এবারের আইপিএলে আরও বিধ্বংসী হতে চলেছে, নাইট শিবিরে এবার এন্ট্রি নিলেন ভয়ঙ্কর ওপেনাররা! কী করবে প্রতিপক্ষ দল?

মিনি নিলাম থেকে শুরু করে দলের একেবারে খোলনলচে বদলে ফেলেছে ৩ বারের আইপিএল চ্যাম্পিয়নরা। আর, এতদিন কেকেআরের যে সমস্যাগুলির এবার সমাধান করতে হবে তার মধ্যে অন্যতম হল নাইট শিবিরের ওপেনিং সমস্যা।

Souvik Das
Souvik Das

3 মিনিট পড়া
Kolkata Knight Riders
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর‌ পালা শেষ। এবার আসছে আইপিএলের আনন্দ। হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরেই শুরু হয়ে যাবে আইপিএল ২০২৬। ইতিমধ্যেই দিনক্ষণও ঠিক হয়ে গেছে। মার্চের ২৮ তারিখ থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল। আর এই আইপিএলে কোনো দলই নিজের এক ইঞ্চি জমিও ছাড়তে চায় না। তাই নতুন মরশুমে নতুন করে দল ঢেলে সাজিয়েছে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি।  আর, এবারের আইপিএলে বিশেষ নজর রয়েছে কলকাতা নাইট রাইডার্সের দিকে।

কেন ফ্যানেদের নজর এবার কেকেআরের দিকে রয়েছে?

মিনি নিলাম থেকে শুরু করে দলের একেবারে খোলনলচে বদলে ফেলেছে ৩ বারের আইপিএল চ্যাম্পিয়নরা। আর, এতদিন কেকেআরের যে সমস্যাগুলির এবার সমাধান করতে হবে তার মধ্যে অন্যতম হল নাইট শিবিরের ওপেনিং সমস্যা। ২০২৪ সালে কেকেআরের যে চ্যাম্পিয়ন হয়েছিল, তার অন্যতম কারণ ছিল ফিল সল্ট ও সুনীল নারিনের দুর্ধর্ষ ওপেনিং জুটি।

আরো পড়ুন: শাস্তি পেতে হল অর্শদীপ সিংকে, ফাইনাল ম্যাচে মিচেলকে বল ছুড়ে মেরেছিলেন, তাই এবার সাজা জানিয়ে দিল আইসিসি!

কেন কেকেআর ২০২৫ সালের আইপিএলে বিফল হয়েছিল?

আসলে, ২০২৫ সালে কেকেআরের ওপেনিং জুটি সেভাবে সফল হয়নি। আর তাই এবার কেকেআরের ওপেনার কারা হবে তা নিয়ে জোর জল্পনা চলছে। কিন্তু, এই মুহূর্তে যেটা বলা বাহুল্য তা হল, টি-২০ বিশ্বকাপ কিছুটা আশার আলো দেখিয়েছে নাইটদের। এবার কেকেআর ওপেনিং সমস্যার সমাধান পেলেও পেতে পারে।

ফিন অ্যালেন ও টিম সাইফার্ট রয়েছেন দুর্দান্ত ফর্মে!

নিউজিল্যান্ডের অন্যতম দুই ওপেনার হলেন ফিন অ্যালেন ও টিম সাইফার্ট। তাঁরা দুজনেই এবারের টি-২০ বিশ্বকাপে দুর্দান্ত ব্যাটিং করে নজর কেড়েছেন। ইডেনে সেমিতে কার্যত ঝোড়ো ইনিংস খেলেন দুজনেই। এই দুই তারকার সঙ্গে কেকেআরের সম্পর্কের একটা কারণও রয়েছে।

গত বছরের ডিসেম্বরে আবুধাবিতে অনুষ্ঠিত ক্ষুদ্র নিলামে কেকেআর খুব কম দামে এই দুই কিউই ব্যাটারকে নিজেদের দলে নিয়েছিল। ফিন অ্যালেনকে ২ কোটি টাকায় আর টিম সাইফার্টকে ১ কোটি ৫০ লক্ষ টাকায় কিনেছিল নাইট শিবির।

আরো পড়ুন: আইপিএল ২০২৬ শেষ হওয়ার আগেই নিশ্চিত হয়ে যাবে রোহিত-কোহলির আগামীদিনের ভবিষ্যৎ, স্পষ্ট করে দিলেন 'হেডমাস্টার'!

কিন্তু, এখনও পর্যন্ত আইপিএলে কেকেআরের হয়ে দুজন একসঙ্গে ওপেন করবেন কিনা, তা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। কেননা, দলে ওপেনিংয়ের জন্য ইতিমধ্যেই বেশ কয়েকটি বিকল্প নাম রয়েছে। আর দুজনেই উইকেটরক্ষক হওয়ায় তাদের মধ্যে একজন সম্ভবত সুনীল নারিনের সঙ্গে ওপেন করবেন। 

রাসেলের অবসরের পর কেকেআর সম্ভবত মিডল অর্ডারে শক্তিশালী ব্যাটার হিসেবে রভম্যান পাওয়েলকে জায়গা দেবে। এছাড়া, অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে ওপরের দিকে ব্যাট করানোর পরিকল্পনাও থাকতে পারে বলে আশা করা যাচ্ছে। যদিও এই সব প্রশ্নের উত্তর মিলবে আর মাত্র কয়েক দিন পরেই।

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে