Pakistan Super League 2026: গোটা ক্রিকেট বিশ্বকে অবাক করে দিয়ে পিএসএলে নতুন 'নিয়ম' চালু করে দিল পাকিস্তান!
আইপিএল ২০২৬-এর আগেই ভারতের এই প্রতিবেশী দেশে শুরু হয়েছে পাকিস্তান সুপার লিগ ২০২৬। আর তাই এবার অভিনব নিয়ম দেখা গেল পাকিস্তান সুপার লিগে (PSL 2026)।

ভারতকে বরাবরই টেক্কা দিতে চায় পাকিস্তান। কিন্তু বারবারই তারা ব্যর্থ হয়। কোনো দিকেই ভারতের সাথে তারা পেরে ওঠে না। আইপিএল ২০২৬-এর আগেই ভারতের এই প্রতিবেশী দেশে শুরু হয়েছে পাকিস্তান সুপার লিগ ২০২৬। আর তাই এবার অভিনব নিয়ম দেখা গেল পাকিস্তান সুপার লিগে (PSL 2026)।
কোন নতুন নিয়ম চালু করল পাকিস্তান?
টস হয়ে যাওয়ার পর নিজেদের পছন্দের প্রথম একাদশ বেছে নিতে পারবেন অধিনায়কেরা। এ বার থেকেই এই নতুন নিয়ম শুরু করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড অর্থাৎ পিসিবি।
কেন পাকিস্তান এই নতুন নিয়ম চালু করল?
আসলে, ক্রিকেট ম্যাচের ফলাফল টসের উপর অনেক ক্ষেত্রেই নির্ভর করে। টস জিতলে আবহাওয়া ও ময়দানের অবস্থা বুঝে আগে ব্যাট বা বল করার সিদ্ধান্ত নেন অধিনায়কেরা। ফলে, টস হারা দল অনেক ক্ষেত্রেই এতে সমস্যায় পড়ে। এমনকি কখনও কখনও প্রথম একাদশ বেছে নেওয়ার ক্ষেত্রেও যথেষ্ট সিদ্ধান্তহীনতায় ভোগেন কোচ, অধিনায়কেরা। তাই ক্রিকেটের এই অনিশ্চয়তা কমাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে পিসিবি বলেই জানা যাচ্ছে।
পিএসএলের নতুন নিয়ম চালু:
সাধারণত টসের আগে দুটি দলের অধিনায়কেরা প্রথম একাদশের তালিকা দিয়ে দেন। কিন্তু পিএসএলের এই নতুন নিয়মে বলা হয়েছে যে, প্রথম একাদশের দু’টি তালিকা নিয়ে টস করতে যেতে পারবেন অধিনায়কেরা। আর টস হয়ে যাওয়ার পর নিজেদের পছন্দ মতো একটি একাদশ বেছে নেওয়া যাবে।
পিএসএলের নতুন নিয়মে কী বলা হয়েছে:
এই নতুন নিয়মে বলা হয়েছে যে, ‘‘ম্যাচ রেফারিকে দু’টি তালিকা টসের আগে দেবেন অধিনায়কেরা। দু’টি তালিকায় ১১ জনের দলের পাশাপাশি চার জন পরিবর্ত ফিল্ডারের নাম থাকবে। টস হয়ে যাওয়ার পর অধিনায়ক একটি তালিকা বেছে নিতে পারবেন। চূড়ান্ত তালিকায় সই করবেন অধিনায়ক। যাতে পরে বিভ্রান্তি তৈরি না হয়। চূড়ান্ত দল নির্বাচনের পর প্রতিপক্ষ অধিনায়কের অনুমতি ছাড়া তাতে কোনো পরিবর্তন করা যাবে না।’’
পিএসএলে নতুন নিয়মের ব্যবহার শুরু:
উল্লেখ্য, বৃহস্পতিবার পিএসএলের প্রথম ম্যাচেই এই নতুন নিয়ম দেখা গিয়েছে। লাহৌর কালান্ডার্সের অধিনায়ক শাহিন আফ্রিদি এবং হায়দরাবাদ কিংসমেনের অধিনায়ক মার্নাস লাবুশেন দু’টি করে তালিকা নিয়ে টস করতে যান।
আরো পড়ুন: ২০২৭ সালের শুরুতেই ময়দান কাঁপাবেন বিরাট-রোহিত, বিসিসিআই ঘোষণা করে দিল সূচি!
ট্যাগ:


