KKR: কেকেআরের চিন্তা কমিয়ে দলে এন্ট্রি নিচ্ছেন টিমের এই 'এক নম্বর' বোলার?
এদিনের এই মেগা ম্যাচের আগে নাইটদের শিবিরে এবার বড় স্বস্তি চোখে পড়ল। নাইট শিবিরের চিন্তা কমিয়ে অবশেষে যোগ দিতে চলেছেন এই বড় তারকা। দীর্ঘ রিহ্যাবের পর এবার দলে ফিরতে চলেছেন শ্রীলঙ্কার এই পেসার।

২৯শে মার্চ, রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। তাই এখন থেকেই অধীর আগ্ৰহে অপেক্ষা করে আছে কেকেআর ফ্যানেরা। আইপিএল ২০২৬-এর প্রথম ম্যাচ আজ খেলতে নামবে কেকেআর। কিন্তু এই ম্যাচে নামার আগে বেশ কিছু সমস্যায় জড়িয়েছিল নাইট শিবির। কিন্তু এদিনের এই মেগা ম্যাচের আগে নাইটদের শিবিরে এবার বড় স্বস্তি চোখে পড়ল। নাইট শিবিরের চিন্তা কমিয়ে অবশেষে যোগ দিতে চলেছেন এই বড় তারকা। দীর্ঘ রিহ্যাবের পর এবার দলে ফিরতে চলেছেন শ্রীলঙ্কার এই পেসার।
মাথিশা পাথিরানা কেকেআরের প্রথম ম্যাচে কি আদৌ খেলবেন?
সূত্র মারফত জানা যাচ্ছে, আগামী ৬ এপ্রিলের মধ্যে দলে যোগ দিতে পারেন শ্রীলঙ্কান পেসার মাথিশা পাথিরানা। আইপিএল নিলামে ১৮ কোটি টাকা দিয়ে মাথিশা পাথিরানাকে দলে নিয়েছিল কেকেআর। কিন্তু এরই মধ্যে টি-২০ বিশ্বকাপ চলাকালীন পায়ে চোট পান তিনি। ফলে তিনি আইপিএলে খেলতে পারবেন কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় দেখা দেয়। এমনকি নাইট শিবিরও তাঁকে নিয়ে ভীষণ চিন্তায় ছিল।
আরো পড়ুন: Virat Kohli: 'কিং কোহলি'-র ৬৯ রানের ইনিংসে ২৬ বল বাকি থাকতেই জিতে গেল আরসিবি!
কেন নাইট শিবিরে যোগদান করতে পারছিলেন না পাথিরানা:
শ্রীলঙ্কা বোর্ডের তরফে মাথিশা পাথিরানাকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ কোনোমতেই দেওয়া হচ্ছিল না। তাই পাথিরানা কবে নাগাদ কেকেআরে যোগ দেবেন, তা নিয়ে সঠিকভাবে কোনও খবর ছিল না। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী, অন্য দেশের লিগে অংশ নিতে হলে সেই ক্রিকেটারকে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
পাথিরানার ফিটনেস পরীক্ষা কবে হবে?
পরীক্ষায় পাশ করলে তবেই পাওয়া যাবে ‘নো অবজেকশন সার্টিফিকেট’। শ্রীলঙ্কার আরেক ক্রিকেটার নুয়ান থুশারা ফিটনেস পরীক্ষায় ব্যর্থ হন। তবে দুশমন্ত চামিরা, পাথুম নিশঙ্কা এবং কামিন্দু মেন্ডিসরা বোর্ডের ছাড়পত্র পেয়ে ইতিমধ্যেই ফ্র্যাঞ্চাউজিতে যোগ দিয়েছেন। কিন্তু আগামী সপ্তাহে মাথিশা পাথিরানার ফিটনেস পরীক্ষা হওয়ার কথা রয়েছে। এখন তিনি নেটে নিয়মিত বল করছেন বলে জানা যাচ্ছে। এখন শেষ পর্যন্ত কী হয় সেটাই দেখার।
ট্যাগ:


