CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

CSK: ধোনি তো থাকছেন না, এবার এই 'হিটার'-কেও পাবে না সিএসকে!

মহেন্দ্র সিংহ ধোনির পর এবার ডেওয়াল্ড ব্রেভিস। পর পর সিএসকের ক্রিকেটারেরা চোট পাচ্ছেন। ৩০শে মার্চ, সোমবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে চেন্নাই সুপার কিংস। কিন্তু তার আগেই বেজায় সমস্যায় পড়েছে তারা।

MS Dhoni Injury
MS Dhoni Injury

আইপিএল ২০২৬-এর শুরুটা কেমন হবে চেন্নাই সুপার কিংসের? হ্যাঁ, বর্তমানে এই প্রশ্নটা মাথাচাড়া দিচ্ছে।তার কারণ, এই মরশুমের আইপিএলের শুরুতেই বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিংহ ধোনির পর এবার ডেওয়াল্ড ব্রেভিস। পর পর সিএসকের ক্রিকেটারেরা চোট পাচ্ছেন। ৩০শে মার্চ, সোমবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে চেন্নাই সুপার কিংস। কিন্তু তার আগেই বেজায় সমস্যায় পড়েছে তারা। এমএস ধোনির পর এই বার ব্রেভিসও চোট পেয়েছেন।

আইপিএল ২০২৬-এ খেলতে নামার আগেই ডেওয়াল্ড ব্রেভিস!

‘রেভস্পোর্টজ’ ইতিমধ্যেই জানিয়েছে, ব্রেভিসের পেশিতে টান ধরেছে। ফলত, চেন্নাইয়ের প্রথম দু’-তিনটি ম্যাচে তিনি খেলতে পারবেন না। আগেরবার আইপিএলের মরশুমের মাঝপথে ব্রেভিসকে সই করিয়েছিল চেন্নাই। বাকি মরশুমে যথেষ্ট ভালো খেলেছিলেন তিনি। আর সেই কারণেই এ বার তাঁকে এবার ধরে রেখেছে চেন্নাই। কিন্তু আইপিএল ২০২৬-এর প্রথম কয়েকটি ম্যাচে তাঁকে পাওয়া যাবে না।

কেন ব্রেভিসকে 'বেবি এবি' বলা হয়:

ক্রিকেটবিশ্বে ‘বেবি এবি’ নামে পরিচিত ব্রেভিস। কারণ, তাঁর ব্যাট করার ধরন অনেকটা দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এবি ডিভিলিয়ার্সের মতো। মাঠের চার দিকে বড় বড় শট মারতে পারেন তিনি। আর সেই কারণেই ডিভিলিয়ার্সের সঙ্গে তুলনা করে ‘বেবি এবি’ বলে ডাকা হয় তাঁকে। এ বারের আইপিএলে চেন্নাই যথেষ্ট ভরসা করেছিল ব্রেভিসের উপর। কিন্তু দুর্ভাগ্যবশত শুরুতে পাওয়া যাবে না তাঁকে।

আরো পড়ুন: KKR: হাজার নয় লাখে বেতন কেকেআরের চিয়ারলিডারদের! জানেন, কত টাকা বেতন পান নাইট শিবিরের চিয়ারলিডাররা?

আইপিএল ২০২৬-এ প্রথম কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না ধোনিও!

ব্রেভিসের আগে ধোনির চোটের খবর সামনে এসেছে। সিএসকে সূত্রে জানা গেছে, কঠোর অনুশীলন করতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন ধোনি। এযাবৎ চিকিৎসকেরা জানিয়েছেন, পুরো সুস্থ হয়ে মাঠে নামতে প্রায় ৩ সপ্তাহ লাগবে তাঁর। সাধারণত পায়ের পেশিতে চোট লাগলে মোটামুটি দু’সপ্তাহেই সুস্থ হওয়া যায়। কিন্তু ধোনির আগে থেকেই পায়ে সমস্যা রয়েছে। এমনকি, ধোনির হাঁটুতে অস্ত্রোপচারও হয়েছে। ফলে পুরো সুস্থ হতে আরও বেশি সময় লাগবে তাঁর।

আইপিএল ২০২৬-এ কবে মাঠে নামবেন ধোনি:

সিএসকের দ্বিতীয় ম্যাচ রয়েছে ৩ এপ্রিল পঞ্জাব কিংসের বিরুদ্ধে। চেন্নাইয়ের তৃতীয় প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচ রয়েছে ৫ এপ্রিল। চেন্নাইয়ের চতুর্থ ম্যাচ ১১ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। ১৪ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স ও ১৮ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে তারা। এই ছ'টি ম্যাচে ধোনি খেলতে পারবেন না। ২৩শে এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলার আগে ধোনি সুস্থ হয়ে উঠবেন বলেই আশা করছেন চিকিৎসকেরা। এখন দেখার বিষয় ধোনির শারীরিক অবস্থা কেমন থাকে।

আরো পড়ুন: IPL 2026: আইপিএল ২০২৬-এর শুরুটা হল বিতর্ক দিয়েই, বেঙ্গালুরু-হায়দরাবাদ ম‍্যাচে প্রশ্ন উঠছে ক্লাসেনের আউট নিয়ে!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে