CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

কোহলির সঙ্গে খেলা এই ব্যাটার এবার স্বীকার করে নিলেন আইপিএলের জন্য তাঁর কেরিয়ার শেষ হয়ে গেছে!

আইপিএলের জন্যই নাকি ক্ষতি হয়েছে এই ক্রিকেটারের আন্তর্জাতিক ক্রিকেটজীবনের। অবসরের ১২ বছর পরেও আক্ষেপ যায়নি কেভিন পিটারসেনের।

Kevin Pietersen unhappy
Kevin Pietersen unhappy

জমে উঠেছে আইপিএল ২০২৬-এর আসর। আইপিএল নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে যেমন একটা আলাদা উত্তেজনা আছে, তেমনই টি-২০ ফরম্যাটের এই খেলা নিয়ে অনেক সমালোচনাও আছে। আইপিএলের জন্যই নাকি ক্ষতি হয়েছে এই ক্রিকেটারের আন্তর্জাতিক ক্রিকেটজীবনের। অবসরের ১২ বছর পরেও আক্ষেপ যায়নি কেভিন পিটারসেনের। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটারের মতে, আইপিএল খেলার সিদ্ধান্ত তাঁর বড় ভুল। কিন্তু কেন এমন বললেন তিনি?

আইপিএলের জন্য কেরিয়ার শেষ হয়েছে!

সালটা ২০০৯।  রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএলে অভিষেক হয়েছিল পিটারসেনের। পরে দিল্লি ক্যাপিটালস এবং রাইজ়িং পুণে সুপারজায়ান্টের হয়েও খেলেছেন। ২০১৬ সালে শেষ বার আইপিএল খেলেন পিটারসেন। ভারতের টি-২০ লিগই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটজীবনের ক্ষতি করেছে বলে মনে করেন তিনি। 

কী জানালেন কোহলির সতীর্থ:

সম্প্রতি এক পডকাস্ট সাক্ষাৎকারে বিরাট কোহলির প্রাক্তন সতীর্থ বলেছেন, ‘‘আইপিএলের জন্য আমাকে সবচেয়ে বড় ত্যাগ করতে হয়েছে। আমি আমার কেরিয়ার নষ্ট করেছি। তাই আমি একদমই আইপিএলের পক্ষে নেই। সে জন্যই এই প্রতিযোগিতার সঙ্গে যুক্ত সকলে আমার বিপক্ষে।’’ ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটারের দাবি, আইপিএল না খেললে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটজীবন আরও বড় হত। পিটারসেন বলেছেন, ‘‘ইংল্যান্ডের হয়ে শেষ ম্যাচ খেলার সময় আমার বয়স ছিল ৩৩। দেশের হয়ে ১০৪টি টেস্ট খেলার সুযোগ হয়েছিল। আমার অন্তত ১৫০-১৬০টি টেস্ট খেলা উচিত ছিল। টেস্টে ১২ থেকে ১৩ হাজার রান করা উচিত ছিল আমার। এগুলো আমার প্রাপ্য ছিল।’’

আরো পড়ুন: সুনীল গাভাস্কারের কথা শুনলেই কপাল খুলতে পারে কেকেআরের! দল থেকে বাদ দিতে হবে এই ক্রিকেটারকে!

আইপিএল নিয়ে আর কী দাবি করলেন পিটারসন!

এ প্রসঙ্গে পিটারসেনের দাবি, তাঁর ক্রিকেটজীবনের ক্ষতি হলেও ইংল্যান্ডের এখনকার ক্রিকেটারেরা লাভবান হচ্ছেন। এ নিয়ে তিনি বলেছেন, ‘‘কিছু দিন আগে জস বাটলারের একটা সাক্ষাৎকার নিয়েছিলাম। বাটলারও আমায় ধন্যবাদ জানিয়ে বলেছিল, আমার ত্যাগের সুফল এখনকার ক্রিকেটারেরা পাচ্ছে।’’

আইপিএলের বিরুদ্ধে এর বেশি কিছু বলতে রাজি হননি পিটারসেন। তাঁর বক্তব্য, ‘‘শুরুর দিকে একটা সমস্যা হয়েছিল। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড আমার বিরুদ্ধে দ্য টেলিগ্রাফকে ব্যবহার করেছিল। ক্রিকেটজীবনের শেষ দিকে যা কাম্য ছিল না। তাই এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। এ সব নিয়ে আগে অনেক কথা হয়েছে। এখন আমি সুখে, শান্তিতে জীবন কাটাচ্ছি।’’

আরো পড়ুন: আগামী ১০০ বছরেও আইপিএলের এই বোলারের রেকর্ড ভাঙা অসম্ভব!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে