আর সুযোগ ছাড়বেন না ধোনি, এবারের আইপিএলে ট্রফি নিয়েই ছাড়বেন! নতুন জার্সি গায়ে আইপিএলের প্রস্তুতি শুরু করে দিল চেন্নাই!
এই দিনই প্রকাশ্যে এসেছে পাঁচ বারের আইপিএল ট্রফি জয়ী চেন্নাইয়ের নতুন জার্সি। সকাল ৭.০৭ মিনিটে সমাজমাধ্যমের একটি পোস্টে এই নতুন জার্সির উন্মোচন করা হয়।

এখন চলছে টি-২০ বিশ্বকাপ ২০২৬। প্রতিটি ম্যাচেই থাকছে টানটান উত্তেজনা। রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারত দুর্দান্ত জয়লাভ করেছে। যার ফলে সরাসরি সেমিতে জায়গা করে নিয়েছে টিম ইন্ডিয়া। বিশ্বকাপ শেষ হলেই শুরু হয়ে যাবে আইপিএল। ইতিমধ্যেই প্রত্যেকটি দল নিজেদেরকে গুছিয়ে নিচ্ছে। এরই মধ্যে প্রকাশ্যে এল চেন্নাইয়ের প্রস্তুতির এক ঝলক।
আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছে ধোনির চেন্নাই!
হ্যাঁ, রবিবার থেকেই আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছে চেন্নাই সুপার কিংস। জানা যাচ্ছে, বেশির ভাগ ভারতীয় ক্রিকেটারও যোগ দেবেন শিবিরে। এমনকি চেন্নাই সূত্রে জানা গিয়েছে, প্রস্তুতিতে থাকছেন মহেন্দ্র সিংহ ধোনিও।
চেন্নাইয়ের মুখ্যকর্তা এ বিষয়ে ঠিক কী জানালেন?
চেন্নাই শিবিরের মুখ্যকর্তা কাশী বিশ্বনাথন ‘ক্রিকবাজ’ ওয়েবসাইটে জানিয়েছেন, “রবিবার থেকে আমাদের শিবির শুরু হয়ে যাচ্ছে। এমএস ধোনিও শিবিরে যোগ দেবে।”
সূত্র মারফত জানা গিয়েছে, চেন্নাইয়ের হাই-পারফরম্যান্স কেন্দ্রে প্রস্তুতি শুরু করবে চেন্নাই সুপার কিংস। ১৫ জন ভারতীয় ক্রিকেটার এই শিবিরে অংশ নেবেন। তবে এটাও জানা গেছে যে, বিশ্বকাপের দলে থাকা সঞ্জু স্যামসন এবং শিবম দুবে দেরি করে এই শিবিরে যোগ দেবেন। বিশ্বকাপ শেষ হওয়ার পর তাঁদের যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। সদ্য রঞ্জি ফাইনাল খেলে ওঠা শ্রেয়াস গোপালও কিছু দিন পর শিবিরে যোগ দেবেন বলে খবর।
এমনকি, বিদেশি ক্রিকেটার বা কোচেরাও কেউ কেউ এখনই আসছেন। তাঁরা অবশ্য ৭ মার্চের পর শিবিরে যোগ দিতে পারেন বলেই জানা যাচ্ছে। আপাতত সহকারী কোচ শ্রীধরন শ্রীরাম এবং রাজীব কুমারের প্রশিক্ষণে শিবির চলবে। এদিকে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার কারণে কবে এবং কীভাবে বিদেশি ক্রিকেটারেরা আসবেন তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। আগামী কয়েক দিন সিচুয়েশন কী রকম থাকে তার উপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেই জানা গিয়েছে।
প্রকাশ্যে এল চেন্নাইয়ের নতুন জার্সি!
এদিকে, এই দিনই প্রকাশ্যে এসেছে পাঁচ বারের আইপিএল ট্রফি জয়ী চেন্নাইয়ের নতুন জার্সি। সকাল ৭.০৭ মিনিটে সমাজমাধ্যমের একটি পোস্টে এই নতুন জার্সির উন্মোচন করা হয়। ৭ সংখ্যার সঙ্গে ধোনির যোগাযোগের কথা সবার জানা। ওই ভিডিওতে চেন্নাই শিবিরে ধোনির যোগ দেওয়ার কথা জানানো হয়েছে। মূল জার্সির রং হলুদ থাকলেও, অল্পস্বল্প কিছু বদল আনা হয়েছে।
গত বারের আইপিএলে কেমন ছিল চেন্নাইয়ের পারফরমেন্স!
গত বারের আইপিএলে যথেষ্ট হতাশাজনক গিয়েছিল চেন্নাইয়ের কাছে। ১৪টি ম্যাচের মধ্যে তারা হেরেই ছিল ১০টি ম্যাচে। তবে এই বার তারা রবীন্দ্র জাডেজা এবং স্যাম কারেনকে বিক্রি করে দিয়েছে। সঞ্জু স্যামসনকে কিনেছে রাজস্থান রয়্যালস। পাশাপাশি প্রশান্ত বীর এবং কার্তিক শর্মার মতো দুই তরুণ ক্রিকেটারকে মোটা দাম দিয়ে কিনেছে। এবারের আইপিএলে কেমন পারফর্ম করে চেন্নাই এখন সেটাই দেখার।
ট্যাগ:
Souvik Das
editor





