CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

KKR: হাজার নয় লাখে বেতন কেকেআরের চিয়ারলিডারদের! জানেন, কত টাকা বেতন পান নাইট শিবিরের চিয়ারলিডাররা?

এই আইপিএলে যাঁদের ভূমিকাকে সেভাবে গুরুত্ব দেওয়া হয় না তাঁরা হলেন চিয়ারলিডার। মাঠে ক্রিকেটাররা চার-ছক্কা হাঁকালেই দর্শকদের সাথে সাথেই উল্লাসে মেতে ওঠেন বিভিন্ন দলের চিয়ারলিডাররা। দর্শকদের বিনোদন দেওয়াই তাঁদের কাজ। কিন্তু আইপিএলে চিয়ারলিডারদের বেতন নির্দিষ্ট নয়। নির্ধারিত বেতনের পাশাপাশি অতিরিক্ত বোনাস সহ বিভিন্ন উৎস থেকে রোজগার করেন তাঁরা।

KKR Cheerleaders
KKR Cheerleaders

বহু অপেক্ষার পর ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আইপিএল ২০২৬। বিশ্বের সবচেয়ে বড় লিগ হল আইপিএল। কিন্তু, এই আইপিএলে যাঁদের ভূমিকাকে সেভাবে গুরুত্ব দেওয়া হয় না তাঁরা হলেন চিয়ারলিডার। মাঠে ক্রিকেটাররা চার-ছক্কা হাঁকালেই দর্শকদের সাথে সাথেই উল্লাসে মেতে ওঠেন বিভিন্ন দলের চিয়ারলিডাররা। দর্শকদের বিনোদন দেওয়াই তাঁদের কাজ। কিন্তু আইপিএলে চিয়ারলিডারদের বেতন নির্দিষ্ট নয়। নির্ধারিত বেতনের পাশাপাশি অতিরিক্ত বোনাস সহ বিভিন্ন উৎস থেকে রোজগার করেন তাঁরা। তবে একথা জানলে অবাক হবেন যে, আইপিএলের ১০টি দলের মধ্যে সবচেয়ে বেশি অর্থ উপার্জন করেন কলকাতা নাইট রাইডার্সের চিয়ারলিডাররাই।

আইপিএলে কত টাকা বেতন পান চিয়ারলিডাররা?

আইপিএলের প্রতিটি দলের চিয়ারলিডারদের বেতন কাঠামো ভিন্ন‌ ভিন্ন। কিন্তু সেই সব দলের মধ্যে নিজের দলের চিয়ারলিডারদের সবথেকে বেশি বেতন দেয় কলকাতা নাইট রাইডার্স। বলাই বাহুল্য, বিগত দিনগুলিতে শাহরুখ খানের ফ্রাঞ্চাইজি চিয়ারলিডারদের বেতন ক্রমাগত বাড়িয়েই চলেছে। সূত্র মারফত জানা গিয়েছে, আইপিএলে চিয়ারলিডারদের সর্বোচ্চ বেতন প্রদানকারী ফ্র্যাঞ্চাইজি হল কেকেআর। নাইট শিবির তাদের মেয়েদের পেছনে প্রতি ম্যাচ বাবদ ২৪ থেকে ২৫ হাজার টাকা খরচ করে। আথ ফাইনাল বা সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে বেতনের পাশাপাশি ব্যবস্থা থাকে পারফরমেন্স বোনাসের। এছাড়াও অন্যান্য ম্যাচেও পারফরম্যান্স বোনাস পেয়ে থাকেন চিয়ারলিডাররা।

আরো পড়ুন: IPL 2026: আইপিএল ২০২৬-এর শুরুটা হল বিতর্ক দিয়েই, বেঙ্গালুরু-হায়দরাবাদ ম‍্যাচে প্রশ্ন উঠছে ক্লাসেনের আউট নিয়ে!

অন্যান্য ফ্রাঞ্চাইজিতে চিয়ারলিডারদের বেতন কত:

কলকাতা নাইট রাইডার্স আইপিএলে চিয়ারলিডারদের সর্বোচ্চ বেতন প্রদানকারী ফ্রাঞ্চাইজি হলেও দিল্লি ক্যাপিটাল্‌‌‌স, পঞ্জাব কিংস, সানরাইজার্স হায়দরাবাদের মতো কিছু দল তাদের মেয়েদের ১০ থেকে ১৫ হাজার টাকা দিয়ে থাকে বলে জানা গিয়েছে। আর যা সব থেকে কম বেতন। 

চিয়ারলিডারদের আর কী কী ব্যবস্থা থাকে?

প্রসঙ্গত, নির্দিষ্ট বেতন, বোনাসের পাশাপাশি চিয়ারলিডারদের বিমান ভাড়া থেকে শুরু করে হোটেল খরচ, এমনকি খাওয়া দাওয়ার দায়িত্বও থাকে ফ্রাঞ্চাইজিরই।

আরো পড়ুন: Virat Kohli: 'কিং কোহলি'-র ৬৯ রানের ইনিংসে ২৬ বল বাকি থাকতেই জিতে গেল আরসিবি!

ট্যাগ:Kolkata Knight Riders

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে