CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

IPL 2026: বাংলাদেশে আইপিএল ২০২৬-এর সম্প্রচার বন্ধ! আসল কারণ জানলে চমকে উঠবেন!

ইতিমধ্যেই কয়েকটি ম্যাচ সংঘটিত হয়েও গেছে। কিন্তু, এরই মধ্যে উঠে আসছে বড় খবর। বাংলাদেশে নাকি দেখা যাবে না এই মরশুমের আইপিএল। বাংলাদেশের সম্প্রচারকারী চ্যানেলের সঙ্গে নাকি চুক্তি ভেঙে দিয়েছে আইপিএলের প্রধান সম্প্রচারকারী সংস্থা জিওস্টার। তারা জানিয়েছে, আর্থিক কারণেই চুক্তি ভাঙা হয়েছে।

IPL BROADCASTING IN BANGLADESH
IPL BROADCASTING IN BANGLADESH

ভারত এখন আইপিএল জ্বরে কাবু। শুরু হয়ে গিয়েছে আইপিএল ২০২৬-এর আসর। ইতিমধ্যেই কয়েকটি ম্যাচ সংঘটিত হয়েও গেছে। কিন্তু, এরই মধ্যে উঠে আসছে বড় খবর। বাংলাদেশে নাকি দেখা যাবে না এই মরশুমের আইপিএল। বাংলাদেশের সম্প্রচারকারী চ্যানেলের সঙ্গে নাকি চুক্তি ভেঙে দিয়েছে আইপিএলের প্রধান সম্প্রচারকারী সংস্থা জিওস্টার। তারা জানিয়েছে, আর্থিক কারণেই চুক্তি ভাঙা হয়েছে। তাই এই মরশুমে কোনও ভাবেই বাংলাদেশের দর্শকেরা আইপিএল উপভোগ করতে পারবেন না। 

আইপিএল ২০২৬-এর সম্প্রচার বন্ধ বাংলাদেশে!

সূত্রের খবর, 'রয়টার্স’ এ প্রসঙ্গে জানিয়েছে, বাংলাদেশে আইপিএল সম্প্রচারের দায়িত্বে থাকা ‘টি স্পোর্টস’-এর সঙ্গে ইতিমধ্যেই চুক্তি ভেঙেছে জিওস্টার। ২০২৩ থেক ২০২৭ পর্যন্ত টি স্পোর্টসের সঙ্গে চুক্তি ছিল জিওস্টারের। কিন্তু সেই চুক্তিই এবার ভেঙে দেওয়া হয়েছে। টি স্পোর্টসকে একটি চিঠিও লিখেছে তারা।

চিঠিতে কী লেখা হয়েছে:

এই চিঠিতে লেখা, “এই মুহূর্ত থেকে চুক্তি ভেঙে দেওয়া হচ্ছে। চুক্তি অনুযায়ী বকেয়া মেটানোর ক্ষেত্রে বারংবার গাফিলতি দেখা গিয়েছে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” সুতরাং, এই চিঠি থেকে একটা বিষয় স্পষ্ট যে, আর্থিক কারণেই এই চুক্তি ভেঙে দিয়েছে জিওস্টার।

আরো পড়ুন: Vaibhav Sooryavanshi : বৈভবের জন্য ১০ কোটি টাকা আলাদা করে তুলে রেখেছিল রাজস্থান, কেন ১০ কোটি তুলে রেখেছিল রাজস্থান তা বুঝিয়ে দিলেন 'সূর্যবংশী'!

মহিলাদের আইপিএলেও চুক্তি ভেঙে দিয়েছিল জিওস্টার:

এর আগে মহিলাদের আইপিএলের চুক্তিও কার্যত ভেঙে দিয়েছিল জিওস্টার। এরই মধ্যে ‘রয়টার্স’ জানিয়েছে, ১৭ ফেব্রুয়ারি টি স্পোর্টসকে একটি চিঠি লিখে সে কথা জানিয়ে দিয়েছিল তারা।

মুস্তাফিজুর রহমানকে আইপিএল ২০২৬ থেকে বাদ দেয় ভারত!

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার জানিয়ে দিয়েছিল, সে দেশে আইপিএলের সম্প্রচার হবে না। কিন্তু সেই নিষেধাজ্ঞা থেকে সরে আসার ইঙ্গিত পাওয়া গিয়েছিল দিনকয়েক আগে। বাংলাদেশের যুব ও ক্রীড়ামন্ত্রী আমিনুল হক ‘ক্রিকবাজ’-কে বলেছিলেন, “এখনও এই বিষয়ে কিছু ভাবিনি। ইদের ছুটি শেষ হওয়ার পর ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলব। তার পরেই ছবিটা বুঝতে পারব। সব কিছু আলোচনা করে একটা সিদ্ধান্ত নেব।”

আরো পড়ুন: CSK vs RR: আইপিএল ২০২৬-এর প্রথম ম্যাচেই ভরাডুবি অবস্থা সিএসকে-র!

ট্যাগ:Bangladesh

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে