CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

Arjun Tendulkar: ছ'মাসের মধ্যে অর্জুন তেন্ডুলকরকে 'গ্ৰেটেস্ট' না বানাতে পারলে দাড়ি কেটে দেবেন যুবরাজ সিং-এর বাবা!

লিগ শুরুর আগেই কার্যত রবিচন্দ্রন অশ্বিন বিরাট ভবিষ্যদ্বাণী করে দিয়েছেন। অশ্বিন বলেছেন, লখনউয়ে বেশ কয়েকজন ভারতীয় পেসার থাকার ফলে অর্জুন তেন্ডুলকর খেলার সুযোগই পাবেন না। আর কিংবদন্তি স্পিনারের কথা শুনেই একেবারে তেলেবেগুনে জ্বলে উঠেছেন কিংবদন্তি যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং।

Yograj Singh on Arjun Tendulkar
Yograj Singh on Arjun Tendulkar

২৮শে মার্চ থেকে শুরু হয়ে যাচ্ছে আইপিএল ২০২৬। এই মরশুমের আইপিএল নিয়ে ফ্যানেদের মধ্যে উদ্মাদনা তুঙ্গে। তবে এই মরশুমটা শচীনপুত্র অর্জুনের জন্য একটু আলাদা হতে চলেছে। আসন্ন আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে এবার এক নতুন চ্যাপ্টার শুরু করতে চলেছেন শচীনপুত্র অর্জুন তেন্ডুলকার (Arjun Tendulkar)। মিনি নিলামের আগেই অর্জুনকে নীতা আম্বানির ফ্র্যাঞ্চাইজি ময়াঙ্ক মারকাণ্ডের পরিবর্তে ট্রেড করেছিল। আগামী ১ এপ্রিল ঋষভ পন্থের নেতৃত্বে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নিজেদের লিগ অভিযান শুরু করবে ঘরের মাঠ একানা ক্রিকেট স্টেডিয়ামে। কিন্তু লিগ শুরুর আগেই কার্যত রবিচন্দ্রন অশ্বিন বিরাট ভবিষ্যদ্বাণী করে দিয়েছেন। অশ্বিন বলেছেন, লখনউয়ে বেশ কয়েকজন ভারতীয় পেসার থাকার ফলে অর্জুন তেন্ডুলকর খেলার সুযোগই পাবেন না। আর কিংবদন্তি স্পিনারের কথা শুনেই একেবারে তেলেবেগুনে জ্বলে উঠেছেন কিংবদন্তি যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং।

রবিচন্দ্রন অশ্বিন অর্জুন তেন্ডুলকরকে নিয়ে ঠিক কী বলেছেন?

সূত্রের খবর, রবিচন্দ্রন অশ্বিন তাঁর ইউটিউব চ্যানেলে শচীনপুত্র অর্জুনকে নিয়ে বলেছেন, "অর্জুন তো আইপিএলে খেলবেই না। থাক, সেই প্রসঙ্গ না তোলাই ভালো। আমার মনে হয়, ওর খেলা অত্যন্ত কঠিন। কারণ লখনউতে মায়াঙ্ক যাদব, মহসিন খান, আবেশ খান এবং মহম্মদ শামির মতো পেসাররা রয়েছে। যেখানে দলে এত বেশি ফাস্ট বোলার রয়েছে। সেখানে অর্জুন খেলবে কীভাবে? আমার মনে হয়, দলে ব্যাপক চোট-আঘাতের সমস্যা দেখা না দিলে অর্জুনের খেলার সুযোগই তৈরি হবে না।"

আরো পড়ুন: ২০২৭ সালের শুরুতেই ময়দান কাঁপাবেন বিরাট-রোহিত, বিসিসিআই ঘোষণা করে দিল সূচি!

অশ্বিনের কথা শুনে রেগে গেলেন যুবরাজ সিং-এর বাবা!

অর্জুন তেন্ডুলকরকে নিয়ে এমন‌ ধরনের মন্তব্য শোনায় একেবারে তেলেবেগুনে জ্বলে উঠেছেন যোগরাজ সিং। তিনি বলেছেন, "এই অশ্বিন যেই হোক না কেন, কারোর সম্পর্কে কী বলা উচিত, সেটুকু বোধ তার থাকা দরকার। কেউ একজন টেলিভিশনে বসে অনর্গল বলেই চলেছে, 'সে এটা পারে না, সে ওটা পারে না। ক্রিকেটাররা যখন এভাবে কথা বলে! সে শচীন তেন্ডুলকরের ছেলে, সেটা সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গ। অর্জুন যখন এখানে ছিল, তখন আমি যুবরাজকে বলেছিলাম যে, অর্জুনের ব্যাপারে সবাই ভুল দিকে মনোযোগ দিচ্ছে। ও মূলত বোলার নয়। ওর মেরুদণ্ডে সমস্যা ছিল। বল করার সময় ওর হাত ৪৫ ডিগ্রি কোণ থেকে নীচে নেমে আসছে। আমি অর্জুনের সঙ্গে কথা বলেছিলাম। গোয়া দলের সঙ্গে থাকার সময়ে আমিও অর্জুনের কোচকেও একই কথা বলেছিলাম। অর্জুন যখন ব্যাটিং করছিল, তখন ও একের পর এক ছক্কা আর বাউন্ডারি হাঁকাচ্ছিল। আমি কোচকে বলেছিলাম, আপনারা এসব কী জঘন্য কাজ করছেন? আপনারা যদি ওকে ঠিক করতে না পারেন, তবে ওকে আমার কাছে পাঠিয়ে দিন। আমি পুরো বিশ্বকে চ্যালেঞ্জ জানাচ্ছি, অর্জুন তেন্ডুলকার যদি ছ'মাস আমার সঙ্গে থাকে,  তাহলে সে বিশ্বের তাবড় ব্যাটারদের ছাড়িয়ে যাবে। আর যদি তা না হয়, তবে আমি আমার দাড়ি কামিয়ে ছুড়ে ফেলে দেব।" 

যোগরাজ সিং-এর আ্যাকাডেমি:

প্রসঙ্গেষত, চণ্ডীগড়ে যোগরাজের একটা নিজস্ব অ্যাকাডেমি আছে। আর সেখানেই তিনি বহু ক্রিকেটারকে প্রশিক্ষণ দেন।

আরো পড়ুন: IPL 2026: আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হবে না, বাতিল হয়ে গেল আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে