CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

Shardul Thakur: এক ম্যাচেই বুঝিয়ে দিলেন শার্দুল ঠাকুরকে কেন 'লর্ড' শার্দুল বলা হয়!

টি-২০ ক্রিকেটের ছাঁচে যাকে একেবারেই ফেলা যায় না, এমন বোলারদের তালিকাতেই থাকবেন শার্দূল ঠাকুর। কিন্তু, এদিন ম্যাচে তিনটি উইকেট নিয়ে কার্যত সবাইকে চমকে দিলেন শার্দুল।

Shardul Thakur proves why he is called Lord Shardul
Shardul Thakur proves why he is called Lord Shardul

রবিবার, ২৯শে মার্চ মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বই ইন্ডিয়ান্স। আর এই টি-২০ ক্রিকেটের ছাঁচে যাকে একেবারেই ফেলা যায় না, এমন বোলারদের তালিকাতেই থাকবেন শার্দূল ঠাকুর। কিন্তু, এদিন ম্যাচে তিনটি উইকেট নিয়ে কার্যত সবাইকে চমকে দিলেন শার্দুল।

কেন শার্দুল ঠাকুরকে 'লর্ড' বলা হয়?

শার্দুলের বলে না আছে গতি, না আছে কোনো ক্লাসিক সুইং, এমনকি ভ্যারিয়েশনও খুব একটা বেশি নেই। কিন্তু তবুও নিজের দক্ষতায় উইকেট তুলে নেওয়ার এক অদ্ভুত ক্ষমতা রয়েছে শার্দুলের। আর সেই কারণেই হয়তো শার্দুদের নামের আগে 'লর্ড' বসানো হয়। আইপিএল ২০২৬-এ মুম্বইয়ের জার্সিতে প্রথম ম্যাচেই পরিচিত ছন্দে দেখা গেল তাঁকে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তিনিই হয়ে উঠলেন ম্যাচের মোড় ঘোরানোর কারিগর। ফলে, 'প্লেয়ার অফ দ্য ম্যাচে'র পুরস্কারও জিতে নেন তিনি।

আইপিএল ২০২৬-এ মুম্বইয়ের প্রথম ম্যাচে শার্দুলের পারফরম্যান্স!

ফিন অ্যালেনকে দিয়ে অভিযান শুরু করেন শার্দুল ঠাকুর। তারপর উইকেটে থিতু হয়ে যাওয়া অজিঙ্ক রাহানে, ক্যামেরন গ্রিনকেও সাজঘরে ফেরান শার্দুল। এরকম একটা হাই স্কোরিং রানের ম্যাচে ৩৯ রান দিয়ে তিনি ৩ উইকেট তুলে নেন। এই উইকেটগুলো যদি তিনি ঠিক সময়ে না নিতেন তাহলে হয়ত মুম্বইয়ের সামনে আরও বড় লক্ষ্য রাখত কেকেআর। লখনউ সুপার জায়ান্টস থেকে মুম্বইয়ে ফিরে এসে শার্দুল যেন নতুন এক ভূমিকা পেয়েছেন। আর সাপোর্ট বোলার নন, তিনি এখন উইকেট নেওয়ার মূল অস্ত্র‌ হয়ে উঠেছেন। জাসপ্রীত বুমরাহর সঙ্গে তাঁর জুটি ভালোভাবেই জমে উঠবে বলেই মনে করছে ক্রিকেটমহল।

আরো পড়ুন: Rohit Sharma: কিং কোহলির এই 'রেকর্ড' ভেঙে দিলেন রোহিত শর্মা!

ম্যাচ শেষে কী বললেন শার্দুল:

সূত্রের খবর, ম্যাচের পর শার্দুল ঠাকুর বলেন, “এটা আমার নিজের শহর। এখানে এসে যেভাবে সমর্থন পেয়েছি, সেটা এক কথায় অসাধারণ। সরাসরি প্রথম একাদশে সুযোগ পাওয়াটা আত্মবিশ্বাস বাড়িয়েছে। তার জন্য পুরো টিমকে ধন্যবাদ।” কীভাবে এত সীমিত ক্ষমতা থাকা সত্ত্বেও এতটা সফল হন শার্দুল? আগের এক সাক্ষাৎকারে বলেছিলেন, “আমি শুধু বলটা করি। পিচে পড়ার পর কী হবে, তা জানি না।” এই সহজ কথার মধ্যেই লুকিয়ে আছে তাঁর শক্তি। ভিন্ন সিম পজিশন, সূক্ষ্ম গতি পরিবর্তনকে যেভাবে কাজে লাগান তিনি, তাতে করে তাঁকে সামলানো ব্যাটারদের জন্য যথেষ্ট কষ্টসাধ্য হয়ে ওঠে।

'লর্ড' শার্দুলকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় উঠেছে ঝড়:

এদিনের দুর্ধর্ষ পারফরম্যান্সের পর 'লর্ড' শার্দুল এবার সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডে। এ বিষয়ে ইতিমধ্যেই এক নেটিজেন লিখেছেন, 'ক্রিকেটের সব নিয়ম ভুলে যান। শার্দুল নিজের নিয়মে খেলে।' অপরজন মন্তব্য করেছেন, 'যখনই ম্যাচ হাতছাড়া হতে বসে, তখনই লর্ড ঠাকুর অবতীর্ণ হন। এটা আর কাকতালীয় নয়।' আবার, অন্য নেটিজেনের কথায়, 'বুমরাহ নিয়ন্ত্রণ করে, ঠাকুর ধ্বংস করে। মুম্বইয়ের বোলিং পারফেক্ট ব্যালান্স।' কেউ মজার ছলে লেখেন, 'পিচ, কন্ডিশন কিছুই লাগে না। লর্ড চাইলে উইকেট আসবেই।'

আরো পড়ুন: KKR: ২৫ কোটি টাকার বিনিময়ে ক্যামেরন গ্রিনকে কিনেছে কেকেআর, কিন্তু এই বোলারকে দিয়ে আর বল করানো হবে না?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে