারেন বলে ইঙ্গিত মিলল।
আসলে, মুম্বইয়ে ভারতীয় ক্রিকেটের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়েছিলেন জয় শাহ । আর অবাক করা বিষয় হল, সরাসরি কোনও দলের নাম না করে তিনি তীব্র কটাক্ষ করেন পাকিস্তান ও বাংলাদেশকে।
এ প্রসঙ্গে জয় শাহ বলেছেন, 'এবারের আইসিসি বিশ্বকাপ খুব গুরুত্বপূর্ণ ছিল কারণ টুর্নামেন্ট শুরুর আগে প্রচুর কথা হয়েছে । কোনও দল খেলবে কি খেলবে না, বিশ্বকাপ হবে কীভাবে এসব নিয়ে । আইসিসি চেয়ারম্যান হিসাবে আমি এটা বলতে পারি যে, কোনও দেশই সংস্থার চেয়ে বড় নয়। কোনও একটা দেশকে নিয়ে সংস্থা তৈরি হয় না। সব দলকে নিয়ে একটা সংস্থা তৈরি হয়।'
দীর্ঘ আলোচনা সত্ত্বেও বাংলাদেশের সঙ্গে টি-২০ বিশ্বকাপ খেলা নিয়ে জট কাটেনি আইসিসি-র। আর তারপরই কড়া সিদ্ধান্ত নিতে বাধ্য হয় আইসিসিকে।
ট্যাগ:


