PBKS vs GT Highlights: ৫ বল বাকি থাকতেই গুজরাটের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিল পঞ্জাব কিংস!

পঞ্জাব কিংস বনাম গুজরাট টাইটান্সের আজকের ম্যাচ হাইলাইটস দেখে নিন।

Souvik Das
Souvik Das

3 মিনিট পড়া
GT VS PBKS-3
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

৩১শে মার্চ, মঙ্গলবার আইপিএল ২০২৬-এ মুখোমুখি হয়েছে পঞ্জাব কিংস এবং গুজরাট টাইটান্স। এদিনের ম্যাচে দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার টস জিতলেন। টস জিতে তিনি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। 

গুজরাট টাইটান্সের আজকের পারফরম্যান্স!

২০২৬ আইপিএল টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে গুজরাট টাইটান্স প্রথমে ব্যাট করতে নেমে পঞ্জাব কিংসের সামনে ১৬৩ রানের টার্গেট দেয়। গুজরাটের দল ৬ উইকেট হারিয়ে ১৬২ রান করে। দলের হয়ে অধিনায়ক শুভমান গিল সর্বাধিক ৩৯ রান করেন এদিন। অন্যদিকে, জস বাটলার ৩৮ রানের ইনিংস খেলেন। এছাড়া গ্লেন ফিলিপস ২৫ রান এবং ওয়াশিংটন সুন্দর ১৮ রান করেছেন। পাশাপাশি, পঞ্জাব কিংসের হয়ে বিজয়কুমার বৈশাখ সর্বাধিক ৩ উইকেট শিকার করেন। অন্যদিকে যুজবেন্দ্র চাহাল ২ এবং মার্কো জেনসেন একটি উইকেট তুলে নেন।

পঞ্জাব কিংসের আজকের পারফরম্যান্স!

১৬৩ রানের টার্গেট তাড়া করতে নেমে পঞ্জাব কিংসের হয়ে ওপেন করতে নামেন প্রভসিমরন সিং এবং প্রিয়াংশ আর্য। 

দ্বিতীয় ওভারেই বড়সড় ধাক্কা খেল পঞ্জাব:

হ্যাঁ, দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই পঞ্জাব কিংস প্রিয়াংশ আর্যর উইকেট হারিয়ে ফেলে। প্রিয়াংশ মাত্র ৭ রান করে কাগিসো রাবাডার বলে আউট হয়ে যান। 

কাগিসো রাবাডার ওভারে আসে ৩টি দেখার মতো ছক্কা:

পঞ্জাব কিংস শুরুটা বেশ ঝড়ের গতিতেই করেছিল। ৪ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৭ রান করে ফেলেছিল তারা। কাগিসো রাবাডা এই ওভারে কার্যত হাত খুলে রান দিলেন। এরমধ্যে তিনটে বিশাল ছক্কাও রয়েছে।

দশম ওভারের তৃতীয় বলে পঞ্জাব কিংস তাদের দ্বিতীয় উইকেট হারায়। দুর্দান্ত ব্যাটিংয়ের পর প্রভসিমরন সিং ২৪ বলে ৩৭ রান করে সাজঘরে ফিরে গেলেন। রশিদ খানের বলে আউট হয়ে যান পঞ্জাবের এই ওপেনার।

১৩ ওভারের প্রথম বলে পঞ্জাব কিংস আরও একটা বড় ধাক্কা খায়। শ্রেয়স আইয়ার ১১ বলে ১৮ রান করে ক্রিজে ফিরে গেলেন। প্রসিদ্ধ কৃষ্ণা শিকার করেন শ্রেয়সের উইকেট।

এরপর, ১৫ ওভারের দ্বিতীয় বলে পঞ্জাব কিংসের তারকা ব্যাটার শশাঙ্ক সিং সাজঘরে ফিরে গেলেন। আর সেইসঙ্গে দলের পঞ্চম উইকেটের পতন হয়। শশাঙ্ক মাত্র ৪ রান করে প্রসিদ্ধ কৃষ্ণার বলে আউট হয়ে যান। 

আরো পড়ুন: ঘরের মাঠেও ভুগছে কেকেআর, পরের ম্যাচের আগেই মিলল অশনি সংকেত!

পরপর দু'উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণা:

১৫ ওভারে প্রসিদ্ধ কৃষ্ণা পরপর ২ উইকেট শিকার করে ম্যাচের রং একেবারে বদলে দিয়েছিলেন। দ্বিতীয় বলে শশাঙ্ক সিংকে (৪ রান) আউট করার পর চতুর্থ বলে মার্কাস স্টোয়েনিসের উইকেটও শিকার করেন তিনি। 

এরপর, ১৯ ওভারের চতুর্থ বলে পঞ্জাব কিংস তাদের সপ্তম উইকেট হারায়। মার্কাস স্টোয়েনিস ৯ রান করে আউট হয়ে যান। 

কুপার কনৌলির ঝোড়ো ইনিংসে ম্যাচ জিতল পঞ্জাব:

কিন্তু, কুপার কনৌলির ৪৪ বলে ৭২ রানের দুর্দান্ত ইনিংসের জেরে ৫ বল বাকি থাকতেই ৩ উইকেটে জয়লাভ করল পঞ্জাব কিংস।

আরো পড়ুন: IPL 2026: বাংলাদেশে আইপিএল ২০২৬-এর সম্প্রচার বন্ধ! আসল কারণ জানলে চমকে উঠবেন!

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে