CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

IPL 2026: মুম্বইয়ের জন্য খারাপ খবর! সমস্যা কমছে না মুম্বই ইন্ডিয়ান্সের, কেকেআরের বিরুদ্ধে খেলতে নামার আগে চিন্তায় হার্দিক!

বড়সড় ধাক্কা খেল হার্দিক পান্ডেয়ার দল। দু'জন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে কেকেআর ম্যাচে পাবে না হার্দিকরা। যদিও জাসপ্রীত বুমরাহকে নিয়ে চিন্তা কমেছে তাদের।

Hardik Pandya MI-1
Hardik Pandya MI-1

২৯শে মার্চ, রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএলের ম্যাচে খেলতে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু তার আগেই‌ বড়সড় ধাক্কা খেল হার্দিক পান্ডেয়ার দল। দু'জন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে কেকেআর ম্যাচে পাবে না হার্দিকরা। যদিও জাসপ্রীত বুমরাহকে নিয়ে চিন্তা কমেছে তাদের। কেননা, বুমরাহ ইতিমধ্যেই দলের সঙ্গে যোগ দিয়েছেন।

কেকেআরের বিরুদ্ধে খেলতে নামার আগে মুম্বইয়ের জন্য এল খারাপ খবর!

কেকেআরের বিরুদ্ধে মাঠে নামার আগেই সাংবাদিক বৈঠকে দু'জন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের অনুপস্থিতির কথা জানালেন মুম্বই কোচ মাহেলা জয়বর্ধনে। 

কী জানালেন মাহেলা জয়াবর্ধনে:

সূত্রের খবর, তিনি এ প্রসঙ্গে বললেন, “মিচ এবং জ্যাকসি ব্যক্তিগত কারণে দলে যোগ দেওয়ার জন্য আর একটু সময় চেয়েছে। আমরা খুশি মনেই সেই সময় দিয়েছি। দ্রুত ওরা দলের সঙ্গে যোগ দেবে। কিন্তু, ঠিক কবে আসবে বলতে পারছি না। আর, জানলেও সেটা বলা ঠিক নয়। তবে সত্যি বলতে, দলে যারা আছে তাদের নিয়ে আমরা খুশি।” 

আরো পড়ুন: RCB vs SRH: দুর্ধর্ষ ক্যাচ নিয়ে সবাইকে তাক লাগিয়ে দিলেন ফিন সল্ট, ক্রিজে ফেরালেন ক্লাসনকে!

কেকেআরের বিরুদ্ধে শেরফানে রাদারফোর্ডকে খেলাতে পারে মুম্বই:

মিচ এবং জ্যাকসি-র অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজের মিডল অর্ডার ব্যাটার শেরফানে রাদারফোর্ডকে খেলাতে পারে মুম্বই বলেই জানা যাচ্ছে।

মুম্বই শিবিরে যোগ দিয়েছেন জাসপ্রীত বুমরাহ!

বুমরাহ দলে যোগ দেবেন কিনা তা নিয়েও যথেষ্ট সংশয় ছিল। কিন্তু, বোর্ডের উৎকর্ষ কেন্দ্র থেকে ফিরে এসে যথারীতি শিবিরে যোগ দিয়েছেন বুমরাহ। এমনকি তিনি শনিবার অনুশীলনও করেছেন। শারীরিক সক্ষমতা বাড়ানোর জন্য উৎকর্ষ কেন্দ্রে বুমরাহ গিয়েছেন বলেই জানা গিয়েছে। আসলে, গত বছর পিঠের চোটের কারণে প্রথম চারটি ম্যাচ খেলতে পারেননি বুমরাহ। তবে এই বার তাঁর ধকল নিয়ন্ত্রণের দিকে বাড়তি নজর রাখা হচ্ছে। গত বার ১২টি ম্যাচে মোট ১৮টি উইকেট নিয়ে তাক লাগিয়েছিলেন বুমরাহ।

প্রসঙ্গত, ২০১২-র পর থেকে আইপিএলের প্রথম ম্যাচ এখনও পর্যন্ত জেতেনি মুম্বই। তবে ওয়াংখেড়েতে কেকেআরের বিরুদ্ধে তাদের রেকর্ড ভীষণ ভালো। মোট ১২টি ম্যাচের মধ্যে ১০টিই জিতেছে তারা। এখন দেখার বিষয় রবিবার ২২ গজের মাঠে ঠিক কী ঘটে।

আরো পড়ুন: Ishan Kishan: আইপিএল ২০২৬-এ ইতিহাসের প্রথম ভারতীয় হিসেবে বিরাট রেকর্ড করতে চলেছেন ঈশান কিষাণ!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে