CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

Hardik Pandya: প্রেমিকা মাহিকার জন্য একেবারে জলের মতো টাকা খরচ করছেন হার্দিক, মাহিকার জন্য ১ কোটি ৭০ লক্ষ টাকা দিয়ে এ কি কিনলেন হার্দিক!

একটা সময়ে যে ছেলেটাকে দু-বেলা ম্যাগি খেয়েই কাটিয়ে দিতে হত, এখন সেই ছেলেটাই কোটি কোটি টাকা খরচ করে ফেলছেন, তাও আবার নিজের জন্য নয়, গার্লফ্রেন্ডের জন্য।

Hardik Pandya gifts car to Mahieka Sharma
Hardik Pandya gifts car to Mahieka Sharma

কথায় আছে, প্রেম মানুষকে অন্ধ করে দেয়। হার্দিক পান্ডেয়ার ক্ষেত্রেও যেন এমনটাই হয়েছে। জলের মতো টাকা খরচ করছেন হার্দিক। একটা সময়ে যে ছেলেটাকে দু-বেলা ম্যাগি খেয়েই কাটিয়ে দিতে হত, এখন সেই ছেলেটাই কোটি কোটি টাকা খরচ করে ফেলছেন, তাও আবার নিজের জন্য নয়, গার্লফ্রেন্ডের জন্য। হ্যাঁ, উপহার দেওয়ার জন্যও কোটি কোটি টাকা দিয়ে গাড়ি কিনছেন হার্দিক। আইপিএলের শুরুটা ভালো করেছে মুম্বই ইন্ডিয়ান্স। রবিবার ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে ম্যাচ‌ জিতেছে তারা।

প্রেমিকা মাহিকাকে কোটি টাকার গিফ্ট দিলেন হার্দিক!

রবিবারই হার্দিক মাহিকাকে একটা দুর্দান্ত গাড়ি উপহার দিয়েছেন। ইতিমধ্যেই এই গাড়ির ছবি পোস্ট হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে যে, মার্সিডিজ বেঞ্জ ভি ক্লাস মডেলের একটি গাড়ির পাশে দাঁড়িয়ে রয়েছেন হার্দিক ও মাহিকা। আর সেখানেই লেখা রয়েছে, হার্দিক গাড়িটি মাহিকাকে উপহার দিয়েছেন। যার দাম ভারতীয় মূল্যে ১ কোটি ৭০ লক্ষ টাকা।

মাহিকা আসায় জীবন বদলে গিয়েছে হার্দিকের:

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ জয়লাভ করার পর মাহিকাকে প্রেমিকার বদলে নিজের ‘স্ত্রী’ বলে উল্লেখ করেছিলেন হার্দিক। তিনি জানিয়েছিলেন, যে দিন থেকে মাহিকা তাঁর জীবনে এন্ট্রি নিয়েছেন, সেইদিন থেকে তাঁর জীবনে শুধু ভালোই হচ্ছে। এমনকি বিশ্বকাপ জিতে প্রকাশ্যে মাঠে চুমুও খেয়েছিলেন প্রেমিকাকে। রবিবার কলকাতা-মুম্বই খেলা দেখতে গিয়েছিলেন মাহিকা। সেখানেই মাহিকাকে গাড়ি উপহার দিয়েছেন হার্দিক।

আরো পড়ুন: Shardul Thakur: আইপিএল ২০২৬-এর‌ প্রথম ম্যাচেই 'হিরো' শার্দুল ঠাকুর, হার্দিক বলে ফেললেন বড় কথা!

প্রাক্তন স্ত্রীকেও কয়েক কোটি টাকার গাড়ি উপহার দিয়েছেন হার্দিক:

হ্যাঁ, কেবলমাত্র প্রেমিকা মাহিকাকেই নয়, গত মাসে প্রাক্তন স্ত্রী নাতাশা স্তানকোভিচকে ৪ কোটি টাকার একটি গাড়ি উপহার দিয়েছেন হার্দিক। আসলে তিনি এই ব্র্যান্ডেড গাড়িটি তাঁর ছেলে অগস্ত্যকে উপহার দিয়েছেন। হার্দিক-নাতাশার বিচ্ছেদের পর অগস্ত্য মায়ের সঙ্গে থাকে। কিন্তু নাবালক অগস্ত্যকে তো এখন এত দামী গাড়ি উপহার দেওয়া যাবে না। তাই এই গাড়ির চাবি তিনি নাতাশার হাতে তুলে দেন।

১২ কোটির গাড়ি নিয়ে মুম্বইয়ে ঘুরতে দেখা গেছে হার্দিককে!

এরই মধ্যে দামি গাড়ি চড়ে মুম্বইয়ের রাস্তায় দেখা গিয়েছে হার্দিক পান্ডেয়াকে। একেবারে ১২ কোটির ফেরারি নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন তিনি। আর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, রাস্তার ‘স্পিড ব্রেকার’ পেরোতে গিয়ে কার্যত নাজেহাল অবস্থা হয়ে যায় তাঁর।

আরো পড়ুন: KKR: ২৫ কোটি টাকার বিনিময়ে ক্যামেরন গ্রিনকে কিনেছে কেকেআর, কিন্তু এই বোলারকে দিয়ে আর বল করানো হবে না?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে