CSK vs DC: দিল্লি ম্যাচের আগে বিরাট পরীক্ষা ধোনির, সুখবর পেতে চলেছে চেন্নাই!

ফর্মে থাকা দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কঠিন ম্যাচ রয়েছে চেন্নাইয়ের। তবে তার আগে অবশ্য ভালো খবর চেন্নাই শিবিরে। এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন মহেন্দ্র সিংহ ধোনি। যদিও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের আগে ফিটনেস পরীক্ষা দিতে হবে ধোনিকে।

Souvik Das
Souvik Das

2 মিনিট পড়া
MS Dhoni update
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

আইপিএল ২০২৬-এ শুরু থেকেই হারের ধাক্কায় কার্যত হাঁপিয়ে উঠেছে চেন্নাই সুপার কিংস। এবার হারের হ্যাটট্রিক হয়েছে তাদের। যা পরিস্থিতি তাতে পরের ম্যাচ জিততে না পারলে শুরুতেই প্লে-অফের অঙ্ক কঠিন হয়ে যাবে চেন্নাইয়ের জন্য। ফর্মে থাকা দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কঠিন ম্যাচ রয়েছে চেন্নাইয়ের। তবে তার আগে অবশ্য ভালো খবর চেন্নাই শিবিরে। এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন মহেন্দ্র সিংহ ধোনি। যদিও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের আগে ফিটনেস পরীক্ষা দিতে হবে ধোনিকে। তার পরেই ছাড়পত্র পাবেন তিনি। দিল্লি ম্যাচে ফিরতে পারেন দলের নির্ভরযোগ্য বিদেশি ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিসও।

চেন্নাই শিবিরে এবার ফিরবেন ধোনি!

প্রস্তুতি পর্বে পায়ের পেশিতে জোর চোট পেয়েছিলেন ধোনি। ফলে প্রথম তিনটি ম্যাচে খেলেননি তিনি। অনুশীলন করলেও ম্যাচের দিন দলের সঙ্গে মাঠে যাননি। তাঁকে সময় দিয়েছে চেন্নাই। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচের আগে অনুশীলনে ব্যাটিংয়ে অতিরিক্ত সময় দেন ধোনি। কিন্তু তাঁকে দেখে মনে হয়নি, বিশেষ সমস্যা হচ্ছে।

আরো পড়ুন: কোহলির সঙ্গে খেলা এই ব্যাটার এবার স্বীকার করে নিলেন আইপিএলের জন্য তাঁর কেরিয়ার শেষ হয়ে গেছে!

কতটা ফিট রয়েছেন ধোনি:

‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছে, এই বার ধোনির ফিটনেস পরীক্ষা হবে। আর তার পরেই খেলার অনুমতি পাবেন মাহি। এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম, চোট সারিয়ে ফিটনেস পরীক্ষা ছাড়া কোনও ক্রিকেটার খেলার অনুমতি পান না। তবে ধোনিকে দেখে মনে হচ্ছে, ফিটনেস পরীক্ষা পাশ করতে খুব একটা সমস্যা তাঁর হবে না। আগামী ১১ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে চেন্নাই। আর সেই ম্যাচেই খেলতে পারেন ধোনি।

আরও একটি খুশির খবর পেল চেন্নাই শিবির!

এবার ব্রেভিসকে নিয়েও খুশির খবর এল চেন্নাই শিবিরে। প্রস্তুতি শিবিরে তাঁরও পেশিতে টান ধরেছিল। দলের সঙ্গে গুয়াহাটি ও বেঙ্গালুরু গেলেও খেলেননি তিনি। ১০০ শতাংশ ফিট না থাকায় তাঁকে খেলানো হয়নি। দিল্লি ম্যাচের আগে আপাতত পাঁচ দিন সময় রয়েছে। এর মধ্যে ব্রেভিস খেলার জন্য ১০০ শতাংশ ফিট হয়ে যাবেন বলে আশা চেন্নাইয়ের।

আরো পড়ুন: সুনীল গাভাস্কারের কথা শুনলেই কপাল খুলতে পারে কেকেআরের! দল থেকে বাদ দিতে হবে এই ক্রিকেটারকে!

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে