আইপিএল অতীত, আইপিএলের মতোই আরও একটি টি-২০ লিগ অনুষ্ঠিত হতে চলেছে ভারতের মাটিতে!
ইতিমধ্যেই আইপিএল জ্বরে কাবু গোটা দেশ। প্রত্যেকটা ক্রিকেটপ্রেমীর জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই যেন একেবারে অপেক্ষা করে থাকে এই মুহুর্তটাকে উপভোগ করার জন্য। প্রায় আড়াই মাস ব্যাপী চলবে এই মেগা টুর্নামেন্ট। কিন্তু এরই মধ্যে আবার ক্রিকেটপ্রেমীদের জন্য চলে এল বিরাট সুখবর।

গত ২৭শে মার্চ থেকে শুরু হয়েছে আইপিএল ২০২৬। তাই ইতিমধ্যেই আইপিএল জ্বরে কাবু গোটা দেশ। প্রত্যেকটা ক্রিকেটপ্রেমীর জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই যেন একেবারে অপেক্ষা করে থাকে এই মুহুর্তটাকে উপভোগ করার জন্য। প্রায় আড়াই মাস ব্যাপী চলবে এই মেগা টুর্নামেন্ট। কিন্তু এরই মধ্যে আবার ক্রিকেটপ্রেমীদের জন্য চলে এল বিরাট সুখবর। এবার আইপিএলের মতোই আরও এক মেগা টুর্নামেন্ট আয়োজিত হতে পারে ভারতের মাটিতে।
আইপিএলের মতো আরও এক মেগা টুর্নামেন্ট আয়োজন করা হবে ভারত?
সূত্র মারফত জানা গিয়েছে, ভারতের বিপুল পরিমাণ দর্শক সংখ্যার কথা মাথায় রেখেই এদেশের মাটিতে বিগ ব্যাশ লিগের ম্যাচ আয়োজন করতে চায় অস্ট্রেলিয়া ক্রিকেট। খুব একটা বেশি ম্যাচ না হলেও অন্তত মরশুমের প্রথম ম্যাচটা এদেশের কোনও স্টেডিয়ামেই করতে চায় অস্ট্রেলিয়া ক্রিকেট।
বিগ ব্যাশ আয়োজিত হবে ভারতের স্টেডিয়ামে:
আসলে আইপিএলের পরই বিশ্বের অন্যতম জনপ্রিয় লিগ হল বিগ ব্যাশ। ভারতেও ওই টি-২০ টুর্নামেন্টের বিপুল সংখ্যক সমর্থক রয়েছেন। আর সেই সমর্থকদের কথা মাথায় রেখেই ভারতের মাটিতে বিগ ব্যাশ শুরুর উদ্যোগ নেওয়া হতে পারে বলেই জানা যাচ্ছে।
বিগ ব্যাশ লিগ আয়োজনের জন্য বিসিসিআইয়ের সঙ্গে কথা বলছে অস্ট্রেলিয়া ক্রিকেট!
বিভিন্ন সূত্র মারফত শোনা যাচ্ছে, ইতিমধ্যেই ক্রিকেট অস্ট্রেলিয়া বিসিসিআইয়ের সঙ্গে এ বিষয়ে আলোচনা শুরু করেছে। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে, খুব শিগগিরই বিগ ব্যাশ লিগের প্রথম ম্যাচ ভারতে আয়োজন করার বিষয়টিতে সিলমোহর পড়ে যেতে পারে। যদিও এ ব্যাপারে বিসিসিআই এখনও সরকারিভাবে কিছুই জানায়নি। তবে সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ভারতের সম্প্রচারককারী সংস্থার সঙ্গেও চুক্তি করতে চায় অস্ট্রেলিয়া:
সূত্রের খবর, ইতিমধ্যেই ভারতীয় স্পনসর এবং ভারতের সম্প্রচারককারী সংস্থার সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট। আসলে বিগ ব্যাশের ভারতে যে বিপুল সমর্থন সেটাকে ব্যবসায়ীক দিক থেকেই কাজে লাগাতে চায় অজি বোর্ড। আর সেই কারণেই বিসিসিআইয়ের সঙ্গে এত আলোচনা।
প্রথমবার ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে বিগ ব্যাশ:
বিসিসিআইয়ের সঙ্গে এই চুক্তি চূড়ান্ত হলে আগামী বিবিএলের প্রথম ম্যাচ হবে ভারতে। যা ইতিহাসে কার্যত প্রথমবার। বিসিসিআই অবশ্য অতীতে একাধিকবার আইপিএল বিদেশের মাটিতে আয়োজন করেছে। কিন্তু অন্য কোনও দেশের লিগের ম্যাচ এভাবে আয়োজন করেনি ভারতীয় বোর্ড। এখন ভারতীয় ক্রিকেট বোর্ড এ বিষয়ে ঠিক কোন সিদ্ধান্ত নেয় এখন সেটাই দেখার বিষয়।
আরো পড়ুন: LSG vs DC: রাহুলকে 'গোল্ডেন ডাক' করতেই বিরাট রেকর্ড গড়লেন মহম্মদ শামি!
ট্যাগ:


