CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

Ishan Kishan: আইপিএল ২০২৬-এ ইতিহাসের প্রথম ভারতীয় হিসেবে বিরাট রেকর্ড করতে চলেছেন ঈশান কিষাণ!

গত বছর ছ'নম্বরে শেষ করে প্যাট কামিন্সরা। তাই এবার কার্যত প্রত্যাবর্তনের লক্ষ্য নিয়ে ময়দানে নামবে হায়দরাবাদ। যদিও চোটের কারণে আইপিএলের প্রাথমিক পর্বে পাওয়া যাবে না প্যাট কামিন্সকে। আর তাঁর অনুপস্থিতিতেই নেতৃত্বের দায়িত্বভার থাকবে ঈশান কিষাণের হাতে।

Ishan Kishan record
Ishan Kishan record

আইপিএল ২০২৬-এর প্রথম ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ। গত বছর ছ'নম্বরে শেষ করে প্যাট কামিন্সরা। তাই এবার কার্যত প্রত্যাবর্তনের লক্ষ্য নিয়ে ময়দানে নামবে হায়দরাবাদ। যদিও চোটের কারণে আইপিএলের প্রাথমিক পর্বে পাওয়া যাবে না প্যাট কামিন্সকে। আর তাঁর অনুপস্থিতিতেই নেতৃত্বের দায়িত্বভার থাকবে ঈশান কিষাণের হাতে। 

আরসিবি বনাম এসআরএইচ ম্যাচে কোন রেকর্ড গড়তে চলেছেন ইশান?

সানরাইজার্স হায়দরাবাদের ইতিহাসে মাত্র ২৭ বছর ২৫৩ দিনে সর্বকনিষ্ঠ ভারতীয় অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেওয়ার রেকর্ড গড়বেন বিহারের ছেলে ঈশান কিষাণ। যদিও সানরাইজার্সে সার্বিকভাবে দ্বিতীয় কনিষ্ঠ হিসেবেই এই মাইলফলক ছোঁবেন তিনি। 

এক নম্বরে কে রয়েছে:

এক নম্বরে রয়েছেন কেন উইলিয়ামসন। ২০১৮ সালের আইপিএলে ২৭ বছর ২৪৪ দিনে হায়দরাবাদের অধিনায়ক হিসেবে হাতেখড়ি হয় এই কিউয়ি তারকার।
যদিও নিজের নতুন ভূমিকা নিয়ে যথেষ্ট আশাবাদী ঈশান কিষাণ। 

আরো পড়ুন: Virat Kohli: দীর্ঘ ৩ মাস পর নতুন ট্যাটুর সঙ্গে ২২ গজের ময়দানে নামতে চলেছেন 'কিং কোহলি', কী জানাচ্ছেন আরসিবি কোচ ফ্লাওয়ার?

অধিনায়কত্ব হাতে পাওয়ার পর কী বললেন ঈশান কিষাণ!

সূত্রের খবর, এ প্রসঙ্গে ঈশান কিষাণ বলেন, 'দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি খুবই খুশি। সত্যি বলতে, আমি সবকিছু খুব সহজ রাখতে চাই। খুব বেশি কিছু করার চেষ্টা করব না। আমার মনে হয়, আইপিএলে খেলা সবাই ভাল প্লেয়ার। ওরা যাতে সঠিক দিশায় এগোয়, সেটা দেখা আমার কাজ। আমার মাইন্ডসেট বদলাবে না। আশা করছি ভাল মরশুম যাবে। আমরা একসঙ্গে জয়ের লক্ষ্যে ঝাঁপাব। এই মরশুম‌ থেকে অনেক কিছু শেখার আছে। গত কয়েক বছরে আমি একটা জিনিস উপলব্ধি করেছি, একজন ক্রিকেটারকে গোটা মরশুমে মাথা ঠাণ্ডা রাখতে হবে। আমরা ম্যাচের আগে আপ্রাণ পরিশ্রম করব। মাঠে নেমে খেলাটা উপভোগ করতে চাই। ম্যাচ প্রতি এগোব।' 

এখন প্রশ্ন হল, প্রথম ম্যাচেই কি কোহলিদের হারিয়ে রেকর্ডবুকে নিজের নাম তুলতে পারবেন ঈশান কিষাণ? সেটা অবশ্য সময় বলবে।

আরো পড়ুন: MS Dhoni: '....সরে দাঁড়াক', আইপিএল ২০২৬-এ ধোনির খেলা নিয়ে বড় কথা বলে দিলেন তাঁরই সতীর্থ!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে