CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

KKR vs MI: রোহিত-রিকলটনের 'ঝোড়ো' ইনিংসের তান্ডবে প্রথম ম্যাচেই হেরে গেল কেকেআর!

আইপিএল ২০২৬-এর প্রথম ম্যাচে কেকেআরের বিরুদ্ধে খেলতে নেমে দুরন্ত জয় হাসিল করে নিল মুম্বই।

MI beats KKR-1
MI beats KKR-1

২৯শে মার্চ, রবিবার আইপিএল ২০২৬-এর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি  হয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বই ইন্ডিয়ান্স। আজকের ম্যাচে টস জেতে মুম্বই ইন্ডিয়ান্স। এরপর মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডেয়া প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন।

আইপিএল ২০২৬-এর‌ প্রথম ম্যাচে কেকেআরের পারফরম্যান্স!

শুরুটা খুব ভালোই করেছিলেন কেকেআর অধিনায়ক অজিঙ্কা রাহানে এবং ফিন অ্যালেন। কিন্তু ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে আউট হয়ে যান ফিন অ্যালেন। শার্দূল ঠাকুরের বলে তিলক বর্মার হাতে ক্যাচ দিয়ে তিনি ক্রিজে ফিরে যান। ১৭ বলে ৩৭ রান করেন এই কিউয়ি ব্যাটার। এদিনের ম্যাচে ৬ চার এবং ২ ছক্কা হাঁকিয়েছেন তিনি। ষষ্ঠ ওভার শেষে কলকাতা নাইট রাইডার্স ১ উইকেট হারিয়ে ৭৮ রান করেছে। অ্যালেনের জায়গায় ব্যাট করতে নামেন ক্যামেরন গ্রিন।

কিন্তু, কলকাতা নাইট রাইডার্স এবার দ্বিতীয় উইকেট হারায়। তারকা ব্যাটার ক্যামেরন গ্রিন ১০ বলে ১৮ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। অ্যালেনের পর গ্রিনকেও আউট করলেন শার্দূল ঠাকুর

আইপিএল ২০২৬-এর‌ প্রথম ম্যাচেই হাফসেঞ্চুরি করলেন রাহানে:

অধিনায়ক অজিঙ্কা রাহানে প্রথম ম্যাচেই দুর্দান্ত ব্যাটিং করেছেন। মাত্র ২৭ বলে তিনি হাফসেঞ্চুরি হাঁকালেন। পাওয়ার প্লে চলাকালীন রাহানে কার্যত চার-ছক্কার বন্যা বইয়ে দিয়েছিলেন। 

কিন্তু এরপর কলকাতা নাইট রাইডার্সে তৃতীয় উইকেটের পতন হল। অধিনায়ক অজিঙ্কা রাহানে ৪০ বলে ৬৭ রানের একটি দুর্দান্ত ইনিংস খেললেন। এবারেও রাহানের উইকেটও শিকার করলেন শার্দূল ঠাকুর।

আরো পড়ুন: CSK: ধোনি তো থাকছেন না, এবার এই 'হিটার'-কেও পাবে না সিএসকে!

অঙ্গকৃশ রঘুবংশী প্রথম ম্যাচেই দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকালেন:

কলকাতা নাইট রাইডার্সের তরুণ ব্যাটার অঙ্গকৃশ রঘুবংশী ২৮ বলে দুর্দান্ত হাফসেঞ্চুরি করলেন। যদিও পরের বলেই হার্দিক পান্ডেয়া তাঁকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দিলেন। 

এভাবেই শেষ হল কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং। নির্ধারিত ২০ ওভার শেষে তারা ৪ উইকেট হারিয়ে ২২০ রান করেছে। 

 শেষবেলায় কেকেআর ব্রিগেডের সহ অধিনায়ক রিঙ্কু সিং ২১ বলে ৩৩ রানের একটি ঝোড়ো ইনিংস খেলে গেলেন। পাশাপাশি, মুম্বইয়ের হয়ে একাই ৩টি উইকেট নিলেন শার্দূল ঠাকুর। একটি উইকেট নেন মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডেয়া। মুম্বই ইন্ডিয়ান্সের জেতার জন্য টার্গেট ছিল ২২১ রান।

আরো পড়ুন: KKR: হাজার নয় লাখে বেতন কেকেআরের চিয়ারলিডারদের! জানেন, কত টাকা বেতন পান নাইট শিবিরের চিয়ারলিডাররা?

আইপিএল ২০২৬-এর প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের পারফরম্যান্স!

শুরুটা দুর্দান্ত করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। পাওয়ার প্লে চলাকালীন মুম্বই ইন্ডিয়ান্স যথেষ্ট ভালো ব্যাটিং করল। রোহিত শর্মা এবং রায়ান রিকলটন দুজনেই লম্বা লম্বা ছক্কা হাঁকাচ্ছিলেন। 

হিটম্যানের হিটে হাফসেঞ্চুরি:

মুম্বই ইন্ডিয়ান্সের ওপেনিং ব্যাটার রোহিত শর্মা ঝড়ের গতিতে ব্যাট করছিলেন। মাত্র ২৩ বলে তিনি এদিন হাফসেঞ্চুরি হাঁকালেন। আইপিএল টুর্নামেন্টে এটাই রোহিতের দ্রুততম অর্ধশতরান। 

ফিফটি হাঁকালেন রায়ান রিকলটন:

রোহিতের পর এবার তাঁর ওপেনিং সতীর্থ রায়ান রিকলটনও দুর্দান্ত একটি হাফসেঞ্চুরি হাঁকালেন। আর সেকারণে ৯ ওভারে মুম্বই ইন্ডিয়ান্স বিনা উইকেটে ১১০ রান করে ফেলেছিল। 

কিন্তু, অবশেষে ভাঙল মুম্বই ইন্ডিয়ান্সের ওপেনিং পার্টনারশিপ। রোহিত শর্মা ৩৮ বলে ৭৮ রান করে সাজঘরে ফিরলেন। তাঁর ব্যাট থেকে ৬ চারের পাশাপাশি একই সংখ্যক ছক্কাও বেরিয়ে এসেছে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রথম উইকেট শিকার করলেন বৈভব অরোরা।

এরপর, মুম্বই ইন্ডিয়ান্সের উইকেটকিপার ব্যাটার রায়ান রিকলটন ৪৩ বলে ৮১ রান করলেন। অল্পের জন্য তিনিও একেবারে নিশ্চিত শতরান হাতছাড়া করলেন। অনুকূল রয় তাঁকে রান আউট করে সাজঘরে ফেরত পাঠিয়ে দিলেন।

কিন্তু, শেষ পর্যন্ত ৫ বল বাকি থাকতেই হার্দিকের ঝোড়ো শটে ৬ উইকেটে জয় হাসিল করে নির মুম্বই ইন্ডিয়ান্স।

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে