বিশ্বকাপ খেলে পুরষ্কার নয়, উল্টে ৫০ লক্ষ টাকা করে জরিমানা দিতে হল পাক ক্রিকেটারদের! কিন্তু কেন?
পাকিস্তানের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘এক্সপ্রেস ট্রিবিউন’ জানিয়েছে, পাকিস্তানের যে যে ক্রিকেটাররা বিশ্বকাপে অংশগ্রহণ করেছিলেন তাদের প্রত্যেককে ৫০ লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে।

নিজেদের ক্রিকেটারদের ওপরেই একেবারে রেগে কাঁই পাক ক্রিকেট বোর্ড। একবার নয়, বারংবার দলের ব্যর্থতায় এবার একেবারে তিতিবিরক্ত পিসিবি। না, এই বারটাও হল না। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এও সেমিফাইনালে উঠতে পারল না পাকিস্তান ক্রিকেট দল। তার আগেই বিদায়ঘন্টা বেজে গিয়েছে তাদের। গ্রুপ পর্বে ফের হারতে হয়েছে ভারতের কাছে। কিন্তু এবার আর হাত গুটিয়ে বসে থাকল না পাকিস্তান বোর্ড। খারাপ পারফরমেন্সের জেরে বোর্ডের শাস্তির মুখে সলমন আলি আঘারা।
আরো পড়ুন: অভিষেক শর্মাকে নিয়ে দেখা যাচ্ছে সংশয়, সেমিতে আদৌ জায়গা হবে তো অভিষেকের?
খারাপ খেলায় পাক ক্রিকেটারদের কী শাস্তি দিল পিসিবি?
পাকিস্তানের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘এক্সপ্রেস ট্রিবিউন’ জানিয়েছে, পাকিস্তানের যে যে ক্রিকেটাররা বিশ্বকাপে অংশগ্রহণ করেছিলেন তাদের প্রত্যেককে ৫০ লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে।
এই উক্ত রিপোর্টে বলা হয়েছে, গত ১৫ ফেব্রুয়ারি ভারতের কাছে যখন একটা বড় রানের ব্যবধানে হেরে যায় পাকিস্তান, তারপরেই এই সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান বোর্ড। কিন্তু তা সত্ত্বেও অপেক্ষা করেছিলেন তারা। কারণ, যদি সলমনেরা সেমিফাইনালে উঠতে পারতেন, তাহলে হয়তো এরকম শাস্তি দেওয়া হত না। কিন্তু সেটা তো আর হল না, তাই এই শাস্তি দিয়েছে মহসিন নকভির নেতৃত্বাধীন বোর্ড।
আরো পড়ুন: মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, তাই যুদ্ধের জন্য বাড়ি ফেরা হচ্ছে না জিম্বাবোয়ের!
পুরষ্কার দেওয়ার বদলে জরিমানা করল পিসিবি!
এযাবৎ এটা দেখা গেছে যে, কোনও দল প্রতিযোগিতায় যদি সফল হয়, তাহলে সে দেশের ক্রিকেট বোর্ড আর্থিক পুরস্কার দেয়। কিন্তু এখানে একেবারে উল্টোটা ঘটল। ব্যর্থ হওয়ার জেরে জরিমানা করা হয়েছে পাক ক্রিকেটারদের। এমনকি বিশ্বকাপের এই পারফরম্যান্সের মূল্যায়ণ করা হবে বলেও জানানো হয়েছে রিপোর্টে। সলমন আলি আঘার অধিনায়কত্বে একেবারেই খুশি নয় বোর্ড। বাবর আজম, শাদাব খান ও শাহিন শাহ আফ্রিদির পারফরম্যান্সও এখন প্রশ্নের মুখে।
ট্যাগ:
Souvik Das
editor


