CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

CSK vs RR: আইপিএল ২০২৬-এর প্রথম ম্যাচেই ভরাডুবি অবস্থা সিএসকে-র!

আইপিএল ২০২৬-এর প্রথম ম্যাচে রাজস্বান রয়্যালসের বিরুদ্ধে সিএসকে-র পারফরম্যান্স।

CSK VS RR-1ST INNS-1
CSK VS RR-1ST INNS-1

৩০শে মার্চ, সোমবার আইপিএল ২০২৬-এ ২২ গজের ময়দানে মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস। এদিন ম্যাচ শুরুর আগে টসে জিতল রাজস্থান রয়্যালস। রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। তিনি জানালেন, 'অধিনায়কত্ব করতে পেরে খুব ভালো লাগছে। 

রাজস্থান রয়্যালসের প্রথম একাদশ:

বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রিয়ান পরাগ (অধিনায়ক), শিমরন হেটমায়ার, রবীন্দ্র জাদেজা, জোফরা আর্চার, নান্দ্রে বার্গার, সন্দীপ শর্মা, রবি বিষ্ণোই, বৃজ শর্মা।

ইমপ্যাক্ট প্লেয়ারস:

ডোনোভান ফেরেইরা, হুয়ান-দ্রে প্রিটোরিয়াস, রবি সিং, সুশান্ত মিশ্র, তুষার দেশপান্ডে।

চেন্নাই সুপার কিংসের প্রথম একাদশ:

সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রুতুরাজ গায়কওয়াড় (অধিনায়ক), আয়ুশ মহাত্রে, ম্যাট শর্ট, শিবম দুবে, কার্তিক শর্মা, জেমি ওভারটন, নূর আহমেদ, ম্যাট হেনরি, অংশুল কম্বোজ, খলিল আহমেদ।

ইমপ্যাক্ট প্লেয়ারস:

সরফরাজ খান, প্রশান্ত বীর, রাহুল চাহার, গুরজাপনীত সিং, রামকৃষ্ণ ঘোষ।

আরো পড়ুন: Hardik Pandya: প্রেমিকা মাহিকার জন্য একেবারে জলের মতো টাকা খরচ করছেন হার্দিক, মাহিকার জন্য ১ কোটি ৭০ লক্ষ টাকা দিয়ে এ কি কিনলেন হার্দিক!

শুরুটা একেবারেই খারাপ করেছে সিএসকে!

এদিন শুরুটা একেবারেই জঘন্য করল চেন্নাই সুপার কিংস। উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন মাত্র ৬ রান করে নান্দ্রে বার্গারের বলে আউট হয়ে যান। আর সেই কারণেই সিএসকে আপাতত অনেকটাই চাপে পড়ে গেল।

বোল্ড রুতুরাজ:

পাওয়ার প্লে চলাকালীনই চেন্নাই সুপার কিংস শুরুটা যথেষ্ট খারাপই করল। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ও মাত্র ৬ রান করে জোফ্রা আর্চারের বলে ক্লিন বোল্ড হয়ে গেলেন। 

রানের খাতায় খুলতে পারলেন না আয়ুশ মহাত্রে:

পাওয়ার প্লে চলাকালীন চেন্নাই সুপার কিংস পরপর তৃতীয় উইকেট হারাল। আয়ুশ মহাত্রে রানের খাতায় খুলতে পারলেন না। আবারও নান্দ্রে বার্গারের বলে তিনি আউট হয়ে গেলেন। 

জঘন্য শট খেলে আউট হলেন ম্যাথু শর্ট:

পাওয়ার প্লে চলাকালীন চেন্নাই সুপার কিংস তাদের চতুর্থ উইকেট হারাল। সন্দীপ শর্মার বলে একটা খারাপ শট খেলে ম্যাথু শর্ট মাত্র ২ রানে আউট হয়ে যান। 

আরো পড়ুন: Shardul Thakur: এক ম্যাচেই বুঝিয়ে দিলেন শার্দুল ঠাকুরকে কেন 'লর্ড' শার্দুল বলা হয়!

ব্যর্থ হলেন সরফরাজ খানও:

চেন্নাই সুপার কিংসের সমস্যা যেন কিছুতেই কাটতে চাইছে না। সরফরাজ খান মাত্র ১৭ রান করে রবীন্দ্র জাদেজার শিকার হলেন। 

শিবম দুবেও আউট হয়ে গেলেন: 

চেন্নাই সুপার কিংস অষ্টম ওভারের মধ্যেই তাদের ষষ্ঠ উইকেট হারিয়ে ফেলল। শিবম দুবে মাত্র মাত্র ৬ রান করে রবীন্দ্র জাদেজার শিকার হলেন। জাদেজা একই ওভারে সরফরাজ এবং দুবেকে সাজঘরে ফেরত পাঠালেন।

আউট হয়ে গেলেন কার্তিক শর্মা:

কার্তিক শর্মাও আজ খুব বেশিক্ষণ টিকতে পারলেন না। মাত্র ১৮ রান করেই তিনি প্যাভিলিয়নে ফিরে যান। বৃজেশ শর্মা সেইসঙ্গে তাঁর আইপিএল কেরিয়ারের প্রথম উইকেট শিকার করেলন।

শেষ মুহূর্তে চমক দেখালেন জ্যামি ওভারটন: 

সিএসকে-র হয়ে শেষ বেলায় চমক দেখালেন জ্যামি ওভারটন। তিনি ৩৬ বলে ৪৩ রান করে রান আউট হলেন। সিএসকে এভাবে ১২৭ রানের দোড়গোড়ায় পৌছাল।

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে