CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

Shardul Thakur: আইপিএল ২০২৬-এর‌ প্রথম ম্যাচেই 'হিরো' শার্দুল ঠাকুর, হার্দিক বলে ফেললেন বড় কথা!

রবিবার মুখোমুখি হয়েছিল মুম্বই বনাম কলকাতা‌। আর এই ম্যাচেই আবার পুরোনো জার্সিতে ফিরে নজর কেড়েছেন শার্দূ্ল ঠাকুর। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তিনি ৩৯ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন।

Hardik Pandya on Shardul Thakur-1
Hardik Pandya on Shardul Thakur-1

জমে উঠেছে আইপিএল ২০২৬-এর আসর। প্রত্যেকটি দল তাদের সেরাটা দিয়ে ম্যাচ জেতার চেষ্টা করছে। রবিবার মুখোমুখি হয়েছিল মুম্বই বনাম কলকাতা‌। আর এই ম্যাচেই আবার পুরোনো জার্সিতে ফিরে নজর কেড়েছেন শার্দূ্ল ঠাকুর। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তিনি ৩৯ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন। ফিন অ্যালেন, অজিঙ্কা রাহানে এবং ক্যামেরন গ্রিনের উইকেট শার্দুল নিয়েছেন। শার্দুল না থাকলে হয়ত ২৫০ রানের গন্ডি ছুঁয়ে ফেলত কেকেআর। আর সেই কারণে ম্যাচের সেরার পুরস্কারও পেয়েছেন এদিন শার্দুল। কিন্তু ম্যাচ শেষে এদিন শার্দুলকে এক বিশেষ অনুরোধ করলেন হার্দিক পাণ্ডেয়া। আর মুম্বই অধিনায়ককে জবাবও দিয়েছেন শার্দুল।

শার্দুল ঠাকুরকে কী অনুরোধ করলেন হার্দিক পান্ডেয়া?

আইপিএল ২০২৫-এ লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলেছেন শার্দুল‌ ঠাকুর। আর তার আগে খেলেছেন কেকেআরে। তাই শার্দুলকে নিয়ে হার্দিকের আর্জি, আর দলবদলের কোনো প্রয়োজন নেই। 

শার্দুলের উদ্দেশ্যে হার্দিকের মন্তব্য:

সূত্রের খবর, ম্যাচ শেষে হার্দিক পান্ডেয়া বলেন, “আমি ওকে বলেছি, অনেক দলবদল হয়েছে। আমি চাই তুমি মুম্বইয়েই কেরিয়ার শেষ করো। ও ভয় পায় না। সব সময় ব্যাটারকে বোকা বানানোর চেষ্টা করে। দুর্দান্ত ক্রিকেটার। আমি শার্দুলের জন্য খুব খুশি।”

হার্দিকের কথায় কী জবাব দিলেন শার্দুল?

মুম্বই অধিনায়ককে জবাব দিয়েছেন শার্দুল ঠাকুর। এদিন তিনি ম্যাচের সেরার পুরস্কার হাতে নিয়ে বলেন, “এখানে থাকতে পারলে আমার খুব ভালো লাগবে। মুম্বই আমার শহর। আমার জন্য সকলে গলা ফাটান। মুম্বই ইন্ডিয়ান্সকে ধন্যবাদ আমাকে লখনউ থেকে নিয়ে প্রথম ম্যাচেই সুযোগ দেওয়ার জন্য।”

আরো পড়ুন: Shardul Thakur: এক ম্যাচেই বুঝিয়ে দিলেন শার্দুল ঠাকুরকে কেন 'লর্ড' শার্দুল বলা হয়!

১৬ বছর আগের কথা মনে করলেন শার্দুল:

দীর্ঘ ১৬ বছর আগের কথা শার্দুলের মনে পড়ে যাচ্ছে। সেই প্রথম বার নেট বোলার হয়ে মুম্বইয়ের শিবিরে আসার কথা। 

শার্দুলের মন্তব্য:

এ প্রসঙ্গে শার্দুল বলেন, “২০১০, ২০১১ ও ২০১২ সালে আমি এই দলে নেট বোলার ছিলাম। চুপচাপ বল করতাম। নিজের ছাপ ফেলার চেষ্টা করতাম। শেষপর্যন্ত মুম্বইয়ে খেলেছি। খুব ভালো লাগছে।”

ওয়াংখেড়ে শার্দুলের ঘরের মাঠ:

মুম্বইয়ের ওয়াংখেড়ের পিচকে কার্যত  হাতের তালুর মতো চেনেন শার্দুল। প্রথম ম্যাচেই সেটা কার্যত স্বষ্ট হয়ে গিয়েছে। শার্দুল জানতেন যে, বলের গতির হেরফের করতে হবে। যে তিন উইকেট তিনি নিয়েছেন, সেই তিনটিই মন্থর বলে। বলের গতি বুঝতে না পেরে অ্যালেন, রাহানে, গ্রিন তিন জনেই আউট হয়েছেন।

আরো পড়ুন: Rohit Sharma: কিং কোহলির এই 'রেকর্ড' ভেঙে দিলেন রোহিত শর্মা!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে