কেকেআরের জন্য চলে এল বিরাট 'গুড নিউজ'! সব চিন্তা শেষ করে আইপিএল ২০২৬-এর আগে নাইটরা পেলেন বড় স্বস্তি!
এই মরশুমের আইপিএল শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। তবে এই পরিস্থিতিতে, অংশগ্রহণকারী সমস্ত ফ্র্যাঞ্চাইজি তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। আর এই আবহেই তিনি বারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের জন্য চলে এল বিরাট সুখবর।

আইপিএল ২০২৬-এর অনুষ্ঠান সূচি ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে। আগামী ২৮শে মার্চ থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল। সুতরাং, এই মরশুমের আইপিএল শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। তবে এই পরিস্থিতিতে, অংশগ্রহণকারী সমস্ত ফ্র্যাঞ্চাইজি তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। আর এই আবহেই তিনি বারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের জন্য চলে এল বিরাট সুখবর।
আইপিএল ২০২৬-এর আইপিএল শুরুর আগে কী 'গুড নিউজ' পেল কেকেআর?
আসলে, এই মরশুমের আইপিএল শুরুর আগে কেকেআর তাদের কিছু খেলোয়াড়ের ফিটনেস এবং ফর্ম নিয়ে যথেষ্ট চিন্তিত রয়েছে। ইতিমধ্যেই হর্ষিত রানাকে নিয়েও চিন্তায় রয়েছে নাইট শিবির। তবে, কেকেআরের জন্য এবার এক বড় সুখবর হল অলরাউন্ডার ক্যামেরন গ্রিন আইপিএল শুরুর ঠিক আগেই নিজের চেনা ফর্মে ফিরেছেন।
কেন আইপিএল ২০২৬-এর আগে একটু হলেও চিন্তা কমল কেকেআরের?
সম্প্রতি সমাপ্ত হওয়া টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ ব্যাট এবং বল উভয় ক্ষেত্রেই খারাপ পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন ক্যামেরন গ্রিন। অনেকদিন ধরেই নিজের চেনা ফর্মকে ফিযিয়ে আনতে তিনি লড়াই করছিলেন। তবে বিশ্বকাপ থেকে ফিরে আসার পর, গ্রিন অস্ট্রেলিয়ায় চলমান শেফিল্ড শিল্ডে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। আর সেখানেই তিনি মরশুমের শেষ ম্যাচটিতে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকান।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে খেলার সময়ে ক্যামেরন গ্রিন, নিউ সাউথ ওয়েলসের বিরুদ্ধে দুর্দান্ত ইনিংস খেললেন। যেখানে তিনি করেন অপরাজিত ১৩০ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন। এর আগে গত বছর অগাস্টে তিনি সেঞ্চুরি করেছিলেন। তবে, সম্প্রতি খেলা এই দুরন্ত ইনিংসে গ্ৰিন মোট ৫ টি ছক্কা মারেন।
২৫.২০ কোটি টাকায় গ্রিনকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স:
প্রসঙ্গত, গত বছরের শেষের দিকে সম্পন্ন হওয়া আইপিএলের নিলামে ক্যামেরন গ্রিনকে দলে নিতে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকা খরচ করে। সুতরাং, মরশুম শুরুর আগেই ক্যামেরন গ্রিনের ফর্মে ফিরে আসা নাইট শিবিরের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর বলা চলে।
আর শুধুমাত্র তাই নয়, গ্রিনের ফর্মে ফিরে আসায় দলের ব্যাটিং যথেষ্ট শক্তিশালী হবে। তবে, গ্রিন বল করবেন কিনা তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। কারণ তিনি এই শেফিল্ড শিল্ড ম্যাচে বল করেননি। এমনকি এর আগে টি-২০ বিশ্বকাপেও তাঁকে তেমন বোলিং করতে দেখা যায়নি।
ট্যাগ:


