CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

Rohit Sharma: কিং কোহলির এই 'রেকর্ড' ভেঙে দিলেন রোহিত শর্মা!

আইপিএল ২০২৬-এর প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা। তিনি এদিন মাত্র ৩৮ বলে ৭৮ রান করেন। রোহিতের এই ইনিংসটি ছিল ছয়টি চার ও ছয়টি ছক্কা, যা তাদের দলকে জয়ের পথে অনেকটাই এগিয়ে দেয়।

Rohit Sharma breaks Virat Kohli's record
Rohit Sharma breaks Virat Kohli's record

২৯শে মার্চ, রবিবার আইপিএল ২০২৬-এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে কার্যত ঝোড়ো মেজাজে ব্যাটিং করেন রোহিত শর্মা। আইপিএল ২০২৬-এর প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা। তিনি এদিন মাত্র ৩৮ বলে ৭৮ রান করেন। রোহিতের এই ইনিংসটি ছিল ছয়টি চার ও ছয়টি ছক্কা, যা তাদের দলকে জয়ের পথে অনেকটাই এগিয়ে দেয়।

আইপিএল ২০২৬-এ মুম্বইয়ের প্রথম ম্যাচেই বড় রেকর্ড করে ফেললেন রোহিত!

এদিন রোহিত তাঁর এই ঝোড়ো ইনিংসের মাধ্যমে রোহিত একটি বড় রেকর্ড গড়ে ফেলেছেন। টি-২০ ক্রিকেটে কোনো একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করার কৃতিত্ব এখন রোহিত শর্মার দখলেই থাকল। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রোহিতের মোট রান দাঁড়িয়েছে ১১৬১, যা বিশ্ব ক্রিকেটে এক‌ নয়া নজির।

আরো পড়ুন: KKR: ২৫ কোটি টাকার বিনিময়ে ক্যামেরন গ্রিনকে কিনেছে কেকেআর, কিন্তু এই বোলারকে দিয়ে আর বল করানো হবে না?

বিরাট কোহলির রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা!

এর আগে টি-২০ ক্রিকেটে কোনো একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করার রেকর্ড ছিল বিরাট কোহলির দখলে। কিন্তু, তিনি চেন্নাইয়ের বিরুদ্ধে ১১৬০ রান করেছিলেন। এছাড়াও পঞ্জাব ও দিল্লির বিরুদ্ধে তাঁর রানও এক হাজারের বেশি। তবে রোহিত এবার বিরাটের সেই রেকর্ড ভেঙে শীর্ষে উঠে এলেন।

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রোহিতের কৃতিত্ব:

রোহিত শর্মা কলকাতার বিরুদ্ধে এযাবৎ মোট ৩৬টি ম্যাচ খেলেছেন। তার মধ্যে ডেকান দলের হয়ে কিছু রান করলেও, বেশিরভাগ রান এসেছে মুম্বইয়ের জার্সিতেই। দীর্ঘদিন ধরে একই দলের বিরুদ্ধে ধারাবাহিক ভালো পারফরম্যান্সই তাঁকে যে এই জায়গায় পৌঁছে দিয়েছে তা বলায় যায়।

রোহিত শর্মার সামনে রয়েছে নতুন রেকর্ডের সুযোগ:

এখন রোহিত শর্মার সামনে রয়েছে আরও একটি দুর্দান্ত সুযোগ। দিল্লির বিরুদ্ধে আগামী ম্যাচে তিনি যদি বড় সংখ্যার রান করতে পারেন, তাহলে সেই দলের বিরুদ্ধেও সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়তে পারেন তিনি। সুতরাং, তাঁর এই ফর্ম মুম্বইয়ের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনই ব্যক্তিগত কেরিয়ারেও একের পর এক সাফল্যের দরজা যে খুলে দিচ্ছে তা কার্যত স্পষ্ট।

আরো পড়ুন: KKR vs MI: রোহিত-রিকলটনের 'ঝোড়ো' ইনিংসের তান্ডবে প্রথম ম্যাচেই হেরে গেল কেকেআর!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে