ঘরের মাঠেও ভুগছে কেকেআর, পরের ম্যাচের আগেই মিলল অশনি সংকেত!
অজিঙ্কা রাহানেরা প্রথম ম্যাচে যেভাবে মুম্বইয়ের বিরুদ্ধে হেরেছে তাতে প্রশ্ন ওঠি খুবই স্বাভাবিক। আগের ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে ২২০ রান করেও কার্যত নিজেদের খারাপ বোলিংয়ে ডুবেছে কলকাতা নাইট রাইডার্স। এরই মধ্যে কেকেআরের মাথাব্যথা বাড়িয়েছে ইডেনের পিচ।

আইপিএল ২০২৬ সফরটা কেমন কাটবে কেকেআরের? এই প্রশ্নটাই হয়ত এখন নাইট শিবির ও নাইট ফ্যানেদের মধ্যে ঘোরাফেরা করছে। কারণ, অজিঙ্কা রাহানেরা প্রথম ম্যাচে যেভাবে মুম্বইয়ের বিরুদ্ধে হেরেছে তাতে প্রশ্ন ওঠি খুবই স্বাভাবিক। আগের ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে ২২০ রান করেও কার্যত নিজেদের খারাপ বোলিংয়ে ডুবেছে কলকাতা নাইট রাইডার্স। এরই মধ্যে কেকেআরের মাথাব্যথা বাড়িয়েছে ইডেনের পিচ। কারণ, পরবর্তী ম্যাচ নিজেদের ঘরের মাঠেই ইডেন গার্ডেন্সে খেলতে নামবে শাহরুখ খানের দল। সেখানে তাদের প্রতিপক্ষ যে দল রয়েছে তাঁদের ব্যাটিং অর্ডার নিয়ে কোনো প্রশ্নই করা চলে না। অভিষেক শর্মা থেকে শুরু করে ঈশান কিষাণ, হেনরি ক্লাসেনদের মতো ক্রিকেটারদের সামনে নামার আগে কলকাতার চিন্তার কারণ হয়ে উঠেছে ইডেনের পিচ!
ইডেনে খেলা নিয়ে কেন চিন্তিত কেকেআর?
আগামী ২রা এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। আর সেই ম্যাচে কলকাতার চিন্তা থাকবে নিজেদের বোলিং বিভাগ নিয়ে। কারণ, আগের ম্যাচে মুম্বইয়ের প্লেয়ারদের সামনে যেভাবে পিটিয়েছেন নাইট বোলাররা তাতে চিন্তা থাকারই বিষয়। তার উপরে আবার কলকাতার ঘরের মাঠ নিয়ে উঠে আসছে একাধিক মন্তব্য। সম্প্রতি ফ্যাফ ডু’প্লেসিসের মতো একজন তারকা ক্রিকেটার জানিয়েছেন, কলকাতা নাইট রাইডার্সের উচিত হবে ইডেনে টার্নারে খেলা।
ইডেনের পিচ নিয়ে কেন আলোচনা হচ্ছে?
একাধিক সূত্র মারফত খবর যে, নাইট ম্যানেজমেন্ট চাইছে ইডেনের পিচ যেন স্পিন সহায়ক হয়। যেটা নিয়ে বিগত দিনগুলিতে বারংবার বিতর্কে জড়িয়েছে ইডেন।
পিচ নিয়ে কী জানালেন কিউরেটর সুজন মুখার্জি:
এর আগে ইডেনের কিউরেটর সুজন মুখার্জি জানিয়েছিলেন যে, “ইডেনে যথেষ্ট ভালো পিচ। এখানে সবাই উপকার পায়। কেকেআরই শুধু পাচ্ছে না।” এবার কার্যত সেই কথা ধরে রেখেই সুজন মুখার্জি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, “ইডেনে পিচ ভালো। তবে এখনও পর্যন্ত এখানকার পিচ নিয়ে কেকেআর ম্যানেজমেন্টের তরফে কোনও অনুরোধ বা নির্দেশ আসেনি।”
আরো পড়ুন: IPL 2026: বাংলাদেশে আইপিএল ২০২৬-এর সম্প্রচার বন্ধ! আসল কারণ জানলে চমকে উঠবেন!
ট্যাগ:


